গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আজ রাজধানীতে উদযাপিত হচ্ছে ‘৩৬ জুলাই’। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে দিনভর এ দিবস উপলক্ষে নানা আয়োজন করা হয়েছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সহযোগিতায় অনুষ্ঠানের ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে শিল্পকলা একাডেমি।
ঢাকাসহ দেশের ৬ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (৫ আগস্ট) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের নদীবন্দরের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে সেদিন ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে যোগ দিতে ঢাকামুখী হন লাখ লাখ ছাত্র-জনতা। সকাল ১০টার পর থেকেই উত্তরা দিয়ে ঢাকায় ঢুকতে শুরু করে হাজার হাজার মানুষ। দুপুর নাগাদ টিভির স্ক্রলে হঠাৎ ভেসে ওঠে সেনাপ্রধান ভাষণ দেবেন। বাড়তে থাকে উত্তেজন। এরই মধ্যে একটি ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। শেখ হাসিনা গণভবন থেকে পালিয়ে গাড়ি থেকে নেমে হেলিকপ্টারে উঠছেন।
পরিচয় শনাক্তের জন্য জুলাই আন্দোলনে রাজধানীর বিভিন্ন এলাকায় নিহত ১১৪টি লাশ রায়েরবাজার কবরস্থান থেকে তোলার নির্দেশ দিয়েছেন আদালত।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের বোর্ডিং ব্রিজ ও ভিজ্যুয়াল ডকিং গাইডেন্স সিস্টেম (জিডিজিএস) প্রথমবারের মতো ব্যবহার করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিমান।
ছাত্র-জনতার রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের এক বছর পূর্ণ হলো আজ মঙ্গলবার (৫ আগস্ট)।
জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্রশিবির তাদের ‘জনশক্তি’ ও কো-অর্ডিনেশন দিয়ে ভূমিকা রেখেছে বলে উল্লেখ করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের আসন্ন সফরের সময় বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের সব গুরুত্বপূর্ণ অমীমাংসিত বিষয়, বিশেষ করে ১৯৭১ সালের ঘটনাবলির সঙ্গে জড়িত বিষয়গুলোও আলোচনায় আসবে।
ডিজিটাল স্বচ্ছতা বৃদ্ধি এবং বয়স্ক নাগরিক ও কিশোরীদের অগ্রাধিকার দিয়ে সমাজসেবা অধিদপ্তরকে সেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।
দেশের রপ্তানি আয় চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে প্রায় ২৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে।
ভোটকেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং কর্মকর্তাদের ক্ষমতায়নসহ দেহরক্ষী দিতে উদ্যোগ নিতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।
ভারতের সঙ্গে সামঞ্জস্য রেখে সরকার হৃদ্রোগ চিকিৎসায় করোনারি স্টেন্টের নতুন দাম নির্ধারণ করেছে। এর ফলে দেশের মানুষ আগের চেয়ে কম দামে স্টেন্ট পাবে। আজ সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক স্মারকে এ কথা বলা হয়েছে।
একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে ফ্যাসিবাদের মূলোৎপাটন করে জুলাইয়ের চেতনার পরিপূর্ণ বাস্তবায়ন করতে হবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে সোমবার (৪ আগস্ট) এক বাণীতে রাষ্ট্রপতি এসব কথা বলেন।
ভারত শেখ হাসিনার জন্য বাংলাদেশ সরকার ও তার মন্ত্রীদের ক্রীতদাস মনে করত বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।
কিশোরগঞ্জ সদর মডেল থানায় সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে মামলা থাকা সত্তে¡ও তার দেশত্যাগের ঘটনায় প্রত্যাহার করে নেওয়া কিশোরগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হাছান চৌধুরীকে পুনরায় আগের কর্মস্থলে যোগ দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।