| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

শান্তিচুক্তির আশায় কমছে তেলের দাম, চাঙ্গা বিশ্ববাজার

ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য শান্তিচুক্তির আশাবাদে বৈশ্বিক জ্বালানি বাজারে স্বস্তি ফিরতে শুরু করেছে। অপরিশোধিত তেলের দাম উল্লেখযোগ্য হারে কমে যাওয়ার পাশাপাশি বিশ্বজুড়ে শেয়ারবাজারেও ইতিবাচক প্রভাব পড়েছে।

বিস্তারিত...

যেভাবে বিশ্বমঞ্চে পাকিস্তানকে ‘একঘরে’ করতে গিয়ে বিপাকে ভারত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে ‘একঘরে’ করার দীর্ঘদিনের কূটনৈতিক কৌশল এখন উল্টো ফল দিচ্ছে কি না তা নিয়ে প্রশ্ন উঠেছে আন্তর্জাতিক মহলে। আল জাজিরার এক বিশ্লেষণে বলা হয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তান যুক্তরাষ্ট্র, চীন এবং মধ্যপ্রাচ্যের একাধিক

বিস্তারিত...

বাড়ল স্বর্ণের দাম

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তির খবরে বিশ্ববাজারে স্বর্ণের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। একইসঙ্গে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি ও সুদের হার আরও বৃদ্ধির আশঙ্কায় বিনিয়োগকারীদের উদ্বেগও বেড়েছে। শুক্রবার (২৯ মে) গ্রিনিচ মান সময় সকাল ৪টা ২২ মিনিট পর্যন্ত স্পট গোল্ডের দাম দশ

বিস্তারিত...

মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান

ইরানের দক্ষিণাঞ্চলীয় বুশেহর প্রদেশের আকাশে একটি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির বিমান প্রতিরক্ষা বাহিনী। বৃহস্পতিবার (২৮ মে) ইরানি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে সামরিক সূত্রের বরাত দিয়ে বলা হয়, ভূমি থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ড্রোনটি শনাক্ত করে ভূপাতিত করা হয়।

বিস্তারিত...

হরমুজ প্রণালিতে গোলাগুলি, বিমান ভূপাতিত করল ইরান

হরমুজ প্রণালির কাছে গোলাগুলির আওয়াজ শোনা গেছে বলে জানিয়েছে ইরানের বিভিন্ন গণমাধ্যম। এসময় অনুমতি ছাড়া চলাচলের অভিযোগে চারটি জাহাজের দিকে সতর্কতামূলক গুলি ছুড়েছে ইরানি বাহিনী। এছাড়া উপকূলীয় বুশেহর প্রদেশে একটি শত্রু বিমান ভূপাতিত করার দাবি করেছে তেহরান।

বিস্তারিত...

রোমানিয়ায় আবাসিক ভবনে রাশিয়ার ড্রোন হামলা, ন্যাটোর নিন্দা

রোমানিয়ার একটি আবাসিক ভবনে রাশিয়ার ড্রোন আঘাত হামলার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার ভোরে একটি রুশ ড্রোন ইউক্রেন সীমান্ত অতিক্রম করে রোমানিয়ার আকাশসীমায় প্রবেশ করে এবং পরে একটি আবাসিক ভবনে বিধ্বস্ত হয়।

বিস্তারিত...

আরও ৬০ দিন বাড়ছে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি

মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের উত্তেজনার মধ্যে নতুন করে আশার আলো দেখাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য সমঝোতা। যুদ্ধবিরতির মেয়াদ আরও ৬০ দিন বাড়ানো এবং স্থায়ীভাবে সংঘাত নিরসনের লক্ষ্যে দুই দেশ একটি প্রাথমিক সমঝোতা স্মারকে পৌঁছেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। তবে চুক্তিটি কার্যকর হতে এখনো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চূড়ান্ত অনুমোদন প্রয়োজন।

বিস্তারিত...

ভারত থেকে আমদানিতে নিষেধাজ্ঞা জাপানের

প্রায় দুই দশক পর আবারও ভারতীয় আম আমদানিতে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে পূর্ব এশিয়ার দেশ জাপান। ক্ষতিকর পোকা দমনের প্রক্রিয়ায় গুরুতর ত্রুটি ধরা পড়ার পর নেওয়া এই সিদ্ধান্তে ভারতের প্রিমিয়াম আম রপ্তানি বড় ধাক্কার মুখে পড়েছে।

বিস্তারিত...

বিশ্বজুড়ে ইসরায়েলের বৈধতা সংকট থাকলেও ভারতে নেই: নেতানিয়াহু

বিশ্বের বিভিন্ন দেশে ইসরায়েল বৈধতা সংকটে ভুগলেও ভারতে এ ধরনের কোনো সমস্যা নেই বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

বিস্তারিত...

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি বাড়াতে নতুন চুক্তি, ট্রাম্পের অনুমোদনের অপেক্ষা

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো এবং গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথ হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়ে একটি নতুন চুক্তিতে সম্মত হয়েছেন দুই দেশের সরকারি কর্মকর্তারা। তবে চূড়ান্ত অনুমোদন দেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিস্তারিত...

বন্দুক দিয়ে নারীকে গুলি করলো কুকুর!

যুক্তরাষ্ট্রের নেব্রাস্কার স্কটসব্লাফে এক অবিশ্বাস্য ঘটনায় বন্দুকের গুলিতে আহত হয়েছেন এক নারী। আর সেই গুলি ছোড়ার পেছনে ছিল একটি কুকুর যা ট্রাকের পেছনের আসনে বসা অবস্থায় দুর্ঘটনাবশত শটগানের ট্রিগারে চাপ দিয়ে দেয় বলে জানিয়েছে পুলিশ।

বিস্তারিত...

কলকাতা বিমানবন্দরের পাশে শতবর্ষী মসজিদ সরানোর উদ্যোগ, নতুন বিতর্কের আভাস

কলকাতা বিমানবন্দরের রানওয়ে সংলগ্ন শতাধিক বছরের পুরনো গৌরীপুর জামে মসজিদকে ঘিরে পশ্চিমবঙ্গে নতুন বিতর্কের আবহ তৈরি হয়েছে। বিমানবন্দরের নিরাপত্তা ও ভবিষ্যৎ সম্প্রসারণের স্বার্থে ঐতিহ্যবাহী এই মসজিদ স্থানান্তরের উদ্যোগ নিয়েছে প্রশাসন। বিষয়টি প্রকাশ্যে আসতেই ধর্মীয় আবেগ, ঐতিহ্য এবং প্রশাসনিক সিদ্ধান্তকে ঘিরে শুরু হয়েছে জোর আলোচনা।

বিস্তারিত...

ইরান-যুক্তরাষ্ট্রের সম্ভাব্য চুক্তির খবরেই তেলের দামে বড় পতন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য যুদ্ধবিরতি ও কূটনৈতিক সমঝোতার জোরালো আভাসে আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব পড়েছে। দুই দেশের উত্তেজনা প্রশমনের সম্ভাবনায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমতে শুরু করেছে।

বিস্তারিত...

গাজার ৭০ শতাংশ দখলের নির্দেশ নেতানিয়াহুর

গাজা উপত্যকার ৭০ শতাংশ এলাকা দখলে নিতে ইসরায়েলি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি গণমাধ্যমে প্রচারিত এক ভিডিও বক্তব্যে তিনি এ নির্দেশনার কথা জানান।

বিস্তারিত...

কেনিয়ার মেয়েদের স্কুল হোস্টেলে ভয়াবহ আগুন, নিহত ১৬

কেনিয়ার নাকুরু কাউন্টির একটি মেয়েদের স্কুলের হোস্টেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৭৯ শিক্ষার্থী আহত হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪