রাজধানীর বনানীতে ‘৩৬০ ডিগ্রি’ নামের একটি সিসা লাউঞ্জে রাহাত হোসেন রাব্বি (৩১) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১। শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে কুমিল্লায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ক্ষমতা গ্রহণের দুই সপ্তাহের মাথায় গত বছরের ২৫শে অগাস্ট সন্ধ্যায় অধ্যাপক ইউনূস জাতির উদ্দেশে প্রথম যে ভাষণ দিয়েছিলেন, সেখানে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, শিগগিরই তার উপদেষ্টা পরিষদের সদস্যরা নিজেদের আয় ও সম্পদের বিবরণী জনগণের সামনে প্রকাশ করবেন। কিন্তু অন্তর্বর্তী সরকার গঠনের এক বছর পর এসে দেখা যাচ্ছে, উপদেষ্টাদের কারও আয় ও সম্পদের হিসাব জনগণের সামনে প্রকাশ করা হয়নি।
জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে যে বৈষম্যহীন রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠার প্রত্যয় ঘোষিত হয়েছে, বিরাজিত পরিস্থিতি তা ধারণে ব্যর্থ হচ্ছে বলে মনে করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটি। সংগঠন দুটি বলছে, তারা শঙ্কিত এ কারণে যে, অব্যাহত সাম্প্রদায়িক সন্ত্রাসে বিপর্যস্ত ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু, বিশেষ করে হিন্দু সম্প্রদায় এই নতুন পরিস্থিতিতে অস্তিত্ব সংকটে পড়েছে।
মৃত বাবাকে চেয়ারে বসিয়ে সম্পত্তি লিখে নেওয়ার খবরটি ভুয়া বলে শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে ফুলের তোড়া পাঠিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন শুক্রবার বিকালে এ কথা জানান।
জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর উত্তরায় হত্যাচেষ্টা মামলায় অভিনেত্রী শমী কায়সারকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। এরপর শমী কায়সার কাশিমপুর কেন্দ্রীয় নারী কারাগার থেকে মুক্তি পেয়েছেন। কারাগার থেকে জানা যায়, বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত ১০টা ৪০ মিনিটের দিকে তিনি কাশিমপুর নারী কারাগার থেকে বেরিয়ে যান।
১৫ই আগষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী ঘিরে নাশকতা রোধের উদ্দেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ন্ত্রণে রাখা হবে; তাদের দেখামাত্রই গ্রেপ্তার করার কঠোর নির্দেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ সাজ্জাত আলী। ডিএমপির উচ্চপর্যায়ের সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
পুলিশি সেবা আরও সহজলভ্য করতে ১০ আগস্ট থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সব থানায় শুরু হয়েছে অনলাইন জিডি কার্যক্রম। শুক্রবার (১৫ আগস্ট) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এখন থেকে যে কেউ ঘরে বসেই স্মার্টফোনের মাধ্যমে সাধারণ ডায়েরি (জিডি) করতে পারবেন। গুগল প্লে-স্টোর থেকে ‘অনলাইন জিডি’ অ্যাপ ডাউনলোড করে নির্দেশনা অনুযায়ী আবেদন সম্পন্ন করা যাবে।
নারী নির্যাতনের অভিযোগে একজন সিনিয়র সেনা কর্মকর্তার বিরুদ্ধে উচ্চপদস্থ তদন্ত বোর্ড গঠন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযোগটি করেছেন একজন সাবেক সেনা কর্মকর্তার সাবেক স্ত্রী। সংশ্লিষ্ট সাবেক সেনা কর্মকর্তা আগে একটি চাঞ্চল্যকর অপরাধে দোষী সাব্যস্ত হয়ে চাকরি থেকে বরখাস্ত হন এবং বর্তমানে জেলে কারাদণ্ড ভোগ করছেন।
রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির ঘটনায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুর একটি ভিডিও বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ছাত্ররা বাংলাদেশের পুনর্গঠন চেয়েছিলেন। তাঁরা একটি বৈষম্যহীন এবং কম দুর্নীতিগ্রস্ত গণতান্ত্রিক দেশ চেয়েছিলেন। এ আশায় তাঁরা নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের শীর্ষে বসান। তিনি বাংলাদেশকে অস্থিরতা থেকে স্থিতিশীলতার দিকে নেতৃত্ব দেওয়ার কাজটি গ্রহণ করেছিলেন।
ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, দেশের মানুষ অনেক সচেতন। নির্বাচনকে ঘিরে সাম্প্রদায়িক দাঙ্গার সৃষ্টি হওয়ার মতো পরিস্থিতি নেই।
নিরাপত্তার স্বার্থে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ দেশের সব অধস্তন আদালত ও ট্রাইব্যুনাল চত্বরে আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক দ্রব্য ও মাদকদ্রব্যসহ অবৈধ বস্তু বহনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। ১৪ আগস্ট সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভূঞার সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
জুলাই আন্দোলনের দিনগুলোতে তারা ছিলেন হাসপাতালের করিডোরে, অপারেশন থিয়েটারে, জরুরি বিভাগে- আহতদের সেবা দেওয়ায় সামনের সারিতে। ঝুঁকি নিয়ে মানুষের জীবন বাঁচানোর সেই মিশনকে স্মরণীয় করে রাখতে ‘জুলাই কন্যা অ্যাওয়ার্ড’ পেলেন দুই বোন- ডা. যাকিয়া সুলতানা নীলা ও ডা. ইসরাত জাহান ইভা।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম শাহাদাতবার্ষিকী আজ। ১৯৭৫ সালের ১৫ আগস্ট তিনি সপরিবারে হত্যার শিকার হন।