গণ-অভ্যুত্থানে হত্যায় জড়িত বিভিন্ন বাহিনীর সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ শুরু হয়েছে। সরকার পতন-পরবর্তী ১১ মাসে সারা দেশে পুলিশের বিরুদ্ধে ৭৬১টি মামলায় আসামি এক হাজার ১৬৮ পুলিশ। এর মধ্যে ৬১ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
একই সঙ্গে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)-এর পৃথক এক প্রতিবেদনে জানানো হয়েছে, খাদ্যসংকটে থাকা বিশ্বের ৫৩টি দেশ ও অঞ্চলের প্রায় ২৯ কোটি ৫০ লাখ মানুষ চরম খাদ্যনিরাপত্তাহীনতায় রয়েছে। ওই তালিকায় বাংলাদেশ অন্যতম।
বন্ধ হয়ে যাওয়া স্ট্যান্ডার্ড সিরামিকের ফোরম্যান সিরাজগঞ্জের চৌহালীর আসকর হোসেন বলেন, যে প্রতিষ্ঠান ছিল একসময় গর্বের, তা এখন এখন দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে। ছয় মাস ঘুরে কোথাও চাকরি খুঁজে পাইনি। বাধ্য হয়ে সংসার চালাতে ভাড়ায় ইজি বাইক চালাচ্ছি। ইজি বাইকের জমার টাকা বাদ দিয়ে যা আয় হয় তাতেও সংসার চলছে না।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়ক ছিলেন আব্দুর রাজ্জাক রিয়াদ। গত ২৭ জুলাই ঢাকার গুলশান থানায় দায়ের করা চাঁদাবাজির মামলার আসামি তিনি। মামলায় সাত দিনের রিমান্ড শেষে গতকাল রবিবার আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন তিনি। জবানবন্দিতে নিজের চাঁদাবাজির ঘটনায় ক্ষমা প্রার্থনা করেছেন। তিনি জবানবন্দিতে বলেন, আমি গরিবের ছেলে। আমি টাকার লোভ সামলাতে পারিনি।
সদ্যসমাপ্ত জুলাইয়ে দেশে স্বাভাবিকের চেয়ে ২৩ দশমিক ৫ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে। মাসটিতে দেশে মোট ২৫ দিন বৃষ্টি হয়।
চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের পুরো সময়ে ২৪৭ কোটি ৭৯ লাখ ১০ হাজার (প্রায় ২.৪৮ বিলিয়ন) ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন বিভিন্ন দেশে বসবাস করা প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশি টাকায় এর পরিমাণ প্রায় ৩০ হাজার ২৩৯ কোটি (প্রতি ডলার ১২২ টাকা ধরে) টাকা।
বাংলাদেশ ৭ ট্রিলিয়ন ডলারের বৈশ্বিক হালাল অর্থনীতিতে নিজেদের একটি প্রতিযোগিতামূলক অবস্থানে নিয়ে যেতে কাজ করছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।
জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ৮০ দল নিবন্ধন শর্ত পূরণের তথ্য নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে। ১৪৫ দলের মধ্যে ৮০ দল এসব তথ্য জমা দিলো ইসিতে।
রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
গণমাধ্যম সংস্কার কমিশনের প্রস্তাবিত ১২টি সংস্কার কার্যক্রম নিয়ে সরকার কাজ করছে। চলতি আগস্টের মধ্যে এসব সংস্কার প্রস্তাব বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম।
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের ২১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শনিবার (২ আগস্ট) থেকে রোববার (৩ আগস্ট) পর্যন্ত গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আগামী ৫ আগস্ট জাতীয় সংসদের সামনে আয়োজিত ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ অনুষ্ঠানে দেশজুড়ে ছাত্র-জনতার অংশগ্রহণ নিশ্চিত করতে আট জোড়া (১৬টি) বিশেষ ট্রেন ভাড়া করেছে সরকার।
আগামী ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।