রিপোর্টার্স২৪ ডেস্ক : এমপিওভুক্ত স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া বাড়ানোর প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সরকারের আর্থিক সক্ষমতা অনুসারে ৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ি ভাড়া নির্ধারণের প্রস্তাব দিয়ে এ চিঠি দেওয়া হয়। বুধবার (১৫ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
র্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, আগামীর স্বপ্নপূরণে মাদরাসার শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। এজন্য প্রস্তুতি লাগবে। যোগ্য হয়েই সুযোগ্য স্থানে অধিষ্ঠিত হতে হবে। প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, শিক্ষা, স্বাস্থ্যসহ সকল ক্ষেত্রে যোগ্যতার স্বাক্ষর রাখতে হবে। দেশ ও জাতির উন্নয়নে ভূমিকা রাখতে হবে।
রিপোর্টার্স২৪ ডেস্ক : দেশের অনলাইন ট্রাভেল এজেন্সি (ওটিএ) খাতে আবারও গ্রাহকের টাকা আত্মসাতের ঘটনা ঘটেছে। এবার অনলাইন টিকিটিং পোর্টাল ‘ফ্লাই ফার ইন্টারন্যাশনাল’ বিপুল সংখ্যক গ্রাহকের কাছ থেকে অগ্রিম টাকা নিয়ে পালিয়ে গেছে।
চীনে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে তরুণীদের পাচার করে যৌনপল্লীতে বিক্রির অভিযোগে মানবপাচারকারী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-৪। গ্রেপ্তাররা হলেন- চক্রের মূলহোতা আব্বাস মোল্লা (৩৬), জাহিদুল ইসলাম ওরফে বাবু (৩১), মিনার সরদার (৩০) ও মোহাম্মদ রিপন শেখ (২৮)। সম্প্রতি চীন থেকে
বুধবার (১৫ অক্টোবর) দুপুর ২টার দিকে আন্দোলনরত এমপিওভুক্ত বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকদের ‘শাহবাগ ব্লকেড’ কর্মসূচির কারণে শাহবাগ মোড়ের চারপাশের সড়কে যানচলাচল বন্ধ হয়ে গেছে। যার প্রভাবে আশেপাশের এলাকার সড়কগুলোতেও তীব্র হয় যানজট ।
অনিশ্চয়তা তৈরি হয়েছে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর নিয়ে। জানা গেছে, সনদ বাস্তবায়নের উপায় নিয়ে রাজনৈতিক মতভিন্নতার কারণে এই অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ অবস্থায় আজ বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ছয়টায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে ‘অতি জরুরি’ বৈঠক ডেকেছে জাতীয় ঐকমত্য কমিশন। এর আগে কমিশনের সদস্যরা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে। বৈঠকে সভাপতিত্ব করেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি এই কমিশনের প্রধান।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান বলেন, রাজধানীর রূপনগরে অগ্নিকাণ্ডের ঘটনায় কারখানা বা গোডাউনের ভেতরে আর কোনো মরদেহ রয়েছে কি না তা অগ্নিনির্বাপণ প্রক্রিয়া পুরোপুরি সমাপ্ত হওয়ার পর জানা যাবে।
রিপোর্টার্স২৪ ডেস্ক : আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। এ নিয়ে সরকারের আর কোনো দ্বিতীয় চিন্তা নেই। নির্বাচন প্রক্রিয়ার কাজ চলছে বলেও জানান তিনি।
ঢাকার জনবহুল এলাকায় কোন কেমিক্যাল গোডাউন যেন না থাকে সে ব্যাপারে আমাদের স্ট্রং পলিসি থাকতে হবে। এসব জায়গায় কেমিক্যাল মজুদে যারা জড়িত তাদের আইনের আওতায় আনতে হবে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিন জনের বিরুদ্ধে চতুর্থ দিনের মতো রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শুরু হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এই যুক্তিতর্ক উপস্থাপন চলমান রয়েছে।
অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। মাউশি অধিদপ্তরের মহাপরিচালক পদে নিয়োগ দিতে ৬ অক্টোবর প্রকাশিত বিজ্ঞপ্তি প্রত্যাহার চেয়ে এই আইনি নোটিশ পাঠানো হয়।
রিপোর্টার্স২৪ ডেস্ক : রেকর্ড পরিমাণ রেমিট্যান্স, রফতানি আর বিদেশি ঋণে ভর করে মঙ্গলবারে (১৪ অক্টোবর) দেশের গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩২ দশমিক শূন্য ২ বিলিয়ন ডলার।
রাজধানীর হাতিরঝিল থানার অস্ত্র আইনের মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে মো. ফাতেহ আলী এবং তার তিন সহযোগীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। ইতোমধ্যে এ মামলায় আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) ঢাকার মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-১৫ এর বিচারক ফাহমিদা জাহাঙ্গীর শুনানি শেষে এ আদেশ দেন।
চট্টগ্রাম বন্দরে শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত নিয়ে সমালোচনার জবাবে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, এটি কোনো বিদেশি অপারেটরকে সুবিধা দেওয়ার জন্য নয়; বরং দ্রুত, নির্ভরযোগ্য ও আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিতের অংশ হিসেবেই এই সমন্বয় করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে আইএমএফের বার্ষিক সভার দ্বিতীয় দিনে গতকাল মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন,