| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

প্রেস সচিবের নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করছি

প্রেস সচিব আমাদের কিছু নির্দেশনা দিয়েছেন, আমরা সে অনুযায়ী কাজ করছি বলে মন্তব্য করেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা।

বিস্তারিত...

দুপুরের মধ্যে ৭ জেলায় ঝড়ের আভাস

দেশের সাত জেলায় দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ অবস্থায় এসব এলাকার নদীবন্দরগুলোকে সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

বিস্তারিত...

যুক্তরাষ্ট্রের বাড়তি ক্রয়াদেশ অনেক পোশাক কারখানায়

যুক্তরাষ্ট্র প্রশাসনের আরোপ করা পাল্টা শুল্ক কার্যকর হওয়ার পর থেকে বাংলাদেশের কারখানাগুলোয় তৈরি পোশাকের বাড়তি ক্রয়াদেশ দিতে দর কষাকষি করছে অনেক মার্কিন ক্রেতা প্রতিষ্ঠান। ভারত ও চীনে উচ্চশুল্কের কারণে সেখান থেকে ক্রয়াদেশ সরিয়ে আনতে চায় এসব ক্রেতা।

বিস্তারিত...

৮০ টাকার নিচে সবজি নেই, কেন এত দাম?

কয়েক দিন ধরে সব ধরনের সবজির দাম লাগামহীনভাবে বাড়ছে, যার প্রভাব আজও বাজারে দেখা গেছে। একদিকে টানা বৃষ্টি, অন্যদিকে মৌসুমের শেষ— এই দুই কারণের সঙ্গে সাপ্তাহিক ছুটির দিনে সবজির চাহিদা আরও বেড়ে যাওয়ায় দাম চড়ছে বলে উল্লেখ করছেন বিক্রেতারা। এতে করে সবজি কিনতে গিয়ে বিপাকে পড়ছেন সাধারণ ক্রেতারা।

বিস্তারিত...

আজ ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে পাইপলাইন স্থানান্তর কাজের জন্য শুক্রবার (১৫ আগস্ট) ঢাকার বিভিন্ন স্থানে ১৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।এলাকাগুলো হলো- ঢাকা ইপিজেড, কাশিমপুর, সারদাগঞ্জ, হাজী মার্কেট, শ্রীপুর ও কাঠগড়া, জিরাবো, গাজীরচট, নয়াপাড়া ও দেওয়ান ইদ্রিস সড়ক।

বিস্তারিত...

ডিমের ডজন এখন ১৫০ টাকা

ফের লাগামহীন হয়ে উঠছে ডিমের বাজার। গত এক মাসেরও কম সময়ে ডজনপ্রতি দাম বেড়েছে অন্তত ২৫-৩০ টাকা। এতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। ব্যবসায়ীরা বলছেন, চাহিদার সঙ্গে সঙ্গে ডিমের দাম বেড়েছে।

বিস্তারিত...

মোহাম্মদপুরের শীর্ষ মাদক ব্যবসায়ী বুনিয়া সোহেলের আস্তানায় যৌথ বাহিনীর অভিযান

মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে শীর্ষ মাদক ব্যবসায়ী বুনিয়া সোহেলের আস্তানায় অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার (১৪ আগস্ট) গভীর রাতে চালানো এই অভিযানে ১৩টি তাজা ককটেল, ২৫ টি আধা প্রস্তুতকৃত ককটেল, ৪০০ গ্রাম গানপাউডার বিস্ফোরক, ২টি সামুরাই তলোয়ার, ১২টি হকিস্টিক, ২৯টি হেলমেট, ২টি ড্রাগন লাইট, ১১ কেজি গাঁজা, ১২ প্যাকেট হেরোইন, নগদ ১ কোটি ১৩ লাখ টাকা এবং ১টি টাকা গণনার মেশিন উদ্ধার করা হয়েছে।

বিস্তারিত...

যদি বৈধ না হয় তাহলে নির্বাচন আয়োজনের কোনো মানে হয় না : প্রধান উপদেষ্টা

মালয়েশিয়ার সরকারি সফরে গিয়ে সংবাদমাধ্যম চ্যানেল নিউজ এশিয়ার সঙ্গে সাক্ষাৎকার দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি সংবাদমাধ্যমটিকে বলেছেন, যদি বৈধ না হয় তাহলে নির্বাচন আয়োজনের কোনো মানে হয় না।

বিস্তারিত...

ধানমন্ডি ৩২ এ নিরাপত্তা বেষ্টনী, ১৫ আগস্টে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

৫ আগস্ট, বিগত সরকার আমলে এই দিনটি ঘিরে থাকতো বিভিন্ন অনুষ্ঠান-কর্মসূচি। তবে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর এবার নেই তেমন কোনো আয়োজন। বরং ১৫ আগস্ট ঘিরে আওয়ামী লীগের নেতাকর্মীদের অপতৎপরতা রুখতে ধানমন্ডি ৩২ নাম্বারে অবস্থান নিয়েছে জনতা।

বিস্তারিত...

জামায়াত নেতার গদিসহ ৭ গদি তল্লাশিতে ভোলাগঞ্জ থেকে পাথর উদ্ধার

রাজধানীর ডেমরায় জামায়াতে ইসলামের নেতা মো. রহমতের তাহমিত স্টোনক্সাসার নামের পাথরের গদিসহ ৭টি পাথরের গদি থেকে ভোলাগঞ্জের ৪০ হাজার ঘনফুট পাথর উদ্ধার করেছে র‌্যাব।

বিস্তারিত...

শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে চার্জশিট-গ্রেপ্তারি পরোয়ানা

‘জয় বাংলা ব্রিগেড’- এ ভার্চুয়াল মিটিংয়ে (জুম) অংশগ্রহণ করে অন্তর্বর্তী সরকার উৎখাতের ষড়যন্ত্রসহ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বৃহস্পতিবার (১৪ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে তদন্ত কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার (সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশন্স) মো. এনামুল হক এ অভিযোগ পত্র দাখিল করেন।

বিস্তারিত...

আমরা আগাম উদযাপন করছি: মার্কিন শুল্ক নিয়ে ব্যবসায়ী নেতারা

ব্যবসায়ী নেতারা মার্কিন শুল্ক হ্রাসকে ঘিরে উদযাপনকে আগাম উদযাপন বলে অভিহিত করেছেন এবং অতিরিক্ত আত্মতুষ্টিতে না ভোগার আহ্বান জানিয়েছেন। ‘বাংলাদেশ এখনও স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বের হওয়ার জন্য প্রস্তুত নয়। এখন এলডিসি থেকে বের হয়ে আসা দেশের জন্য ‘আত্মঘাতী’ হবে’ বলে মন্তব্য করেছেন তারা।

বিস্তারিত...

জামিনে মুক্ত সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন

জামিনে মুক্তি পেলেন আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। কারা কর্তৃপক্ষ বলছে, ঢাকা ও চট্টগ্রামসহ তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা ছিল। সর্বশেষ পল্টন থানায় একটি মামলায় তিনি জামিন পান। এর আগে অন্যান্য মামলায় ধাপে ধাপে তিনি জামিন পান।

বিস্তারিত...

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের চুক্তির মেয়াদ বাড়ল

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য গঠন) মনির হায়দারের চুক্তির মেয়াদ বাড়িয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় বৃহস্পতিবার (১৪ আগস্ট) এক প্রজ্ঞাপনে তার চুক্তির মেয়াদ আগামী বছরের ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪