| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ভারতীয় পেঁয়াজে স্বস্তির হাওয়া, হিলির বাজারে দেশি পেঁয়াজের দাম কমছে

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু হওয়ায় স্থানীয় বাজারে এর প্রভাব পড়তে শুরু করেছে। খুচরা বাজারে ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে, আর দেশি পেঁয়াজের দাম কেজিতে ৫ টাকা কমে ৬৫ টাকায় নেমে এসেছে। দীর্ঘদিন ধরে পেঁয়াজের উচ্চমূল্যে নাজেহাল ক্রেতারা হঠাৎ দাম কমায় স্বস্তি প্রকাশ করেছেন।

বিস্তারিত...

জুলাইয়ে সড়কে ঝরেছে ৪১৮ প্রাণ

চলতি বছরের জুলাই মাসে দেশে ৪৪৩টি সড়ক দুর্ঘটনায় ৪১৮ জনের মৃত্যু এবং ৮৫৬ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ৭২ জন এবং শিশু ৫৩ জন। মঙ্গলবার (১৯ আগস্ট) বেসরকারি সংস্থা রোড সেফটি ফাউন্ডেশন এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছে। সংস্থাটি ৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়া এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে।

বিস্তারিত...

মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী ভাগ্নে বিল্লাল গ্রেপ্তার

ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) রাজধানীর মোহাম্মদপুর এলাকার কুখ্যাত সন্ত্রাসী ‘ভাগ্নে বিল্লাল’কে গ্রেপ্তার করেছে।

বিস্তারিত...

পাঠ্যবই থেকে ৭ মার্চের ভাষণ বাদ দেওয়ার প্রস্তাব নাকচ, বাকবিতণ্ডা

মহান মুক্তিযুদ্ধের প্রাক্কালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ পাঠ্যবই থেকে সরিয়ে দেওয়ার প্রস্তাব নাকচ করে দিয়েছে জাতীয় শিক্ষাক্রম কমিটি (এনসিসি)। একই সঙ্গে পূর্ণাঙ্গ ভাষণ কাটছাঁট করে সংক্ষিপ্ত রূপে পাঠ্যবইয়ে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সংক্রান্ত বিষয়ে আয়োজিত সভায় ৭ মার্চের ভাষণ রাখা-না রাখা নিয়ে কিছুটা বাকবিতণ্ডাও হয়েছে।

বিস্তারিত...

বেসরকারি পর্যায়ে আমদানি হবে ১০ লাখ টন ডাল-চিনি

দেশের বাজারে নিত্যপণ্যের সরবরাহ ও দাম নিয়ন্ত্রণে রাখতে বেসরকারি উদ্যোগে ১০ লাখ টন ডাল ও চিনি আমদানির অনুমতি দিয়েছে সরকার। সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয়ের জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিস্তারিত...

বিএফআইইউ প্রধানের ‘আপত্তিকর ভিডিও’, তদন্তে বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণাধীন আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান এএফএম শাহীনুল ইসলামের একাধিক আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওগুলোর সত্যতা যাচাইয়ে তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় ব্যাংকের তথ্যপ্রযুক্তি বিভাগ। মঙ্গলবার (১৯ আগস্ট) বাংলাদেশ ব্যাকের গভর্নরের কাছে এ বিষয়ে প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে।

বিস্তারিত...

২১ আগস্ট গ্রেনেড হামলা: তারেক রহমান-বাবরের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি চলছে

বহুল আলোচিত একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দায়ের করা আপিলের শুনানি চলছে। মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ৯টা ৫৫ মিনিটে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৬ বিচারপতির আপিল বেঞ্চে শুনানি শুরু হয়েছে।

বিস্তারিত...

সাত অঞ্চলে দুপুরের মধ্যে ৬০ কি. মি বেগে ঝড়ের পূর্বাভাস

দেশের সাতটি অঞ্চলের উপর দিয়ে আজ দুপুরের মধ্যে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর ১টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

বিস্তারিত...

জুলাইয়ে উন্নয়ন প্রকল্পে এক টাকাও খরচ করা হয়নি

চলতি অর্থবছরের শুরুতেই উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ধাক্কা লেগেছে। সদ্য সমাপ্ত জুলাই মাসে ১২টি মন্ত্রণালয় ও বিভাগ এক টাকাও খরচ করতে পারেনি তাদের উন্নয়ন প্রকল্পে। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বিস্তারিত...

পিতৃত্বকালীন ছুটি পেতে মানতে হবে ৩ শর্ত

তিন শর্তে চাকরিজীবী পুরুষদের পিতৃত্বকালীন ছুটি দেওয়া যেতে পারে বলে মনে করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নুরজাহান বেগম। সোমবার (১৮ আগস্ট) রাজধানীর সিরডাপ মিলনায়তনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আয়োজিত এক কর্মশালায় তিনি এ কথা বলেন।

বিস্তারিত...

বদলে যাচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার নাম

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার (ডিআইটিএফ) নাম পরিবর্তন করে ঢাকা বাণিজ্য মেলা (ডিটিএফ) করার সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। সোমবার (১৮ আগস্ট) বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত রপ্তানি উন্নয়ন বুর‍্যোর (ইপিবি) পরিচালনা পর্ষদের ১৪৮তম সভায় এ সিদ্ধান্ত হয়।

বিস্তারিত...

এনবিআরের আন্দোলনের জেরে আরও চার কর্মকর্তা বরখাস্ত

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অংশগ্রহণমূলক সংস্কার ও এনবিআরের চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আন্দোলনের সময় দাপ্তরিক কাজে বাধা দেওয়ার অভিযোগ এনে আরও চার কর কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিস্তারিত...

১৮ বছর পর ৮৫ কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহাল করল ইসি

দীর্ঘ ১৮ বছর পর ৮৫ উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহাল করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১৮ আগস্ট) ইসির জনবল ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমানের সই করা প্রজ্ঞাপন থেকে বিষয়টি জানা গেছে। আদালতের রায়ে তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার বিষয়টি উল্লেখ করে প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তাদের আগামী ১৯

বিস্তারিত...

নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীতে ২৭ হাজার সদস্য নিয়োগ

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ত্রয়োদশ নির্বাচন সামনে রেখে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীতে ২৭ হাজারের বেশি সদস্যকে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (১৮ আগস্ট) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনকালে তিনি এ তথ্য জানান।

বিস্তারিত...

এজাহারভুক্ত সব পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করতে নোটিশ

জুলাই গণ-অভ্যুত্থানের ঘটনায় করা হত্যা মামলায় এজাহারভুক্ত সব পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা ও মহাপরিদর্শক (আইজিপি) বরাবর এ নোটিশ পাঠানো হয়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪