| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

রাস্তা বন্ধ করে যাতায়াত করা গাজীপুরের পুলিশ কমিশনারকে প্রত্যাহার

সাধারণ মানুষের চলাচলের রাস্তা বন্ধ করে নিজে যাতায়াত করার ঘটনায় গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনার ড. নাজমুল করিম খানকে প্রত্যাহার করা হয়েছে।

বিস্তারিত...

সংস্কারের পুরো বিষয়টা যমুনার দেয়ালের ভেতরে আটকে আছে : হোসেন জিল্লুর রহমান

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেছেন, দেশে চলমান সংস্কার উদ্যোগে গণঅভ্যুত্থানের মাধ্যমে পরিবর্তন আনা সাধারণ মানুষকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। পুরো জিনিসটা যমুনার (প্রধান উপদেষ্টার বাসভবন) দেয়ালের মধ্যে আটকে আছে।

বিস্তারিত...

সাবেক প্রতিমন্ত্রী মুরাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আওয়ামী সরকারের সময় বহিঃষ্কৃত স্বাস্থ্য ও তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগে দায়ের করা মানহানি মামলায় ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে এ পরোয়ানা জারি করা হয়েছে।

বিস্তারিত...

বাংলাদেশের কোনো দলকে সমর্থন করে না যুক্তরাষ্ট্র

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরউদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ((চার্জ দ্য অ্যাফেয়ার্স) ট্র্যাসি এন জ্যাকবসন। আজ সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে

বিস্তারিত...

কোনো ব্লেম নিতে রাজি নই, শেষ পর্যন্ত যুদ্ধ করবো: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, আমরা কোনো ব্লেম নিতে রাজি নই। শেষ পর্যন্ত সর্বশক্তি দিয়ে লড়াই করবো। সোমবার (১ সেপ্টেম্বর) নির্বাচন ভবনের নিজ দপ্তরে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এর আগে তিনি মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসনের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন।

বিস্তারিত...

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ মঙ্গলবার

সেপ্টেম্বর মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য বাড়ছে নাকি কমছে, তা জানা যাবে আগামী মঙ্গলবার (২ সেপ্টেম্বর)। এদিন এক মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে। সোমবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ওই দিন বিকেল ৩টায় এক মাসের জন্য নতুন দাম ঘোষণা করা হবে।

বিস্তারিত...

গুজব নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই : আইন উপদেষ্টা

আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, আর্মি চিফ প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেছেন। এ ধরনের কোনো তথ্য আমার জানা নেই। আমি দু-একটা পত্রিকায় দেখেছি। আর অনলাইনে এটা নিয়ে নানা গুজব-গুঞ্জন হয়েছে দেখেছি। এসব গুজব-গুঞ্জন নিয়ে বিচলিত হওয়ার মতো কিছু নেই।

বিস্তারিত...

রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

বিস্তারিত...

আরও ৭ দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা

আরও সাতটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল ৫টায় যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। প্রেস উইং জানিয়েছে, আগামীকাল আরও সাতটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। বিকেল ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। তবে কোন কোন দলের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হবে তা জানানো হয়নি।

বিস্তারিত...

বায়ুদূষণের তালিকায় শীর্ষ পাঁচে ঢাকা

জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে পৃথিবীর বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকার বাতাসও দূষিত। সোমবার (১ সেপ্টেম্বর) সকালে ১৪০ স্কোর নিয়ে বায়ুদূষণে শহরটির অবস্থান চতুর্থ। বায়ুমানের এ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

বিস্তারিত...

আগস্টে রেমিট্যান্স আসেনি ৯ ব্যাংকে

চলতি আগস্টের ৩০ দিনে ৯টি ব্যাংকে কোনো প্রবাসী আয় আসেনি। তার পরও চলতি মাসের ৩০ দিনে দেশে এসেছে ২২২ কোটি ৮৯ লাখ ৮০ হাজার মার্কিন ডলার; যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৭ হাজার কোটি টাকা (প্রতি ডলার ১২১ টাকা হিসাবে)।

বিস্তারিত...

সিইসির সঙ্গে বৈঠকে বসবেন মার্কিন রাষ্ট্রদূত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের বৈঠক সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে অনুষ্ঠিত হবে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে দুপুর ২টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বিস্তারিত...

ঢাকায় বজ্রবৃষ্টি সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টি/বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (১ সেপ্টেম্বর) ৬ ঘণ্টার জন্য দেওয়া ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪