শুক্রবার (৭ নভেম্বর)বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী-এর উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, এই সরকারের অধীনেই আসন্ন নির্বাচন অনুষ্ঠিত হবে। ফেব্রুয়ারিতে নির্বাচন ঠেকানোর মতো শক্তি কারও নেই। কিছু ব্যক্তি এখনো বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে নির্বাচন প্রক্রিয়া ঠেকানোর চেষ্টা করছেন। তারা আসলে পতিত স্বৈরাচারী সরকারের দোসর ছাড়া কিছু নয়।
রাজধানীর হাতিরঝিলে চলন্ত অবস্থায় সিএনজি চালিত অটোরিকশায় আগুন লাগার ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় গাড়িতে থাকা এক দম্পতি ও তাদের সন্তান সামান্য ক্ষতিসহ অল্পের জন্য রক্ষা পেয়েছেন।
আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পূর্ণ প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, নির্বাচন আয়োজনের ক্ষেত্রে ইসির আর কোনো প্রতিবন্ধকতা নেই।
সাবেক অর্থ, পররাষ্ট্র ও ত্রাণমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী (৮৩) আর নেই। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
রাজধানীর সবজির বাজারে গত চার মাসের ঊর্ধ্বমুখী দাম কমতে শুরু করেছে, যা বৃষ্টির প্রভাবে কিছুটা ব্যাহত হলেও শীতের আগমনী বার্তায় নতুন প্রভাব পড়ছে। আজকের বাজারে সবচেয়ে কম দামের সবজি হলো পেঁপে, যা বিক্রি হচ্ছে প্রতি কেজি ৩০ টাকায়। তবে বেগুন, করলা, ঢেঁড়সসহ কিছু সবজি এখনো ৮০ টাকার ঘরে রয়েছে।
দেশের বাজারে আজ শুক্রবার (০৭ নভেম্বর) স্বর্ণ ভরিতে ২ লাখ ১ হাজার ৭৭৬ টাকা বিক্রি হবে। সর্বশেষ শনিবার (১ নভেম্বর) স্বর্ণ ভরিতে ১ হাজার ৬৮০ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের মুদ্রা বিনিময় হারও নিয়মিত পরিবর্তন হচ্ছে। আজ ৭ নভেম্বর, ২০২৫ তারিখে প্রধান বৈদেশিক মুদ্রার সঙ্গে বাংলাদেশি টাকার বিনিময় হার নিম্নরূপঃ
আজ ৭ নভেম্বর, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ দিন — জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে সারাদেশে। ১৯৭৫ সালের এই দিনে সশস্ত্র বাহিনীর সদস্য ও সাধারণ মানুষের যৌথ বিপ্লবের মাধ্যমে দেশ অরাজকতা ও অনিশ্চয়তার ঘোর কাটিয়ে নতুন যাত্রা শুরু করেছিল। রাজধানী ঢাকাসহ সারাদেশের রাস্তায় হাজারো মানুষ নেমে আসে, উল্লাসে উদযাপিত হয় সেই ঐতিহাসিক মুহূর্ত। এই বিপ্লবের মধ্য দিয়েই রাষ্ট্রনায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।
তিতাস গ্যাসের পাইপলাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে আজ শুক্রবার (৭ নভেম্বর) সকাল থেকে টানা ২২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানী ঢাকা ও গাজীপুরের বিস্তীর্ণ এলাকায়। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে,
বায়ুদূষণে আবারও দম বন্ধ হওয়ার অবস্থা দক্ষিণ এশিয়ার কয়েকটি শহরে। ভারতের রাজধানী দিল্লি ভয়াবহ দূষণের কবলে পড়েছে, আর সেই তালিকায় পিছিয়ে নেই বাংলাদেশের রাজধানী ঢাকাও।
ডিজিটাল উদ্ভাবনে সহযোগিতা জোরদার করতে শ্রীলঙ্কাকে টেক করিডোর তৈরির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (৬ নভেম্বর) কলম্বোতে দুই দেশের পররাষ্ট্র দপ্তরের পরামর্শক সভায় (এফওসি) এই প্রস্তাব দেওয়া হয়।
জাতীয় ঐকমত্য কমিশন আপ্যায়ন বাবদ ৮৩ কোটি টাকা ব্যয় করেছে- এই তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন ও সর্বৈব মিথ্যাচার বলে
৪১তম বাংলাদেশ সার্ভিস পরীক্ষা (বিসিএস) পরীক্ষায় উত্তীর্ণ ১৯৩ জন নন-ক্যাডার প্রার্থীকে ‘সহকারী সমাজসেবা অফিসার’
গণফোরামের ইমেরিটাস সভাপতি ও সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন বলেছেন, সংবিধান হলো রাষ্ট্র পরিচালনার এক নথি। গত ৫৩ বছর ধরে এটি নানা বার পরিবর্তনের মধ্য দিয়ে এসেছে।