দেশের আটটি বিভাগেই বৃষ্টির আভাস জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর
বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামির খালাসের হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ।
১৯৯৬ সালে ভারত-বাংলাদেশের মধ্যে সই হওয়া ৩০ বছর মেয়াদি গঙ্গা পানিবণ্টন চুক্তি ২০২৬ সালের ডিসেম্বরে শেষ হতে যাচ্ছে। চুক্তিটি নবায়ন করতে উভয়পক্ষই সম্মত আছে এবং এটি নবায়নে দুইপক্ষ প্রস্তুতি নিচ্ছে। তারই ধারাবাহিকতায় আগামী ৯ সেপ্টেম্বর বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশনের (জেআরসি) কর্মকর্তারা দিল্লিতে বৈঠকে বসছেন।
২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ আসামিদের খালাস করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের ওপর রায় ঘোষণা করা হবে আজ।
জধানীর মালিবাগে সোহাগ পরিবহনের বাস কাউন্টারে ভাঙচুর ও হামলার ঘটনা ঘটেছে।
রাজধানীর মোহাম্মদপুরে বিশেষ অভিযানে চাঁন গ্রুপের সেকেন্ড-ইন-কমান্ড ও ৮ মামলার আসামি মানিক (২১) এবং তার সহযোগী ২ মামলার আসামি রাজিবকে (২০) চাপাতিসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক মিশনে নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। হোয়াইট হাউসের ঘোষণায় অভিজ্ঞ ক্যারিয়ার কূটনীতিক ব্রেন্ট ক্রিস্টেনসেনকে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করা হয়েছে। সিনেটের অনুমোদন সাপেক্ষে তিনি দায়িত্ব গ্রহণ করবেন।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, শত শত কোটি ডলারের চুরি করা সম্পদ করস্বর্গ ও ধনী দেশে পাচার ঠেকাতে কঠোর আন্তর্জাতিক আইনি কাঠামো তৈরি করা জরুরি।
জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দিন গত বছরের ৫ আগস্ট রাজধানীর যাত্রাবাড়ি থেকে লুট হওয়া পুলিশের ৮টি সাউন্ড গ্রেনেড, একটি পিস্তল, ৮ রাউন্ড গুলি ও ২টি ম্যাগাজিন উদ্ধারসহ ১ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-১০।
এসআই ও এএসআইদের সর্বোচ্চ ১৫০ সিসি পর্যন্ত মোটরসাইকেল কেনার জন্য সুদমুক্ত ঋণ দিতে সোনালী ব্যাংক ৯ শতাংশ সরল সুদে কমিউনিটি ব্যাংককে ৬০০ কোটি টাকা ঋণ দেবে। আর কমিউনিটি ব্যাংক এসআই ও এএসআইদের ঋণ দেবে। পাঁচ বছরে ৬০ কিস্তিতে ঋণগ্রহীতাদের বেতন থেকে কিস্তিতে টাকা কেটে নেওয়া হবে।
সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯–এর মাধ্যমে আদাবর থানায় একটি ফোনকল আসে। কলকারী জানান, শ্যামলী হাউজিং এলাকায় এক যুবককে আটকে রাখা হয়েছে এবং তাকে যেন উদ্ধার করা হয়। ফোনকল পেয়ে আদাবর থানা থেকে চার সদস্যের একটি দল রওনা দেয় ১০ নম্বর রোডের দিকে।
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আশা প্রকাশ করে বলেছেন মহেশখালী-মাতারবাড়ীতে শুধু গভীর সমুদ্রবন্দর নয়, গড়ে উঠবে এক নতুন শহর। সেখান থেকে তৈরি হবে আমাদের আন্তর্জাতিক কানেক্টিভিটি। বুধবার (৩ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা তার এ ভিশন তুলে ধরেন।
চট্টগ্রামের মীরসরাই উপজেলার খৈয়াছড়া ঝরনার রাস্তায় পর্যটকদের সঙ্গে স্থানীয় সিএনজিচালিত অটোরিকশা চালকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছেন।
নীলফামারীর উত্তরা ইপিজেডে শ্রমিক আন্দোলন রূপ নিয়েছে সহিংসতায়। ২৩ দফা দাবিতে গত শনিবার থেকে এভারগ্রীন কোম্পানির শ্রমিকরা আন্দোলন শুরু করলে তা ধীরে ধীরে অন্য কারখানার শ্রমিকদের মধ্যেও ছড়িয়ে পড়ে।