উন্নত জীবনের আশায় যুক্তরাষ্ট্রে গিয়ে দেশে ফেরত আসতে হচ্ছে বাংলাদেশিদের। অবৈধভাবে অবস্থানের অভিযোগে দেশটি থেকে এ দফায় ৩০ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের বহনকারী ফ্লাইট অবতরণ করে। ফেরত আসা অভিবাসীদের মধ্যে ২৯ জন পুরুষ ও একজন নারী রয়েছেন।
আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরাপদ করতে দেড় লাখের বেশি পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হবে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সরকারি কর্মকর্তারা গণমাধ্যমে এ তথ্য জানান। পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) কাজী জিয়া উদ্দিন বলেন, ‘একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন নিশ্চিত করতে আমরা দেড় লাখ বা তারও বেশি পুলিশ সদস্যকে প্রয়োজনীয় সব ধরনের প্রশিক্ষণ দেব।’
যশোরের শার্শায় যথাযোগ্য মর্যাদায় মুক্তিযুদ্ধের রণাঙ্গনের সাহসী সন্তান বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মাদ শেখের ৫৪ তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে তার সমাধিতে গার্ড অব অনার প্রদান করেছেন যশোর ৪৯ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সাবেক সংসদ সদস্য লতিফ সিদ্দিকী ও বঙ্গবীর কাদের সিদ্দিকীর ছোট ভাই এসএম সিদ্দিকীকে (আজাদ সিদ্দিকী)। এ সময় তার স্ত্রীও তার সঙ্গে ছিলেন।
নিত্যপণ্যের লাগামহীন দাম সীমিত আয়ের মানুষের জীবনযাত্রা কঠিন করে তুলেছে। মুরগি, মাছ, চাল, ডাল থেকে শুরু করে শাকসবজি—সব কিছুর দামই এখন আকাশছোঁয়া। ফলে বাজার করতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন সাধারণ ক্রেতারা। অনেকে বলছেন, দামের কারণে ডিম-দুধ খাওয়া ছাড়তে হয়েছে। শুক্রবার সকালে রাজধানীর মিরপুরের মাটিকাটা ও মালিবাগ বাজার ঘুরে দেখা গেছে, ব্রয়লার মুরগি কেজিপ্রতি বিক্রি হচ্ছে ১৬৫–১৮০ টাকায়। সোনালী মুরগি ৩০০–৩৩০, লেয়ার ৩২০–৩৪০ এবং দেশি মুরগি ৬০০–৬৫০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। ফলে ব্রয়লার ছাড়া অন্য মুরগি কেনার সুযোগ কমে গেছে সাধারণ মানুষের।
চলতি বছরের জুনে গুগল, মাস্টারকার্ড ও ভিসার সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে সিটি ব্যাংক প্রথম ডিজিটাল ওয়ালেট সেবা গুগল পে চালু করার পর এবার আগামী ছয় মাসের মধ্যে গ্রাহকদের জন্য এই সেবা চালুর প্রস্তুতি নিচ্ছে আরও কয়েকটি ব্যাংক।
বৈষম্যবিরোধী আন্দোলনে সারা দেশে হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন সাবেক এই আইজিপিকে জেরা করেন। তিনি গত মঙ্গলবার এই মামলায় রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দেন। সেদিন তাকে আংশিক জেরা করা হয়। জেরা শেষে পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী সোমবার দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। শেখ হাসিনা, আসাদুজ্জামান খান ও চৌধুরী মামুনকে এই মামলায় আসামি করা হয়েছে।
যদি আকাশ মেঘমুক্ত থাকে তাহলে বাংলাদেশ থেকেও এই চন্দ্রগ্রহণ দেখা যাবে।
ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত আফগানিস্তানের জন্য জরুরি ত্রাণসামগ্রী পাঠাচ্ছে বাংলাদেশ। আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) দেশটিতে যাবে বাংলাদেশের ত্রাণ।
বাংলাদেশে ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে রাজপথে বিক্ষোভ এবং তা থেকে অস্থিরতা দেখা দেওয়ার বড় আশঙ্কা রয়েছে বলে মনে করছেন দক্ষিণ এশিয়াবিষয়ক বিশ্লেষক মাইকেল কুগেলম্যান।
জাতিসংঘ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনকে পূর্ণ সমর্থন করে। এটি বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি এক্সো ইমেজিং বাংলাদেশে একটি “বিপ্লবী” পোর্টেবল এআই-চালিত আল্ট্রাসাউন্ড ডিভাইস চালু করার পরিকল্পনা ঘোষণা করেছে।
ঢাকার শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাংবাদিক মঞ্জুরুল আহসান পান্নার জামিন শুনানিকালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে বিচারকের উপস্থিতিতেই মারধরের শিকার হয়েছেন এক সাংবাদিক। মারধরের শিকার ওই সাংবাদিক হলেন বেসরকারি টেলিভিশন সময় টিভির রিপোর্টার আসিফ মোহাম্মদ সিয়াম।
বাংলাদেশে জমি নিয়ে সবচেয়ে বেশি ঝামেলা হয় অজ্ঞতা আর অসচেতনতার কারণে। ফলে দেশে মোট মামলার ৮০ শতাংশ ভূমি সংক্রান্ত বলে জানিয়েছেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ। তিনি বলেন, ভূমির সঙ্গে মামলার একটি সরাসরি সম্পর্ক রয়েছে, কারণ ভূমির মালিকানা,
৩০০ সংসদীয় আসনের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।