শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে গিয়ে গণপিটুনির শিকার হন আজিজুর রহমান নামের এক রিকশাচালক। পুলিশ তাকে আটক করে জুলাই গণ–অভ্যুত্থানের সময়ের একটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে বলে জানা যায় খবরে।
২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে আগামী অক্টোবর মাসের মধ্যেই সাক্ষ্যগ্রহণ শেষ হতে পারে বলে জানিয়েছেন প্রসিকিউটর মিজানুল ইসলাম।
এক যুগের বেশি সময় আগে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) নেতা ডা. নিতাই হত্যার ঘটনায় পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রোববার (১৭ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত ১০-এর বিচারক মো. রেজাউর করিম এ রায় দেন।
জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
অর্থ পাচারের মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ঠিকাদার ও সাবেক যুবলীগ নেতা জি কে শামীমের খালাসের রায় স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।
জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলা বাতিল ও জামিন চেয়ে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের আবেদনের শুনানি পিছিয়েছে। তার আইনজীবীদের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার (১৭ আগস্ট) বিচারপতি মো. জাকির হোসেন ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষিত জাতীয় নির্বাচনে কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়ন না হওয়ায় নতুন করে আশঙ্কা, ভয় ও হতাশা তৈরি হয়েছে—এমন মন্তব্য করেছেন নীতি–নির্ধারক, শিক্ষাবিদ, সাবেক আমলা, রাজনীতিবিদ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।
বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
কক্সবাজারে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। পরে তাকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় নিয়ে আসা হয়েছে।
‘খাদ্যে বিষক্রিয়ায়’ অসুস্থ হয়ে পড়ায় সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় ফেরানো হয়েছে।
৩৬তম বিসিএস (পুলিশ) সার্ভিস এসোসিয়েশন- ২০২৫ এর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। ৯ সদস্য বিশিষ্ট এ কমিটিতে আহবায়ক হয়েছেন ডিএমপির বাড্ডা জোনের সিনিয়র সহকারি পুলিশ কমিশনার (এসি) এইচ. এম. শফিকুর রহমান ও সদস্য সচিব হয়েছেন ওয়ারী জোনের সিনিয়র সহকারি পুলিশ কমিশনার (এসি) রুবেল হক।
গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য আগামীকাল রোববার (১৭ আগস্ট) নগরীর বিভিন্ন স্থানে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
প্রধানমন্ত্রী নির্বাচিত হলে কোনো ব্যক্তি দলীয় প্রধানের পদে থাকতে পারবেন না, কেউ ১০ বছরের বেশি প্রধানমন্ত্রীর পদে থাকতে পারবেন না, সংসদ হবে দুই কক্ষ বিশিষ্ট–– এসব সুপারিশ উঠে এসেছে 'জুলাই সনদের' খসড়ায়। তবে সব দল সব বিষয়ে একমত হয়নি, কোনো কোনো দল কোনো কোনো সুপারিশের বিষয়ে আপত্তি জানিয়েছে।
রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে জুলাই সনদের খসড়া। শনিবার ৮৪ দফা সম্বলিত জাতীয় (জুলাই) সনদ-২০২৫ এবং তার বাস্তবায়নে ৮ অঙ্গীকারনামাসহ সনদের পূর্ণাঙ্গ খসড়া পাঠিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। এই খসড়ার ভাষায় কোনো শব্দ, বাক্য গঠন বা কোনও বিষয়ে মন্তব্য থাকলে আগামী ২০ আগস্ট বিকেল ৪টার মধ্যে কমিশনের কার্যালয়ে জমা দেওয়া অনুরোধ করা হয়েছে। অঙ্গীকারনামায় বলা হয়
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে এসে গণপিটুনি ও মবের শিকার রিকশাচালক আজিজুর রহমানকে জুলাইন আন্দোলনের হত্যাচেষ্টা মামলায় কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শনিবার (১৬ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইশরাত জেনিফার জেরিনের আদালত এ আদেশ দেন।