উপদেষ্টা আসিফ মাহমুদ রাতে মাঝেমধ্যে নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যান। সেখানে দোকান বন্ধ থাকলে গুলশানের ওয়েস্টিনে যান। আজ বৃহস্পতিবার সচিবালয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে এ কথা বলেন।
বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ, সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেছেন, ‘উপদেষ্টাদের অর্ধেকই ইন্টার্নশিপ করতে আসছেন বলে মনে হচ্ছে।’ তাদের বিভিন্ন দায়িত্ব দেওয়া নিয়ে তিনি বলেছেন, ‘বাংলাদেশে বিশেষজ্ঞ থাকলেও বিদেশ থেকে এনে অনেককে বিভিন্ন দায়িত্ব দেওয়া হচ্ছে।’
লায়লা নামে এক নারীকে মারধরসহ হুমকি-ধমকির অভিযোগে ক্যান্টনমেন্ট থানার নন-এফআইআর মামলায় টিকটকার প্রিন্স মামুন ওরফে আব্দুল্লাহ আল মামুনকে জামিন দিয়েছেন আদালত।
বাংলাদেশে ফেব্রুয়ারিতে নির্বাচনের ক্ষেত্রে বিভিন্ন শর্ত দিয়ে আন্দোলনে নামার হুমকি দিচ্ছে জামায়াতে ইসলামী ও এনসিপি। যখন অন্তবর্তী সরকারের পক্ষ থেকে ভোটের সুনির্দিষ্ট সময় ঘোষণা দিয়ে সেই লক্ষ্যে প্রস্তুতি নেওয়ার কথা বলা হচ্ছে, তখনও নির্বাচন নিয়ে সন্দেহ, সংশয় এবং অনেক প্রশ্ন উঠছে। কারণ সংস্কার প্রস্তাবের জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতিসহ বিভিন্ন ইস্যুতে শর্ত দিয়ে জামায়াত, এনসিপি এখন বিএনপির পাল্টা বা বিপরীত অবস্থান নিয়েছে। এমন প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলোর মতপার্থক্য, বিভক্তি বাড়ছে।
নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ আগামী সপ্তাহে প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। আমরা রোডম্যাপ নিয়ে আলোচনা করেছি এবং আশা করছি আগামী সপ্তাহে নির্বাচনের রোডম্যাপ দিতে পারব। নির্বাচন নিয়ে ইসির প্রস্তুতি সম্পর্কে আপনারা জানতে পারবেন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি ।
মাত্র দুই দিনের ব্যবধানে ঢাকায় আসছেন পাকিস্তানের দুই মন্ত্রী। পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান ২১ আগস্ট চার দিনের সফরে ঢাকায় আসবেন। আর দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার দুই দিনের সফরে ঢাকায় আসবেন ২৩ আগস্ট। ঢাকার কূটনৈতিক সূত্রগুলো বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেছে।
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে ২১৪৯টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
জানে আলম অপুর ভিডিও সম্পর্কে তিনি বলেন, ‘জানে আলম অপুকে ২০২২ সালে চিনতাম। ৫ আগস্টের পর তার সাথে কখনো দেখা বা কথা কথা হয়নি। এ ধরনের ক্লেম আসার পর বেশ অবাক হয়েছি। ‘চাঁদাবাজির সাথে আমার কোনো সংশ্লিষ্টতা নেই, যা বলা হচ্ছে তা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
ঢাকা মহানগর এলাকায় যে কোনো প্রকার ফানুস ওড়ানো নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
রাজধানীর দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ শিক্ষিকা মাহফুজা (৪৫) মারা গেছেন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
যশোরের অভয়নগরে এক ব্যবসায়ীকে অপহরণ করে বুকসমান বালুতে পুঁতে রেখে চার কোটি টাকা চাঁদা আদায়ের অভিযোগে উপজেলার বহিষ্কৃত বিএনপি নেতা আসাদুজ্জামান জনিকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
মৌসুমি বায়ু বাংলাদেশের মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে। এরই মধ্যে সন্ধ্যার মধ্যে দেশের ৭ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেইসঙ্গে আগামী ৫ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে।
ফরিদপুরের ঢাকা-খুলনা মহাসড়কে কানাইপুর নতুন ব্রিজের ওপর দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
সিলেটের ভোলাগঞ্জে লুট হওয়া সব পাথর আগামী ৭ দিনের মধ্যে আগের জায়গায় ফেলার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে অবৈধভাবে পাথর উত্তোলনের সঙ্গে জড়িতদের তালিকাও চেয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৪ আগস্ট) এ আদেশ দেন হাইকোর্ট।
রাজধানীর বনানীর ১১ নম্বর রোডে ‘৩২ ডিগ্রি’ নামে একটি সিসা বারে রাহাত হোসেন রাব্বি (৩১) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।