ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নের (ইউপিইউ) প্রশাসনিক কাউন্সিলে (সিএ) বাংলাদেশ পুনর্নির্বাচিত হওয়ায় সংশ্লিষ্ট প্রতিনিধিদলকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস
বাংলাদেশে নবনিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত বোরিস ভ্যান বোমেল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। সাক্ষাতে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, আসন্ন জাতীয় নির্বাচন, বাণিজ্য ও কৃষি খাতের সহযোগিতা ...
গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক দল ও আমলাতন্ত্র বৈষম্যবিরোধী চেতনা বাস্তবায়নে সফল হয়েছে.....এমন উদাহরণ খুবই বিরল বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
নিউ ইয়র্ক কনস্যুলেটে উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার ঘটনায় লিখিতভাবে আওয়ামী লীগের সন্ত্রাসীদের নাম উল্লেখ করে ভিডিও ফুটেজসহ নিউইয়র্ক পুলিশ, সিক্রেট সার্ভিস ও স্টেটস ডিপার্টমেন্ট জানানো হয়েছে বলে জানিয়েছেন ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা।
চলতি ২০২৫ এর জুন শেষে দেশের মোট বৈদেশিক ঋণ দাঁড়িয়েছে ১১২ দশমিক ১৬ বিলিয়ন মার্কিন ডলার। বা প্রায় ১১ হাজার ২১৬ কোটি ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ১৩ লাখ ৬৮ হাজার ৩৫২ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত ১০টা থেকে পরদিন শনিবার (২০ সেপ্টেম্বর) ভোর ৬টা পর্যন্ত টানা ৮ ঘণ্টা নারায়ণগঞ্জ ও আশপাশের বেশ কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
রাজধানী ঢাকা এবং আশপাশের এলাকায় আজ সামান্য বৃষ্টি হতে পারে৷ তবে তাপমাত্রা থাকবে আগের মতোই। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
সকাল ১০টা থেকে শুরু হয়েছে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা। দুপুর ১২টা পর্যন্ত দেশের আট বিভাগীয় শহরের মোট ২৫৬টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে অনুষ্ঠিত হচ্ছে এটি। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) তত্ত্বাবধানে লাখো প্রার্থী অংশ নিচ্ছেন এই পরীক্ষায়।
ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের হাজারীবাগ থানা পুলিশ।
গাজীপুর জেলার কাশিমপুর থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এবং গাজীপুর মহানগর আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদবিষয়ক সম্পাদক এস এম আশরাফুল আলম আসকরকে গ্রেপ্তার করেছে তেজগাঁও থানা পুলিশ।
রাজধানীর তেজগাঁও থানার তেজতুরি বাজার এলাকায় অভিযান চালিয়ে জেল পলাতক হত্যা মামলার মৃত্যুদÐপ্রাপ্ত আসামী সাকিব ওরফে বাবুকে (২৩) গ্রেপ্তার করা হয়েছে।
চিকিৎসা প্রস্তুতি, বিমান নিরাপত্তা, প্রকৌশল সহায়তা ও দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে সাতদিনের ‘প্যাসিফিক অ্যাঞ্জেল ২৫–৩’ মহড়ায় অংশ নিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্স।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, গতকাল পঞ্চগড় এলাকায় ভুয়া মিছিল নিয়ে পার্শ্ববর্তী দেশ অপপ্রচার চালাচ্ছে। পার্শবর্তী দেশ থেকে যে মিথ্যা সংবাদ দেয় তা আপনাদের কাউন্টার করতে হবে। এখনও দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়নি। ঢাকাসহ দেশের প্রতিটি পূজা মন্ডপের কাজ চলছে।
অমর একুশে বইমেলা ২০২৬ অনুষ্ঠিত হবে ২০২৫ সালে। ১৭ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই মেলা চলবে এক মাস। বাংলা অ্যাকাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন।
সৌদি আরব ও পাকিস্তান ১৭ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে পারস্পরিক একটি প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছে। আর মুসলিম এই দুই দেশের মধ্যে হওয়া চুক্তিকে স্বাগত জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বৃহস্পতিবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি সই হয়েছে। এখন থেকে সৌদি আরব বা পাকিস্তান আক্রান্ত হলে সেটাকে দুই দেশ নিজেদের ওপর ‘আগ্রাসন’ হিসেবে দেখবে। দুই দেশ একসঙ্গে হামলার জবাব দেবে। আলহামদুলিল্লাহ!”