রাজধানীর মিরপুরে অবৈধ বস্তি উচ্ছেদ অভিযান চালাতে গিয়ে হামলার মুখে পড়েছেন পুলিশ সদস্যরা। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে প্রাণ বাঁচাতে ঘটনাস্থল থেকে দৌড়ে পালাতে দেখা যায় অভিযানে অংশ নেওয়া পুলিশ সদস্যদের। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা।
খুলনা সদর হাসপাতাল আকস্মিকভাবে পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। পরিদর্শনের সময় রোগীদের সেবা, র্যাবিস ভ্যাকসিন সংকট এবং হাসপাতালের খাবারের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি।
রাজধানীর কলাবাগান থানার নিখোঁজ উপপরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার (৩২) ২৪ দিন পর উদ্ধার করা হয়েছে। বুধবার (২০ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক।
রাজধানীর গুলশান থানার প্রতারণার মামলায় সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিকের দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
বকেয়া বেতন ও বোনাস পরিশোধের দাবিতে রাজধানীর মহাখালী এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন নাসা গ্রুপের পোশাক শ্রমিকরা। এতে তেজগাঁও লিংক রোডে যান চলাচল ব্যাহত হয়।
দেশের পুঁজিবাজার, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)সহ আর্থিক খাতের বিভিন্ন প্রতিষ্ঠানকে দ্রুত সময়ের মধ্যে বিকেন্দ্রীভূত করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
প্রথমবারের মতো দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিভিন্ন অঞ্চলে সন্ধ্যা ৬টার মধ্যে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টিসহ ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। কোথাও কোথাও বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
অপরাধী যেই হোক, তার কোনো রাজনৈতিক বা সামাজিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নবনিযুক্ত কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।
আপিল বিভাগে মামলা চূড়ান্ত নিষ্পত্তির আগেই সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করায় বিস্ময় প্রকাশ করেছেন হাইকোর্ট। বুধবার (২০ মে) সকালে এ তথ্য জানান আইনজীবী শিশির মনির।
দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। টানা তিন দফা মূল্য হ্রাসের অংশ হিসেবে এবার প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা পর্যন্ত কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন দরে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নেমে এসেছে ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকায়।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ আনসার বাহিনী তাদের ওপর নিয়োজিত দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন প্রযুক্তি ও দেশে-বিদেশে কর্মসংস্থান তৈরিতে বিশেষ ভূমিকা রাখছে। ভবিষ্যতে বিশ্বের বিভিন্ন দেশে তারা কর্মসংস্থানের পাশাপাশি দক্ষ জনশক্তি তৈরিতে বিশেষ ভূমিকা রাখবে বলে আমি আশা করি। বুধবার (২০ মে) সকাল ১০টায় গাজীপুরের সফিপুরে অবস্থিত বাংলাদেশ আনসার ভিডিপি একাডেমির মিলনায়তনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ-২০২৬ : ব্যুত্থান মহড়া প্রদর্শনী অনুষ্ঠানে যোগদান করে তিনি এসব কথা বলেন।
আফ্রিকার দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে এবং মরক্কোর সঙ্গে সহযোগিতাকে নতুন উচ্চতায় নিতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। পাশাপাশি বাংলাদেশের উন্নত বিনিয়োগ পরিবেশ তুলে ধরে মরক্কোর ব্যবসায়ী প্রতিনিধিদলকে বিনিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছে। মরক্কোর রাজধানী রাবাতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী নাসের বুরিতার সঙ্গে বৈঠকে এসব কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
দেশের সরকারি চাকরিজীবীদের জন্য বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেলের সুপারিশ চূড়ান্ত হতে যাচ্ছে। বৃহস্পতিবার(১৯ মে) মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে পুনর্গঠিত কমিটি এ সংক্রান্ত প্রস্তাবনা চূড়ান্ত করবে। তবে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি ও রাজস্ব সক্ষমতা বিবেচনায় নিয়ে একবারে নয়, বরং আগামী তিন অর্থবছরে তিন ধাপে এই নতুন বেতন কাঠামো শতভাগ বাস্তবায়নের কৌশল
রাজধানীর কাফরুলে বিদেশে যাওয়ার জন্য টাকা না পেয়ে সৎমাকে চাপাতি দিয়ে হত্যার ঘটনায় প্রায় দুই দশক পর রায় দিয়েছেন আদালত। বহুল আলোচিত এ মামলায় মো. শামসুল হক জুয়েলকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। তবে রায় ঘোষণার সময় তিনি পলাতক ছিলেন।