জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য ঢাকার ধামরাই ও আশপাশের এলাকায় আজ সোমবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। গতকাল রবিবার (২ নভেম্বর) দুপুরে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর ধামরাই জোনাল অফিসের এজিএম মো. জিয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আজ সোমবার (৩ নভেম্বর) দুপুরে একটি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
‘দ্য মুসলিম ৫০০ : ৫০০ ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস ২০২৬’ শিরোনামের এই তালিকায় এ বছর স্থান পেয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। প্রকাশিত তালিকা অনুযায়ী, ড. মুহাম্মদ ইউনূস বিশ্বের প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বদের মধ্যে ৫০তম স্থানে রয়েছেন।
প্রচণ্ড দূষিত শহর ঢাকাতেও অবশেষে শীত উঁকি দিচ্ছে। ঢাকায় কমেছে রাতের তাপমাত্রা। এদিকে দেশের উত্তরাঞ্চলসহ অনেক স্থানেই শীতের বাতাস বইতে শুরু করেছে। রাজশাহীতে আজ সোমবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে কুয়াশাচ্ছন্ন আকাশে হালকা সূর্যের দেখা মিলেছে। ভোর থেকে কুয়াশার চাদরে নিজেকে মুড়িয়ে নিয়েছে রাজশাহী।
চলতি অর্থবছরে প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) ১০১ কোটি ৪৯ লাখ মার্কিন ডলারের (১০ দশমিক ১৫ বিলিয়ন) সমপরিমাণ বৈদেশিক অর্থ দেশে পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা
চার মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। এদের মধ্যে তিনজন অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে তিন মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে।
বিশ্বের ১১টি দেশের ২১টি স্টেশনে বর্তমানে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইড) কার্যক্রম চলছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
আজ ৩ নভেম্বর জেল হত্যা দিবস।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব ড. নূরুন্নাহার চৌধুীরীকে পদোন্নতি দিয়ে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে দেশে নভেম্বর মাসে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের পাশাপাশি ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে।
লাগাতার অবস্থান কর্মসূচিতে যাচ্ছেন দেশের প্রাথমিকের সহকারী শিক্ষকরা।
সোমবার (৩ নভেম্বর) সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক ডাকা হয়েছে। এই বিশেষ বৈঠকে জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের বিষয়ে সিদ্ধান্ত হতে পারে ।
উপদেষ্টা পরিষদে অনুমোদনের পর আরপিও বা গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনের বিষয়টি আইন মন্ত্রণালয়ের ওপর ছেড়ে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি) ।
বাংলাদেশ সরকার প্রতিরক্ষা খাতকে আধুনিক ও আত্মনির্ভর করে তুলতে ‘সামরিক অর্থনৈতিক অঞ্চল (ডিফেন্স ইকোনমিক জোন)’ গঠনের উদ্যোগ নিয়েছে। এই অঞ্চলে দেশীয়ভাবে ড্রোন, সাইবার নিরাপত্তা প্রযুক্তি, অস্ত্র ও গোলাবারুদ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। দেশের প্রয়োজন মেটানোর পাশাপাশি ভবিষ্যতে এসব পণ্য বিদেশে রপ্তানিও করা হবে।