| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়ার দাবি অনেকটাই ন্যায্য: উপ প্রেস সচিব

এমপিওভুক্ত শিক্ষকরা বাড়ি ভাতা বাড়ানোর যে আন্দোলন করছেন, তাদের দাবি অনেকটাই ন্যায্য বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। শুক্রবার (১৭ অক্টোবর) সকালে নিজের ফেসবুকের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

বিস্তারিত...

বায়ুদূষণে শীর্ষে পাকিস্তানের লাহোর, চতুর্থ স্থানে ঢাকা

শুষ্ক মৌসুম শুরু হতেই রাজধানীর বাতাসে বাড়ছে দূষণের মাত্রা। বায়ুদূষণে বিশ্বের ১২৭ শহরের তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছে ঢাকা। শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ৯টার তথ্য অনুযায়ী, সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ার–এর সূচকে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১৭৯, যা নাগরিকদের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

বিস্তারিত...

জুলাই সনদ সইয়ের ঐতিহাসিক মুহূর্তে সবাইকে অংশ নেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে দেশের সব টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারের অনুরোধ জানান তিনি। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

বিস্তারিত...

জাতীয় বেতন স্কেলে শিক্ষকদের বেতনের বিষয় সুরাহা হয়ে যাবে

শিক্ষা সচিব রেহানা পারভীন বলেছেন, কিছুদিনের মধ্যে জাতীয় বেতন স্কেল হবে। তখন শিক্ষকদের বাড়িভাড়াসহ বেতনের বিষয়গুলোও সুরাহা হয়ে। লামছাম বরাদ্দ থেকে শতাংশের হিসেবে যে আমরা যাচ্ছি, এটা একটি উত্তরণ।

বিস্তারিত...

কাঁচা পাট রপ্তানিতে সরকারি বাধ্যবাধকতা শিথিল চায় নেপাল

বাংলাদেশ থেকে কাঁচাপাট রফতানি বন্ধ করায় নেপালের মিলগুলো কিছুটা সমস্যায় পড়েছে। তাই বাংলাদেশ থেকে কাঁচাপাট রফতানি করার অনুমতি শিথিল চেয়েছে দেশটি। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সচিবালয়ে বাণিজ্য

বিস্তারিত...

শিক্ষকদের বাড়িভাড়া ৫ শতাংশ বৃদ্ধি এখন আলোচনাধীন: শিক্ষা উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা সি আর আবরার জানিয়েছেন, সরকারের আর্থিক বাস্তবতা অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ৫ শতাংশ বৃদ্ধি (ন্যূনতম ২০০০ টাকা) এখন আলোচনাধীন ।

বিস্তারিত...

১২ কোটি টাকার অবৈধ সম্পদ, সাবের হোসেনের বিরুদ্ধে মামলা

সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী ও তার স্ত্রী রেহানা হোসেনের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পৃথক দুটি মামলা অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিস্তারিত...

আগামীকাল স্বাক্ষর হতে যাচ্ছে ‘জাতীয় জুলাই সনদ’

আগামীকাল শুক্রবার স্বাক্ষর হতে যাচ্ছে বহুল আলোচিত ‘জাতীয় জুলাই সনদ, ২০২৫’। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিকেল ৪টায় অনুষ্ঠিত হতে যাওয়া এই আয়োজনে জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস উপস্থিত থাকবেন।

বিস্তারিত...

শিক্ষকদের দাবি দাওয়া নিয়ে সরকার আন্তরিকভাবে কাজ করছে : শিক্ষা উপদেষ্টা

শিক্ষকদের দীর্ঘদিনের দাবি দাওয়া বাস্তবায়নে সরকার গুরুত্বের সঙ্গে কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলন শেষে তিনি বলেন,

বিস্তারিত...

শেখ হাসিনা-আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড চাইলেন চিফ প্রসিকিউটর

জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে যুক্তিতর্ক শেষ করেছে রাষ্ট্রপক্ষ।

বিস্তারিত...

মালয়েশিয়ায় বাংলাদেশি আপন দুই ভাইয়ের লাশ উদ্ধার

রিপোর্টার্স২৪ ডেস্ক : মালয়েশিয়ার মালাক্কা রাজ্য থেকে দুই বাংলাদেশির লাশ উদ্ধার করেছে দেশটির পুলিশ। নিহতরা ছিলেন আপন ভাই। মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে লাশ দুটি উদ্ধার করা হয়। তবে তাৎক্ষনিক তাদের পরিচয় পাওয়া জায়নি বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

বিস্তারিত...

রূপনগরের কেমিক্যাল গোডাউনে আগুন: ৪৮ ঘণ্টা পরও ধোঁয়া উঠছে

রাজধানীর মিরপুরের রূপনগরে গত মঙ্গলবার (১৪ অক্টোবর) কেমিক্যাল গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে বুধবার (১৫ অক্টোবর)। তবে আগুন লাগার প্রায় ৪৮ ঘণ্টা পার হলেও এখনো সম্পূর্ণ নির্বাপণ করা যায়নি। ফায়ার সার্ভিস জানিয়েছে, এখনো গোডাউন থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠছে। বর্তমানে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।

বিস্তারিত...

দাবি আদায়ে এবার ‘যমুনায়’ মার্চ করবেন শিক্ষক-কর্মচারীরা

বুধবার (১৫ অক্টোবর) শাহবাগ ব্লকেডের পর অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আন্দোলনকারী শিক্ষকদের বাড়ি ভাড়া ১০ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছিলো। তবে শিক্ষকরা তাদের দাবি থেকে একচুলও সরতে নারাজ। তাই বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে ‘মার্চ টু যমুনা’ কর্মসূচির প্রস্তুতি নিচ্ছেন শিক্ষকরা। এ উদ্দেশ্যে সকাল থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হচ্ছেন তারা। টানা আন্দোলনের এটি পঞ্চম দিন।

বিস্তারিত...

চিকিৎসকের বিরুদ্ধে মারধরের অভিযোগ,কর্মবিরতিতে নার্সরা

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকের হাতে এক নার্স প্রহৃত হওয়ার ঘটনার প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন তার সহকর্মীরা।

বিস্তারিত...

পুলিশের শান্তিরক্ষা মিশন বাতিল

মাত্র এক মাস ২০ দিন আগে কঙ্গোর শান্তিরক্ষা মিশনে যোগ দেওয়া ১৮০ জন সদস্যের বাংলাদেশ পুলিশের একটি শান্তিরক্ষী কন্টিনজেন্টের মিশন বাতিল করেছে জাতিসংঘ। পুরো দলকে ফেরত আনতে পুলিশ সদর দপ্তরকে জানানো হয়েছে। গতকাল বুধবার( ১৫ অক্টোবর) থেকে কঙ্গোতে বাংলাদেশের পুলিশ মিশনকে ‘অকার্যকর’ ঘোষণা করেছে জাতিসংঘ । অন্যান্য দেশের কন্টিনজেন্ট থেকে সর্বোচ্চ ২৫ শতাংশ সদস্য কমানো হলেও বাংলাদেশের পুরো দলকেই প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪