| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

জুলাই সনদে ঐতিহাসিক মুহূর্তে তিন বাহিনীর প্রধানরাও ছিলেন

জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি, সরকারের উপদেষ্টা ও বিশিষ্ট ব্যক্তিদের পাশাপাশি তিন বাহিনীর প্রধানরাও উপস্থিত ছিলেন।

বিস্তারিত...

চিরকুট লেখে প্রকৌশলীর আত্মহত্যা

নিখোঁজের একদিন পর রাজধানীর হাতিরঝিল থেকে এ. জে. এম. লুৎফে রব্বানী (৬৮) নামে এক অবসরপ্রাপ্ত প্রকৌশলীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে হাতিরঝিলের পুলিশ প্লাজা এলাকায় তার মরদেহ ভাসতে দেখা যায়। এরপর খবর পেয়ে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে। এর আগে ১৫ অক্টোবর রাতে চিরকুট লিখে রাজধানীর গুলশানের বাসা থেকে বের হন তিনি। এরপর থেকে তার খোঁজ মিলছিল না।

বিস্তারিত...

মৌচাকের শপিংমলে ৫০০ ভরি স্বর্ণ চুরির ঘটনায় একজনের দায় স্বীকার, কারাগারে ৩

রাজধানীর মৌচাকের ফরচুন শপিংমলের সম্পা জুয়েলার্সে ৫০০ ভরি স্বর্ণ চুরির ঘটনায় করা মামলায় শাহিন মাতব্বর ওরফে শাহিন (৪৬) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এছাড়া, নুরুল ইসলাম (৩৩), উত্তম চন্দ্র সূর (৪৯) ও অনিতা রায়কে (৩১) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শুক্রবার (১৭ অক্টোবর) তাদের চারজনকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা। এরপর শাহিন মাতব্বর ওরফে শাহিন স্বেচ্ছায় দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবাববন্দি দেন। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিস্তারিত...

‘আজ জুলাই সনদের কন্টেন্ট ঠিক হলো,তবে এনসিপি থাকলে ভালো লাগত’

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, অনেক মাস ও সপ্তাহ যাবত আলোচনা করার পর আজ এক বিরাট অনুষ্ঠান হলো, জুলাই সনদের কন্টেন্ট ঠিক হলো। তবে এনসিপি এবং জুলাই অভ্যুত্থানকারীরা আজ অনুষ্ঠানে উপস্থিত থাকলে আমার আরও বেশি ভালো লাগত।

বিস্তারিত...

যা আছে জুলাই সনদে

বহুল আলোচিত জুলাই জাতীয় সনদে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ ঐকমত্য কমিশনের সদস্যরা এবং রাজনৈতিক দলের নেতারা স্বাক্ষর করেছেন। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ স্বাক্ষর গ্রহণ অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

জুলাই সনদে স্বাক্ষরের সুযোগ উন্মুক্ত: সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, সবাই জুলাই সনদে স্বাক্ষর করেছেন। যারা এখনো স্বাক্ষর করেননি, আশা করা যায় ভবিষ্যতে তারাও করবেন। স্বাক্ষরের সুযোগ উন্মুক্ত রাখা হয়েছে।

বিস্তারিত...

একই স্থানে পরপর দুই বিক্ষোভ, এবার ‘নোয়াখালী বিভাগ চাই’ স্লোগান

জাতীয় সংসদ ভবনের গেটের সামনে আজ (১৭ অক্টোবর) দুপুরে ৩ দফা দাবিতে অবস্থান নিয়েছিলেন জুলাই অভ্যুত্থানে আহত ছাত্র-জনতা। পরে পুলিশের ধাওয়ায় তারা সেখান থেকে সরে খামারবাড়ি এলাকায় অবস্থান নেয়। ঠিক এর পরই একই জায়গায় অবস্থান নেয় ‘বৃহত্তর নোয়াখালীবাসী’ ব্যানারে আরেকটি দল।

বিস্তারিত...

যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে আটক ১৪৪

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত সাত দিনে ১৪৪ জন অপরাধীকে আটক করেছে যৌথ বাহিনী। তাদের কাছ থেকে ১৩টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ২টি টিয়ার শেল, ২টি কার্তুজ, ৬টি হাতবোমা, ১৩টি ককটেল, ১৩ রাউন্ড বিভিন্ন ধরনের গোলাবারুদ, দেশি-বিদেশি মাদকদ্রব্য, দেশি-বিদেশি ধারালো অস্ত্র, অবৈধ কারেন্ট জাল, নগদ অর্থ ও মোবাইলফোনসহ বিভিন্ন চোরাই মালামাল উদ্ধার করা হয়।

বিস্তারিত...

রাজনৈতিক দলগুলোকে নির্বাচনের সনদ করতে বললেন প্রধান উপদেষ্টা

ঐক্যের সুর নিয়ে রাজনৈতিক দলগুলোকে নির্বাচনের দিকে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এই নির্বাচন কীভাবে করা হবে, সেজন্য রাজনৈতিক দলের নেতাদের বসে একটি সনদ করার আহ্বান জানিয়েছেন তিনি। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঐতিহাসিক সনদ স্বাক্ষরের পর দেওয়া বক্তব্যে প্রধান উপদেষ্টা এ আহ্বান জানান।

বিস্তারিত...

সরকারি কর্মচারীরা পাচ্ছেন টানা ৪ দিনের ছুটি

রকারি চাকরিজীবীদের জন্য সাধারণ ছুটি ও নির্বাহী আদেশে ছুটির পাশাপাশি রয়েছে ঐচ্ছিক ছুটির সুযোগ। যদিও নামমাত্র ‘ঐচ্ছিক’, বাস্তবে এটি নির্দিষ্ট নিয়ম ও অনুমোদনের মাধ্যমে গ্রহণ করা যায়। ধর্মীয় পর্ব অনুযায়ী সরকারি কর্মচারীরা বছরে সর্বোচ্চ তিন দিন ঐচ্ছিক ছুটি নিতে পারেন।

বিস্তারিত...

শিক্ষকদের অনশন শুরু, রবিবার যমুনা অভিমুখে পদযাত্রার পরিকল্পনা

আজ শুক্রবার (১৭ অক্টোবর) জুমার নামাজের পর শহীদ মিনারে অনশন কর্মসূচি শুরু করেছেন শিক্ষকরা। পাশাপাশি আগামী রবিবার (১৯ অক্টোবর) যমুনা অভিমুখে লংমার্চ করার পরিকল্পনার কথাও জানিয়েছেন তারা।

বিস্তারিত...

সনদে স্বাক্ষর, বহু দেশ শিখতে আসবে—গ্যারান্টি দিলেন ড. ইউনূস

‘আজ যে সনদ স্বাক্ষর করা হলো, এটা থেকে বহু দেশ শিখতে আসবে—এটা আমি গ্যারান্টি দিয়ে আপনাদের বলে রাখলাম।’ শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঐতিহাসিক সনদ স্বাক্ষরের পর দেওয়া বক্তব্যে প্রধান উপদেষ্টা এ কথা বলেন। তিনি বলেন, ‘আপনারা একটা উদাহ

বিস্তারিত...

ফের লঘুচাপ সৃষ্টির আশঙ্কায় আবহাওয়া অধিদপ্তর

রিপোর্টার্স২৪ ডেস্ক : বঙ্গোপসাগরে আবারও লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে— আগমী ২৪ অক্টোবরের মধ্যে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। শুক্রবার সকালে আবহাওয়ার ১২০ ঘণ্টার জন্য দেয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

বিস্তারিত...

গণঅভ্যুত্থানের ফসল ‘জুলাই সনদ’: ড. ইউনূস

ড. মোহাম্মদ ইউনূস জোর দিয়ে বলেন, জাতি আজ এক নবজন্মের সন্ধিক্ষণে। এই ঐতিহাসিক পরিবর্তন সম্ভব হয়েছে গণঅভ্যুত্থানের কারণে, বিশেষ করে ছাত্র জনতার অভ্যুত্থানের কারণে। তিনি স্বাক্ষর অনুষ্ঠানটিকে সেই অভ্যুত্থানের “দ্বিতীয় অংশ” হিসেবে আখ্যায়িত করেন। আত্মত্যাগকারীদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা বক্তব্যের শুরুতেই ড. ইউনূস অভ্যুত্থানের জন্য যারা প্রাণ দিয়েছেন রক্ত দিয়েছেন, তাদের স্মরণ করেন। একই সঙ্গে যারা আহত হয়েছেন বা কষ্টে আছেন, সেই বীর যোদ্ধাদের প্রতিও তিনি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

বিস্তারিত...

জুলাই সনদে স্বাক্ষর করলেন প্রধান উপদেষ্টা ও রাজনৈতিক নেতারা

জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও দেশের কয়েকটি রাজনৈতিক দলের নেতারা। বিকেল ৫টার পর সনদ স্বাক্ষর করেন তারা। এর আগে বিকেল সাড়ে ৪টায় ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিকেল ৪টা ৩৭ মিনিটে জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান। এতে উপস্থিত আছেন উপদেষ্টা পরিষদের সদস্যরা। যোগ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪