এবার চিকিৎসকদের নিয়ে করা মন্তব্য নিয়ে মুখ খুললেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি জানিয়েছেন তার এসব অভিযোগ একশ্রেণীর ডাক্তারদের বিরুদ্ধে, সব ডাক্তারদের বিরুদ্ধে নয়। তার এই সমালোচনা সব ডাক্তারের জন্য প্রযোজ্য নয় বলেও জানান তিনি। সোমবার (১৮ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে দেয়া এক পোস্টে তিনি এমনটা বলেন।
দেশের সাত জেলায় দুপুরের মধ্যে ৬০ কিলোমটার বেগে ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ অবস্থায় এসব এলাকার নদীবন্দরগুলোকে সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে পঞ্চম দিনের সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। সোমবার (১৮ আগস্ট) বেলা ১১টার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ সাক্ষ্যগ্রহণ শুরু হয়।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৬ ভরি সোনার গয়নাসহ তিনজনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
চলতি বছরে রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় যৌথ প্রতিক্রিয়া পরিকল্পনায় (জেআরপি) ৯৩৫ মিলিয়ন মার্কিন ডলারের অর্থায়ন চাওয়া হয়।
রাজধানীর মহাখালীতে একটি ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ হয়েছেন মীর হোসেন (৫৫)। রবিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ তথা পরবর্তী শিক্ষা সচিবের দায়িত্ব পাচ্ছেন প্রশাসন ক্যাডারের ত্রয়োদশ ব্যাচের কর্মকর্তা রেহানা পারভীন।
বেশ কিছুদিন ধরে প্রেসিডেন্ট শাহাবুদ্দিনের পরিবর্তন নিয়ে গুঞ্জন চলছে। চায়ের টেবিলে ঝড় উঠছে। রাজনৈতিক অফিসগুলোতে নানা সমীকরণ।
সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর অ্যাপেনডিক্সের অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন তার স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।
ওয়াকিটকি ক্রয়ে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের অভিযোগে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এসওয়াই রমাদান বাংলাদেশের জনগণকে তার দেশের মানুষের প্রতি অব্যাহত সমর্থনের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। গাজায় মানবিক সংকটের কথা উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, ‘খাবার নেই, ওষুধ নেই। শিশুরাই সবচেয়ে বড় ভুক্তভোগী।’
মহাখালীর একটি ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে রওনা হওয়ার পর যানজটে ২৭ মিনিট আটকে ছিল ফায়ার সার্ভিস। পরে সেখানে পৌঁছার পর মাত্র দুই মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে তারা। রোববার (১৭ আগস্ট) সন্ধ্যা ৭টা ১৮ মিনিটে রাজধানীর মহাখালী রাওয়া ক্লাবের বিপরীতে ইউরেকা ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের সংবাদ পায় ফায়ার সার্ভিস।
বাংলাদেশ থেকে অর্থ পাচার করে পৃথিবীর বিভিন্ন দেশে গড়া প্রায় ৪০ হাজার কোটি টাকার সম্পদের সন্ধান পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)। চলতি বছরের জানুয়ারিতে থেকে এ পর্যন্ত পাঁচটি দেশের সাতটি শহরে অনুসন্ধান চালিয়ে এই তথ্য পাওয়া গেছে বলে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে জানিয়েছেন সিআইসির মহাপরিচালক আহসান হাবিব।
বেসরকারি টেলিভিশন মাই টিভির চেয়ারম্যান মো. নাসির উদ্দীনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।
রাজধানীর মহাখালী রাওয়া ক্লাবের বিপরীতে ইউরেকা ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলের উদ্দেশ্যে ফায়ার সার্ভিসের গাড়ি রওনা হলেও যানজটের কারণে এখনো পৌঁছাতে পারেনি। রোববার (১৭ আগস্ট) সন্ধ্যায় আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করেছেন সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ।