| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ঢাকার বাইরে এখনো মব জাস্টিস চলছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মব জাস্টিসের ব্যাপারে আলোচনা হয়েছে। মব জাস্টিসটা যতটা কমিয়ে আনা যায়। কয়েকদিন আগে রংপুরে একটা মব জাস্টিস হয়েছে। ঢাকায় মব জাস্টিস কমলেও আশপাশে কিন্তু মব জাস্টিস কিছু হচ্ছে। আমরা চেষ্টা করছি এটা যতটা কমিয়ে আনা যায়।

বিস্তারিত...

শিক্ষক নিয়োগে থাকছে না নিবন্ধন পরীক্ষা

বেসরকারি শিক্ষক নিয়োগ পদ্ধতিতে পরিবর্তন আসছে। নিয়োগের জন্য নিবন্ধন পরীক্ষা আর থাকছে না। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের বিধি সংশোধনের উদ্যোগ নিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ উদ্যোগ চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

বিস্তারিত...

আবদার-তদবিরে বিরক্ত জুলাইয়ে নিহত সৈকতের বোন

জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার পাশে দাঁড়ানো ছিলেন জুলাইয়ে নিহত মাহামুদুর রহমান সৈকতের বোন সাবরিনা আফরোজ সেবন্তী। ২০২৪ এর ১৯ জুলাই আন্দোলনের সময় মারা যান সৈকত। সেই অনুষ্ঠানের পর থেকে নিজের ব্যক্তিগত কিছু অভিজ্ঞতা তুলে ধরেছেন এই তরুণী। ফেসবুক পেজে তিনি নিজের অভিজ্ঞতা তুলে ধরেন।

বিস্তারিত...

জোরপূর্বক সমকামিতার সম্পর্কে বাধ্য করায় রেদুয়ানকে হত্যা করে সুলতান জহির : র‌্যাব

ফরিদপুরের ভাঙ্গায় বিলের ভেতর থেকে বস্তাবন্দি মরদেহ উদ্ধারের ঘটনায় জহুরুল মুন্সী ওরফে সুলতান জহির (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। সোমবার (১৮ আগস্ট) ভোরে ফরিদপুর জেলার ভাঙ্গা থানার চারালদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বিস্তারিত...

যৌক্তিক বিবেচনায় ভোটকেন্দ্র বাড়ানো হবে: ইসি সচিব

নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ বলেছেন, ভোটকেন্দ্র যৌক্তিক বিবেচনায় যদি বাড়ে সেটা বাড়ানো হবে। তবে আমরা ভোটকেন্দ্র না বাড়ানোর আলোচনা করেছি। সোমবার (১৮ জুলাই) নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বিস্তারিত...

সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনার খসড়া ইতোমধ্যেই চূড়ান্ত করা হয়েছে। চলতি সপ্তাহের মধ্যেই কমিশন চূড়ান্ত রোডম্যাপ প্রকাশ করবে বলে তিনি জানিয়েছেন। সোমবার (১৮ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বিস্তারিত...

নির্বাচনী রোডম্যাপ চলতি সপ্তাহেই: ইসি সচিব

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনার খসড়া ইতোমধ্যেই চূড়ান্ত করা হয়েছে। চলতি সপ্তাহের মধ্যেই কমিশন চূড়ান্ত রোডম্যাপ প্রকাশ করবে বলে তিনি জানিয়েছেন। সোমবার (১৮ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বিস্তারিত...

সীমানা নির্ধারণে ১৭৬০ দাবি-আপত্তি শুনবে ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে আসন সীমানা পুনর্নির্ধারণে নির্বাচন কমিশন (ইসি) আগামী ২৪ থেকে ২৭ আগস্ট চার দিনের সময়সূচিতে এক হাজার ৭৬০টি দাবি-আপত্তির শুনানি শুরু করবে। সোমবার (১৮ আগস্ট) গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসউদ। নির্বাচন কমিশনার জানান, ২৪ আগস্ট রোববার থেকে শুনানি শুরু হয়ে ২৭ আগস্ট বুধবার পর্যন্ত চলবে। শুনানির পর সংস্থাটি যথাযথ পর্যালোচনার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে।

বিস্তারিত...

ফেসবুক লাইভ চলাকালে বিএনপি নেতার মোবাইল ছিনতাই

ফেসবুক লাইভ চলাকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) এক নেতার মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল রবিবার রাত ১১টা ২০ মিনিটের দিকে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

মৎস্য আহরণের সঠিক কার্যক্রম গ্রহণে গবেষণা বাড়াতে হবে: প্রধান উপদেষ্টা

বঙ্গোপসাগরে জরিপ চালিয়ে মৎস্য আহরণের সঠিক কার্যক্রম গ্রহণ করতে হবে। আর এজন্য গবেষণা বাড়াতে হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (১৮ আগস্ট) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

বিস্তারিত...

দেখামাত্র গুলির নির্দেশ : বার্তা ফাঁসকারী পুলিশ সদস্য গ্রেপ্তার

ওয়াকিটকিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজের দেওয়া বক্তব্য ফাঁস করার অভিযোগে অমি দাশ নামে এক পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করে খুলশী থানা পুলিশ। তার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা করা হয়েছে। সিএমপির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এসব তথ্য নিশ্চিত করেছেন।

বিস্তারিত...

সাবেক ডিবিপ্রধান হারুনসহ পুলিশের ১৮ কর্মকর্তা বরখাস্ত

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সাবেক প্রধান মোহাম্মদ হারুন অর রশীদসহ ১৮ কর্মকর্তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।সোমবার (১৮ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব নাসিমুল গনি।

বিস্তারিত...

হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে সাবেক আইজিপি মামুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সকালে তাকে কারাগার থেকে ট্রাইব্যুনালে আনা হয়।

বিস্তারিত...

আজ বায়ুদূষণের শীর্ষে রিয়াদ, ঢাকার বাতাস ‘সহনীয়’

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় সোমবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ৯টার আপডেটে ঢাকার বাতাসের মান ছিল ৬৬, যা ‘সহনীয়’ বলে নির্দেশ করে। এতে বায়ুমানে বিশ্বের ১২৫ শহরের মধ্যে ২৬ নম্বরে আছে ঢাকা।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪