| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি

রিপোর্টার্স২৪ ডেস্ক : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার ৪ কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এনডিসি স্বাক্ষরিত এক আদেশে এ পদায়ন করা হয়।

বিস্তারিত...

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান শুরু

শুরু হয়েছে ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত আছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ অনুষ্ঠান শুরু হয়। জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে এ অনুষ্ঠান শুরু হয় ৪ টা ৩৯ মিনিটে। অনুষ্ঠানে উপদেষ্টা পরিষদের সদস্য

বিস্তারিত...

জুলাই সনদ: ঐক্যমতের পথে রাজনৈতিক নেতারা

জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নিতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় একে একে পৌঁছাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা। বিকেল গড়াতেই অনুষ্ঠানস্থল সরব হয়ে উঠেছে অতিথিদের আগমনে।

বিস্তারিত...

৩ মাসে রেকর্ড রাজস্ব আদায়

রিপোর্টার্স২৪ ডেস্ক : জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রথম তিন মাসে রেকর্ড পরিমাণ রাজস্ব আদায় হয়েছে। এই সময়ে মোট রাজস্ব আদায় হয়েছে ৯০ হাজার ৮২৫ কোটি টাকা, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ২০ দশমিক ২১ শতাংশ বেশি। শুক্রবার এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিস্তারিত...

পুলিশ কর্মকর্তা ‘হ্যান্ডশেক’ করেননি, জুলাইয়ে নিহতের বাবার ক্ষোভ

জাতীয় সংসদ ভবন চত্বরে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে পুলিশের এক কর্মকর্তার আচরণে প্রকাশ্য ক্ষোভ ঝেড়েছেন জুলাই আন্দোলনে নিহত ইয়ামিনের বাবা মো. মহিউদ্দিন। তার অভিযোগ, সালাম জানিয়ে হাত বাড়িয়ে দিয়েছিলেন তিনি- কিন্তু কর্মকর্তা হাত মেলাতে অস্বীকার করেন। ক্ষুব্ধ কণ্ঠে তিনি বলেন, আমার সন্তানেরা কি এসব দেখার জন্য রক্ত দিয়েছে? একজন শহীদের বাবার সঙ্গে হাত

বিস্তারিত...

বাংলাদেশ থেকে ইরাকে কর্মী নেয়ার সমঝোতা চুক্তি স্বাক্ষর

রিপোর্টার্স২৪ ডেস্ক : বাংলাদেশ থেকে দক্ষ, আধাদক্ষ ও অদক্ষ কর্মী নেবে মধ্যপ্রাচ্যের দেশ ইরাক। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে বাংলাদেশ ও ইরাকের মধ্যে এক যৌথ কমিটির বৈঠকে কর্মী নিয়োগের বিষয়ে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির তথ্য জানিয়ে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দিবাগত রাতে একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে মন্ত্রণালয়।

বিস্তারিত...

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিলেন প্রধান উপদেষ্টা

‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল ৪টা ৩০ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেন তিনি। স্বাক্ষর অনুষ্ঠানে বেশ কয়েকজন উপদেষ্টা ও উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তা উপস্থিত রয়েছেন। গত বছরের আগস্টে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের উদ্যোগ নেয়।

বিস্তারিত...

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান শুরু হতে দেরি হতে পারে

ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষরের জন্য সরকার প্রস্তুত উল্লেখ করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, অনুষ্ঠান শুরু হতে কয়েক মিনিট দেরি হতে পারে। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান। পোস্টে শফিকুল আলম লিখেছেন, ‘ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের জন্য আমরা প্রস্তুত।

বিস্তারিত...

হাত ফেলে রেখে পালিয়ে গেলো জুলাইযোদ্ধা

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অবস্থান করা জুলাই যোদ্ধাদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশের কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। এসময় এক জুলাই যোদ্ধার কৃত্রিম হাত পড়ে থাকতে দেখা যায়।

বিস্তারিত...

সংসদ ভবন এলাকা ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জুলাই যোদ্ধাদের ধাওয়া দিয়ে ওই এলাকা থেকে বের করে দেওয়ার পর পুরো সংসদ ভবন এলাকা ঘিরে রেখেছে । শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর ১টা ২৬ মিনিটের দিকে জুলাই যোদ্ধা ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়। দুপুর ২টার পর পর্যন্ত চলতে থাকে তাদের ধাওয়া-পাল্টাধাওয়া।

বিস্তারিত...

জুলাই সনদে অঙ্গীকারনামার পঞ্চম দফার সংশোধন করা হয়েছে: আলী রীয়াজ

জুলাই যোদ্ধাদের দাবির প্রতিফলন ঘটিয়ে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর অঙ্গীকারনামার ৫ নম্বর দফায় পরিবর্তন আনা হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আন্দোলনরত জুলাই বীর যোদ্ধাদের এ কথা জানান জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। জাতীয় ঐকমত্য কমিশনের জনসংযোগ কর্মকর্তা পবন চৌধুরী এক বার্তায় এ তথ্য জানান। এ সময় কমিশনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিচারপতি

বিস্তারিত...

হজ নিবন্ধন অর্থ জমার সুবিধায় শনিবার ব্যাংক খোলা রাখার অনুমতি

বাংলাদেশ ব্যাংক হজ কার্যক্রমের জন্য ব্যাংকের সংশ্লিষ্ট শাখা কাল শনিবার (১৮ অক্টোবর) সাপ্তাহিক ছুটির দিনেও খোলা রাখার নির্দেশনা দিয়েছে।

বিস্তারিত...

সেনাবাহিনীর তৎপরতায় বেড়েছে নিরাপত্তা, ১৪৪ জন অপরাধী আটক

যৌথ বাহিনী অভিযান চালিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গত সাত দিনে ১৪৪ জন অপরাধীকে আটক করেছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) শুক্রবার (১৭ অক্টোবর) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে।

বিস্তারিত...

ত্রিপুরায় তিন বাংলাদেশিকে হত্যা, বাংলাদেশের তীব্র প্রতিবাদ

ভারতের ত্রিপুরায় ১৫ অক্টোবর তিন বাংলাদেশিকে পিটিয়ে হত্যার ঘটনায় বাংলাদেশ সরকার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

বিস্তারিত...

মাছ-মাংসের বাজারে দামের চাপ, ক্রেতা চিন্তিত

ইলিশ ধরায় সরকারি নিষেধাজ্ঞা জারি হওয়ায় রাজধানীর বাজারে দেখা দিয়েছে মাছের তীব্র টানাপোড়েন। সরবরাহ কমে যাওয়ায় রুই, কাতলা, চিংড়ি, ট্যাংরা থেকে শুরু করে ছোট মাছ—সব ধরনের মাছের দাম বেড়েছে কেজিপ্রতি ৪০ থেকে ৫০ টাকা পর্যন্ত। পাশাপাশি গরু ও মুরগির বাজারেও স্বস্তি নেই। সব ধরনের প্রোটিন পণ্যের দাম এখন সাধারণ ক্রেতার নাগালের বাইরে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪