বাংলাদেশ দীর্ঘদিনের রোহিঙ্গা শরণার্থী সংকটের সমাধানে আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদারের অংশ হিসেবে মালয়েশিয়ার প্রভাবকে কাজে লাগাতে চাচ্ছে। বিশেষ করে, আসিয়ান সভাপতি হিসেবে দেশটির ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করছে বাংলাদেশ। শনিবার (১৬ আগস্ট) মালয়েশিয়ার জাতীয় সংবাদ সংস্থা বারনামা’র এক প্রতিবেদনে বলা হয়, এক বিশেষ সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এ কথা জানান।
সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, বাংলাদেশে সবার অধিকার সমান। এই দেশে ধর্ম ও বর্ণের কোনো ভেদাভেদ থাকবে না। আমরা সবাই সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে চলছি, ভবিষ্যতেও চলব। শনিবার (১৬ আগস্ট) বিকেলে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে জন্মাষ্টমীর শোভাযাত্রা উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে সেনাপ্রধান
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি নির্মাণাধীন ভবনের পানির ট্যাংক থেকে তিনজনের লাশ উদ্ধার করেছে ভাটারা থানা পুলিশ। নিহতরা হলেন- রাব্বি, লিটন ও ফরিদুল । তারা সবাই নির্মাণ শ্রমিক। এ ঘটনায় শাহিনুর নামে আরেক শ্রমিককে অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রকল্প বাস্তবায়নে ব্যয় কমাতে হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান।
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরের পর এবার বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
তরুণ রাজনীতিকদের মধ্যে মতাদর্শভিত্তিক সংলাপ এবং গণতান্ত্রিকচর্চাকে উৎসাহিত করতে ‘ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন’ শীর্ষক এক কর্মশালা ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেছেন, সরকার না চাইলে নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করতে পারে না। তবে আগামী নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। শনিবার (১৬ আগস্ট) এফডিসিতে সুষ্ঠু নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে আয়োজিত ছায়া সংসদে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। প্রতিযোগিতাটি আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি।
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, নির্দিষ্ট কোম্পানির ওষুধ কিনতে রোগীদের বাধ্য করা হয়। শনিবার (১৬ আগস্ট) রাজধানীর শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে বেসরকারি হাসপাতাল মালিকদের সংগঠন প্রাইভেট হাসপাতাল ওনার্স এসোসিয়েশনের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঘোষিত সময়েই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ শনিবার রাজধানীর মোহাম্মদপুরে কৃষি মার্কেট পরিদর্শন শেষে তিনি এক প্রশ্নের জবাবে গণমাধ্যমকে এ কথা জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘প্রধান উপদেষ্টা যা বলেছেন, তার ওপরে আমাদের কোনো কথা নেই। স্যার যেই তারিখে বলছে, ওই তারিখেই নির্বাচন হবে। যে মাসে বলছে, ওই মাসেই হবে। কে কী বললো, ওইটা শোনার আমাদের দরকার নেই।’
রাজধানী ঢাকার বনানীতে ‘৩৬০ ডিগ্রি’ নামে একটি সিসা বারে রাহাত হোসেন রাব্বি (৩১) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় জড়িত দুইজন যুবককে কুমিল্লা থেকে গ্রেফতার করেছে র্যাব। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পরিকল্পিত ভাবেই এই হত্যাকাণ্ড ঘটানো হয় বলে জানিয়েছে সংস্থাটি।
বর্ষা শেষে প্রকৃতির নিয়মেই হাজির হয়েছে ঋতুরানি শরৎ। শরতের প্রথম দিন আজ। বর্ষা শেষ হলেও এদিন ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এছাড়া হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
নিজের অবস্থান জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী জেড আই খান পান্না। শুক্রবার (১৫ আগস্ট) সংক্ষিপ্ত স্ট্যাটাসে তিনি লিখেন, ‘আমি গৃহবন্দি। অ্যারেস্ট বা গ্রেপ্তার হইনি। তারপরও গৃহবন্দি।’
ভারতের ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপন করেছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। শুক্রবার (১৫ আগস্ট) ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়।
রাজধানীর শেওড়াপাড়ায় ফাহমিদা তাহসিন কেয়া (২৫) নামে চার সন্তানের জনক এক নারীর রহস্যজনকভাবে মৃত্যুর ঘটনায় স্বামী সিফাত আলীসহ (৩০) নয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে। নিহতের মা নাজমা বেগম বাদী হয়ে মিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা করেন। ঘটনার দুইদিন পেরিয়ে গেলেও পুুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি। ঘটনার পর থেকে নিহতের স্বামী সিফাত আলী পলাতক রয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারিতেই হবে বলে উল্লেখ করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এমন কোনো শক্তি নেই নির্বাচন প্রতিহত করবে।