আন্তর্জাতিক ভূরাজনৈতিক অঙ্গনে হরমুজ প্রণালি আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। আল জাজিরার এক বিশ্লেষণে বলা হয়েছে, এই প্রণালিটি বন্ধ করার সক্ষমতাই ইরানের সবচেয়ে বড় কৌশলগত শক্তি হিসেবে বিবেচিত হচ্ছে।
নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ বলেছেন, শুধু ভারতই নেপালের ভূখণ্ড দখল করেনি। নেপালও বিভিন্ন স্থানে ভারতের কিছু ভূমি দখল করে রেখেছে। রোববার (৩১ মে) সংসদে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।
যুক্তরাষ্ট্রের সাবেক ফেডারেল রিজার্ভ চেয়ারম্যান জেরোম পাওয়েল রাজনৈতিক হস্তক্ষেপের মাধ্যমে মুদ্রানীতি প্রভাবিত করার প্রবণতার বিরুদ্ধে সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন, কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা ক্ষুণ্ণ হলে তা মার্কিন অর্থনীতি ও জনআস্থার জন্য গুরুতর ঝুঁকি তৈরি করতে পারে।
ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যের প্রথম বিজেপি সরকারের মন্ত্রিসভার সম্প্রসারণ হল সোমবার। লোক ভবনে রাজ্যপাল আরএন রবির উপস্থিতিতে শপথ নিলেন শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার বাকি ৩৫ জন সদস্য। বন্দেমাতরম এবং জাতীয় সঙ্গীত দিয়ে অনুষ্ঠান শুরু হয়। উপস্থিত ছিলেন শুভেন্দু নিজে। মন্ত্রীদের নাম ঘোষণা করেন মুখ্যসচিব মনোজ অগ্রবাল।
দেশের বাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে এবং সরকারের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতির আওতায় ভোক্তা পর্যায়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে, যা আজ সোমবার (১ জুন) থেকে কার্যকর হয়েছে।
দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন নারী রয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ১৯ জন, যাদের মধ্যে পাঁচ শিশু ও ছয় নারী রয়েছেন। রোববার ভোরে লেবাননের নাবাতিয়েহ জেলার দেইর জাহরানি শহরে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এক বিবৃতিতে মন্ত্রণালয় হামলাটিকে ‘গণহত্যা’ হিসেবে উল্লেখ করে জানায়, ধ্বংসস্তূপের নিচে আরও হতাহতের আশঙ্কা রয়েছে।
পবিত্র হজ মৌসুম শেষ হওয়ার পর নতুন ওমরাহ মৌসুমের কার্যক্রম শুরু করেছে সৌদি আরব। রোববার (৩১ মে) থেকে ১৪৪৮ হিজরি সালের নতুন মৌসুমের জন্য ওমরাহ ভিসা আবেদন গ্রহণ ও ইস্যু প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বলে জানিয়েছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।
ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী এক অগ্রগতির দাবি করেছেন চিকিৎসক ও গবেষকরা। নতুন এক ক্যানসারবিরোধী ইনজেকশন ব্যবহার করে রোগীর শরীরের টিউমার উল্লেখযোগ্যভাবে ছোট করা এবং কিছু ক্ষেত্রে সম্পূর্ণ নির্মূল করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন তারা। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
লেবাননে ইসরায়েলি সামরিক অভিযান নতুন করে আরও জোরদার করায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম দুই শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে চলমান লড়াইয়ে ইসরায়েলি সেনাসদস্যদের লেবাননের আরও ভেতরে অগ্রসর হওয়ার আনুষ্ঠানিক নির্দেশ দেওয়ার পর বিশ্ব জ্বালানি বাজারে সরবরাহ নিয়ে নতুন করে গভীর উদ্বেগ দেখা দিয়েছে।
আফ্রিকার আবেই অঞ্চলে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে দায়িত্ব পালনকালে প্রাণ হারানো বাংলাদেশি শান্তিরক্ষীকে মরণোত্তর ‘ড্যাগ হ্যামারশোল্ড পদক’ দেওয়া হবে। আগামী ৫ জুন নিউইয়র্কে জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মহাসচিব আন্তোনিও গুতেরেস এই পদক দেবেন। জাতিসংঘের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ইরানে সামরিক স্থাপনায় হামলার জবাবে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার দাবি করেছে তেহরান।ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তারা দক্ষিণ ইরানে সামরিক স্থাপনায় হামলায় ব্যবহৃত একটি বিমানঘাঁটিকে লক্ষ্য করে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে।এ ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে বলে ধারণা করা হচ্ছে।
মিয়ানমারে বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা শান রাজ্যের একটি গ্রামে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৫৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন বলে জানা গেছে। স্থানীয় সময় রোববার দুপুর ১২টার দিকে চীন সীমান্তের কাছাকাছি নামখাম টাউনশিপের কাউং তাত গ্রামে এ বিস্ফোরণ ঘটে।
সমুদ্রগর্ভের ক্যাবল ও গুরুত্বপূর্ণ অবকাঠামো সুরক্ষায় নতুন প্রজন্মের আন্ডারওয়াটার ড্রোন প্রযুক্তি আনার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া। আকুস (AUKUS) সামরিক জোটের আওতায় পরিচালিত এই প্রকল্পের মাধ্যমে সমুদ্রের নিচে নজরদারি, প্রতিরক্ষা ও হামলাসহ বিভিন্ন সক্ষমতা গড়ে তোলা হবে।
লেবাননের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের বিভিন্ন এলাকায় দফায় দফায় রকেট হামলা চালিয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহত বা আহতের খবর পাওয়া যায়নি।
ইরানকে ঘিরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে ভালো কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) রাজনৈতিকবিষয়ক উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদোল্লাহ জাভানি। তার ভাষায়, ট্রাম্পকে এখন খারাপ অথবা আরও খারাপ; এই দুই পথের একটিকে বেছে নিতে হবে।