| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

২০২ শিক্ষা প্রতিষ্ঠানের সবাই ফেল

২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় দেশের ২০২টি শিক্ষা প্রতিষ্ঠানের সবাই ফেল করেছে। বুধবার (১৬ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার সভাকক্ষে বাংলাদেশ আন্তঃ শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দকার এহসানুল কবির এ তথ্য জানিয়েছেন।

বিস্তারিত...

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫৮.৮৩ শতাংশ। গত বছর অর্থাৎ, ২০২৪ সালে পাসের হার ছিল ৭৭ দশমিক ৭৮ শতাংশ। সেই হিসাবে এবার পাসের হার কমেছে ১৮ দশমিক ৯৫ শতাংশ। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় দেশের শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সব পরীক্ষাকেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান ও এসএমএসের মাধ্যমে এই ফলাফল প্রকাশ করা হয়।

বিস্তারিত...

আজ বিশ্ব খাদ্য দিবস

আজ ১৬ অক্টোবর, বিশ্ব খাদ্য দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘হাত রেখে হাতে উত্তম খাদ্য ও উন্নত আগামীর পথে’। কৃষি মন্ত্রণালয় ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) যৌথ উদ্যোগে বিশ্বের অন্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হবে।

বিস্তারিত...

লিবিয়া থেকে দেশে ফিরছেন আরও তিন শতাধিক বাংলাদেশি ২৩ অক্টোবর

লিবিয়া থেকে আরও তিন শতাধিক বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। আগামী ২৩ অক্টোবর ত্রিপলী থেকে ঢাকাগামী একটি বিশেষ ফ্লাইটে তাদের দেশে পাঠানো হবে বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।

বিস্তারিত...

উচ্চ আদালতকেও সংস্কার করতে চান আসিফ নজরুল

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, নিম্ন আদালতে সংস্কার হলেও উচ্চ আদালতে সংস্কার না হলে কোনো লাভ হবে না। এতে বিচারপ্রার্থীরা সুফল পাবে না। নিম্ন আদালতে মামলা নিষ্পত্তি হলেও উচ্চ আদালতে বছরের পর বছর ঝুলে থাকে। বিচার ব্যবস্থার পূর্ণ সংস্কারের জন্য উচ্চ আদালতকেও সংস্কার করতে হবে।

বিস্তারিত...

উৎসবমুখর পরিবেশে জুলাই সনদে স্বাক্ষর হবে : প্রধান উপদেষ্টা

রিপোর্টার্স২৪ ডেস্ক : ‘নির্বাচনের সঙ্গেই জুলাই সনদ গভীরভাবে জড়িত। উৎসবমুখর পরিবেশে আগামী শুক্রবার (১৭ অক্টোবর) জুলাই সনদে স্বাক্ষর হবে। একই সাথে আগামী ফেব্রুয়ারিতে উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ জন্য যা যা করার প্রয়োজন, সরকার সব ব্যবস্থা নেবে।’

বিস্তারিত...

স্বাক্ষর শেষে নাগরিকদের মাঝে বিতরণ করা হবে জুলাই সনদ

জুলাই জাতীয় সনদ-২০২৫ স্বাক্ষর শেষে তা নাগরিকদের মধ্যে বিতরণ করা হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেন, আমরা চে

বিস্তারিত...

চাকসুতে প্রায় ৭০ শতাংশ ভোট পড়েছে : প্রধান নির্বাচন কমিশনার

রিপোর্টার্স২৪ ডেস্ক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে প্রায় ৭০ শতাংশ শিক্ষার্থী ভোট দিয়েছেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন। বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিকদের এ তথ্য দেন।

বিস্তারিত...

নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, ঐকমত্যের বৈঠকে প্রধান উপদেষ্টা

রিপোর্টার্স২৪ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে বলে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বুধবার (১৫ অক্টোবর) জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের জরুরি বৈঠকে তিনি এ কথা বলেন।

বিস্তারিত...

বিডিআর বিদ্রোহ মামলায় ১৬ বছর পর ১৪ জন জামিনে মুক্ত

তৎকালীন বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ১৬ বছর পর জামিনে মুক্তি পেয়েছেন ১৪ জন বিডিআর সদস্য।

বিস্তারিত...

শাহাবাগ ছেড়ে শহীদ মিনারে শিক্ষকরা, দাবি না মানলেই ‘লং-মার্চ টু যমুনা’

প্রায় তিন ঘণ্টা অবরুদ্ধ করে রাখার পর বিকেল ৫ টার দিকে শাহবাগ ছেড়ে আন্দোলনরত শিক্ষক-কর্মচারীরা পুনরায় শহীদ মিনারে গিয়ে অবস্থান নিয়েছেন। সেখানে দাবি আদায় না হওয়া পর্যন্ত নতুন করে ‘লং-মার্চ টু যমুনা’ ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষক-কর্মচারীরা।

বিস্তারিত...

২৬ ঘন্টা পর নিয়ন্ত্রণে রূপনগরের আগুন, চলছে উদ্ধার অভিযান

রাজধানীর রূপনগরে কেমিক্যাল গোডাউনের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। বুধবার (১৫ অক্টোবর) বিকেলে ২টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট এখনো কাজ করছে। ভয়াবহ এই আগুনের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন্য নিহত হয়েছে।

বিস্তারিত...

চাকসু নির্বাচন : ভোটের ফলাফল পেতে ৮ ঘণ্টা অপেক্ষা !

রিপোর্টার্স২৪ ডেস্ক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটের ফলাফল গণনা করতে ৭ থেকে ৮ ঘণ্টা সময় লাগতে পারে বলে জনিয়েছেন নির্বাচন কমিশনের সদস্য ও আইটি সেলের প্রধান অধ্যাপক সাইদুর রহমান চৌধুরী। বুধবার (১৫ অক্টোবর) নির্বাচন শেষ হওয়ার পর বিকেলে এই তথ্য জানিয়েছেন তিনি।

বিস্তারিত...

চার জেলায় নতুন ডিসি

সিনিয়র রিপোর্টার : চট্টগ্রাম, চাঁপাইনবাবগঞ্জ, মাদারীপুর ও ফেনী জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। বুধবার এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বিস্তারিত...

রাসায়নিক গুদামটি অবৈধ, তিনবার নোটিশও দেওয়া হয়েছিল: ফায়ার সার্ভিস

ফায়ার সার্ভিসের তৈরি করা অবৈধ প্রতিষ্ঠানের তালিকায় রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে আগুনে পুড়ে যাওয়া রাসায়নিক গুদাম আলম ট্রেডার্সও ছিল বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইটেন্যান্স) লে. কর্নেল তাজুল ইসলাম। বুধবার (১৫ অক্টোবর) বিকেল সাড়ে চারটার দিকে সাংবা

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪