রাজনৈতিক, আর্থিক ও সামাজিক সংকট আমলে নিয়ে সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামোর জন্য কমিশন গঠন করা হয়েছে। তবে তা ঘোষণায় বিলম্বিত হতে পারে।
মাঠ প্রশাসনের ভোটের দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তা কোনো ব্যক্তি বা দলের প্রতি পক্ষপাতিত্ব করলে তাকে প্রত্যাহার করে প্রচলিত আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয় সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান।
২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামিকে খালাসের বিরুদ্ধে আপিলের রায়ের জন্য আগামীকাল বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দিন ধার্য করেছেন আপিল বিভাগ। গত বৃহস্পতিবার (২১ আগস্ট) মামলার চূড়ান্ত শুনানি শেষে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৬ বিচারপতির আপিল বেঞ্চ রায়ের জন্য এই দিন ধার্য করেন।
বেতন–ভাতার দাবিতে রাজধানীর কুড়িলে সড়কের উভয় লেন অবরোধ করেছেন পোশাকশ্রমিকরা। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের জেরা হবে আগামীকাল বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর)।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক রাজধানীর গুলশানে ফার্নিচার দোকানের কর্মচারী পারভেজ ব্যাপারী হত্যা মামলায় অভিনেতা সিদ্দিকুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ।
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা শুরু হবে চলতি মাসের শেষে। উৎসবকে ঘিরে সম্ভাব্য নাশকতা ঠেকাতে ও সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বুধবার (৩ সেপ্টেম্বর) বিশেষ সভা ডেকেছে।
সপ্তাহের শুরুর দিকে ঢাকায় বায়ু দূষণ বেড়ে বাতাসের মান অস্বাস্থ্যকর পর্যায়ে চলে গিয়েছিল। তবে এখন দূষণ সহনীয় পর্যায়ে আছে। যদিও বৃষ্টিপাত হয়নি তবুও বায়ুমান তুলনামূলকভাবে ভালো অবস্থানে রয়েছে।
ঢাকায় মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত হয়েছেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। সিনেটে পাশ হলেই চূড়ান্ত হবে নিয়োগ।
গত ২৪ ঘণ্টা বৃষ্টিহীন থাকার পর ঢাকায় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে আজ। যেকোনো সময় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি দিনের তাপমাত্রা সামান্য কমবে বলেও পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, এবারের নির্বাচন আনন্দ ও উৎসবমুখর পরিবেশে হবে। তিনি চান, যারা এর আগে কখনো ভোট দিতে পারেননি, অথবা ভোট দিতে গিয়ে খারাপ অভিজ্ঞতার শিকার হয়েছেন, তারা যেন এবার একটি ভালো অভিজ্ঞতা পান। তার মতে, কেউ যেন বলতে না পারে যে তাকে ভোট দিতে দেওয়া হয়নি।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত করে দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আবেদন নিয়ে আপিল বিভাগে শুনানি হবে আজ। বুধবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১টার পর প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে ডাকসু নির্বাচন নিয়ে শুনানি হবে।
রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের আরও ৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
দ্বিতীয়বারের মতো আগা খান আর্কিটেকচার পুরস্কার অর্জন করায় স্থপতি মেরিনা তাবাসসুমকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।