সিরাজগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য তানভির শাকিল জয় ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা বিভিন্ন ব্যাংক হিসাবে ১ হাজার ২০৮ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
মেট্রোলাইনের পিলারের বিয়ারিং প্যাড খুলে পড়ে নিহত আবুল কালাম আজাদের স্ত্রী আইরিন আক্তার পিয়া মেট্রোতে চাকরি পাচ্ছেন। শুরুতে তাকে কম্পিউটার অপারেটর হিসেবে চাকরি দেওয়া হচ্ছে। স্নাতক শেষ করলে পিয়াকে অফিসার পদে নেওয়া হবে।
শাপলা আর শাপলা কলি প্রতীকের মধ্যে পার্থক্য আছে বলে মন্তব্য করে নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ বলেছেন, ‘নানা সমালোচনার মুখে প্রতীকের তালিকা সংশোধন করে শাপলা কলি প্রতীকটি বিধিমালায় অন্তর্ভুক্ত করেছে নির্বাচন কমিশন। প্রয়োজন মনে করলে আবারও সংশোধন করা হবে।’ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে নির্বাচন ভবনে আন্ত মন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সঙ্গে কমনওয়েলথ ইলেক্টোরাল সাপোর্ট সেকশন এর পাঁচ সদস্যের এক প্রতিনিধিদল বৃহস্পতিবার (৩০ অক্টোবর) পুলিশ হেডকোয়ার্টার্সে সাক্ষাৎ করেছেন।
আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র বিরোধ দেখা যাচ্ছে। এ বিষয়ে প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেবেন। তবে খুব দ্রুতই ফয়সালা আসবে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী এনডিসি বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পুলিশকে শতভাগ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে।
চট্টগ্রামের হালিশহর সেনানিবাস আর্টিলারি সেন্টার এন্ড স্কুল (এসিএন্ডএস) রেজিমেন্ট অব আর্টিলারির ৪৪তম এবং আর্মি এয়ার ডিফেন্স কোরের প্রথম বাৎসরিক অধিনায়ক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচন কমিশনের (ইসি) নতুন প্রতীকের তালিকায় ‘শাপলা কলি’ যুক্ত করা হয়েছে । প্রতীকটি যুক্ত করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ সাক্ষরিত এই গেজেট বিজি প্রেসের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। গেজেটে অনুযায়ী, আর্টিকেল ৯৪ এ প্রদত্ত ক্ষমতাবলে নির্বাচন
নির্বাচন কমিশনের (ইসি) সংরক্ষিত নির্বাচনী প্রতীকের তালিকায় যুক্ত হয়েছে ‘শাপলা কলি’ প্রতীক। নির্বাচন বিধিমালা ২০০৮ সংশোধন করে এ প্রতীক যুক্ত করা হয়। ইসির ১০২ নম্বর প্রতীক হিসেবে শাপলা কলি যুক্ত করা হয়েছে।
মাদক আজ আমাদের তরুণ প্রজন্মের সামনে ভয়াবহ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই মারাত্মক সমস্যার সবচেয়ে কার্যকর সমাধান হতে পারে খেলাধুলা।—এ মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) আগেই জানিয়েছিল, ৩০ অক্টোবরের পর কোনো এনআইডিতে ১০টির বেশি সিম থাকলে অতিরিক্ত সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। এর অর্থ, আজকের পরই বন্ধ হয়ে যাবে অতিরিক্ত সিম।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সরকারের ৩১ মন্ত্রণালয় ও বিভাগীয় প্রধানের সঙ্গে মতবিনিময় সভায় বসছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেল ৩টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে (কক্ষ নম্বর–৫২০) এই বৈঠক অনুষ্ঠিত হবে। এটি নির্বাচনের প্রস্তুতিমূলক কার্যক্রমের অংশ হিসেবে আয়োজন করা হচ্ছে।
বাংলাদেশের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বজায় রাখার ক্ষেত্রে অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। বুধবার (২৯ অক্টোবর) রাজধানীতে আইএমএফের পঞ্চম রিভিউ মিশনের অংশ হিসেবে অনুষ্ঠিত প্রথম দফার বৈঠকের পর এই মন্তব্য আসে। ঋণ কর্মসূচির শর্তাবলির অগ্রগতি মূল্যায়নের জন্য আইএমএফ দলটি ঢাকায় এসেছে।
দেশের বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বীরা উদযাপন করছেন দেবী জগদ্ধাত্রী পূজা। বুধবার (২৯ অক্টোবর) রাত থেকে প্রদীপ প্রজ্জ্বলন ও প্রার্থনার মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) থেকে দেশের বাজারে স্বর্ণ বিক্রি শুরু হবে নতুন দামে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ২ হাজার ৭০৯ টাকায়, যা আগের দিনের তুলনায় ৮ হাজার ৯০০ টাকা বেশি।