জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দিচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি পাকিস্তান সফরে গেছেন। গতকাল বুধবার (১৭ সেপ্টেম্বর) তিনি ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ছাড়েন।
ছাত্র-জনতার অভ্যুত্থান সংক্রান্ত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের অবশিষ্ট সাক্ষ্যগ্রহণ আজ।
ঢাকাসহ সারা দেশের কোথাও কোথাও অস্থায়ীভাবে বজ্রবৃষ্টি আভাস জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। সেইসঙ্গে দিনে ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকার কথাও পূর্বাভাসে জানানো হয়েছে ।
হঠাৎ (পালাবদল) হয়ে যাওয়াতে (দিল্লির) একটা শকের মতো হয়ে গিয়েছিল।এখন মেনে নিতে হবে যে, বাংলাদেশের ভোটাররা যাকেই তাদের শাসক হিসেবে চিহ্নিত করবে তাদের আমাদের মানতে হবে।
দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ৪৮১ টাকা কমেছে। ফলে নতুন দাম এক লাখ ৮৮ হাজার ১৫২ টাকা।
রাজধানীর হাজারীবাগের একটি বাসার ৯ তলার ছাদ থেকে পড়ে সনাতন কুমার দাস (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
অর্থ মন্ত্রণালয় থেকে প্রথম দফায় বাতিল করে দেওয়ার পরও পরবর্তী নির্বাচিত সরকারের মন্ত্রীদের জন্য বাড়তি দামে বিলাসবহুল গাড়ি কেনা নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিআগ্রহ নিয়ে প্রশ্ন তুলেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
রাজধানীর বনানীর দুই সিসা বারে অভিযান চালিয়ে ১৫ কেজি সিসা, ১৩টি হুক্কা, ১০ কেজি কয়লা ও সিসা সেবনের বিভিন্ন উপকরণ জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাবপদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী এ অঙ্ক দাঁড়িয়েছে ২৬ দশমিক ০৮ বিলিয়ন ডলারে।
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল। বুধবার (১৭ সেপ্টেম্বর) সেনাসদরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
রাজধানীর বনানীর হাবানা শিসা বারে অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এসময় পর্যাপ্ত পরিমাণ শিসা ও হুক্কা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কতজন আটক হয়েছে তা জানা যায়নি
রাজধানীর যাত্রাবাড়ী থানার ধোলাইপাড়ে একটি আবাসিক হোটেল থেকে জহিরুল ইসলাম রাকিব (২০) নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে পুলিশ। এসময় মরদেহের পাশ থেকে মাকে উদ্দেশ্য করে দুটি চিরকুট পাওয়া গেছে। সেখানে তার মাকে উদ্দেশ্য করে একটিতে লেখা ছিল, ‘এই কাগজটা আমার মায়ের কাছে দিবেন। মা তুমি আমাকে মাফ কইরা দিও। তোমাকে অনেক কষ্ট দিছি আমারে মাফ কইরা দিও। পারলে আমাকে দোয়া কইরো না পারলে বদ দোয়া কইরো না।’
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর দিবাগত রাতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তাঁর সফরসঙ্গী হিসেবে যাবেন চারজন রাজনীতিবিদ। তাঁরা হলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
এবারের দুর্গাপূজায় পূজামণ্ডপগুলোর জন্য সরকারের পক্ষ থেকে পাঁচ কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর রমনা কালী মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ তথ্য জানান।