| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

যৌন সহিংসতার অভিযোগে ইসরায়েলকে জাতিসংঘের কালো তালিকাভুক্তি

যুদ্ধক্ষেত্র ও সংঘাতপূর্ণ অঞ্চলে যৌন সহিংসতার অভিযোগে ইসরায়েলকে ‘ব্ল্যাকলিস্ট’ বা কালো তালিকাভুক্ত করেছে জাতিসংঘ। বৃহস্পতিবার (২৮ মে) জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন এ তথ্য জানান।

বিস্তারিত...

হরমুজ প্রণালিতে ইরানের আকস্মিক মিসাইল নিক্ষেপ

ইরানের সশস্ত্র বাহিনী নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে মিসাইল নিক্ষেপ করেছে বলে জানিয়েছে দেশটির একাধিক সংবাদমাধ্যম। শুক্রবার (২৯ মে) ইরানি গণমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে।

বিস্তারিত...

ইরানের হরমুজ প্রণালি কর্তৃপক্ষকে নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র

ইরানের হরমুজ প্রণালি রক্ষণাবেক্ষন ও প্রণালি থেকে টোল আদায়কারী কর্তৃপক্ষ কমিটিকে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি মন্ত্রণালয়। গতকাল মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে এ তথ্য। যুক্তরাষ্ট্রের ট্রেজারি মন্ত্রী স্কট বেসেন্ট হরমুজ প্রণালীর কর্তৃপক্ষ কমিটি গঠনকে ইরানে ক্ষমতাসীন ইসলামি শাসকগোষ্ঠীর ‘উন্মত্ত পদক্ষেপ’ উল্লেখ করে

বিস্তারিত...

গাজা সিটিতে ইসরায়েলি হামলায় চার শিশুসহ অন্তত ১০ জন নিহত

উত্তর গাজায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে চারজন শিশু রয়েছে। স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, নামমাত্র ‘যুদ্ধবিরতি’ কার্যকর থাকা সত্ত্বেও ইসরায়েল প্রায় প্রতিদিনই এই আক্রমণ অব্যাহত রেখেছে।

বিস্তারিত...

কুয়েতে মার্কিন বিমানঘাঁটি লক্ষ্য করে ইরানের পাল্টা হামলা

ইরানের বন্দর আব্বাসে মার্কিন নৌবাহিনীর বোমা বর্ষণের জবাবে কুয়েতে যুক্তরাষ্ট্রের বিমানঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। এক বিবৃতিতে আইআরজিসি নিজেই এ তথ্য নিশ্চিত করেছে। আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, বন্দর আব্বাসে মার্কিন বাহিনীর আগ্রাসী আক্রমণের জবাব দিতে মধ্যপ্রাচ্যের একটি মার্কিন ঘাঁটিতে হামলা করা হয়েছে। যে ঘাঁটি থেকে বন্দর আব্বাস লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র-ড্রোন ছুড়েছিল মার্কিন সেনারা, সেটিতেই হামলা হয়েছে।

বিস্তারিত...

ইরানে হামলার কারণ হরমুজে বাণিজ্যিক জাহাজে ড্রোন নিক্ষেপ : যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজগুলো লক্ষ্য করে ইরানের প্রতিরক্ষা বাহিনীর ড্রোন নিক্ষেপের কারণে দেশটির বন্দরশহর বন্দর আব্বাসে হামলা চালিয়েছে মার্কিন নৌবাহিনী। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেছেন, গতকাল বুধবার রাতে ইরানের চারটি সামরিক ড্রোন মার্কিন নৌবাহিনী ভূপাতিত করেছে এবং হরমুজ প্রণালির তীরে অবস্থিত বন্দর শহর বন্দর আব্বাসে হামলা চালিয়েছে।

বিস্তারিত...

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলার পর আন্তর্জাতিক জ্বালানি বাজারে আবারও অস্থিরতা দেখা দিয়েছে। এর প্রভাবে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়ে গেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। বৃহস্পতিবার (২৮ মে) ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস (আইআরজিসি) জানায়, বন্দর আব্বাস বিমানবন্দরের কাছে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে তারা একটি মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে। এই ঘোষণার পরপরই বিশ্ববাজারে তেলের দামে দ্রুত ঊর্ধ্বগতি দেখা দেয়। খবর রয়টার্সের।

বিস্তারিত...

যুক্তরাষ্ট্রের হামলার পালটা জবাব দিল ইরান

ইরানের বন্দর আব্বাস এলাকায় মার্কিন সামরিক হামলার জবাবে একটি মার্কিন বিমানঘাঁটিতে পালটা হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই এই পাল্টাপাল্টি হামলার ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে।

বিস্তারিত...

ইসরায়েলি বাহিনীর ওপর একদিনে ৩৭ হামলা

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে, দক্ষিণ লেবাননে অবস্থানরত ইসরায়েলি বাহিনীর ওপর তারা ৩৭টি সামরিক অভিযান পরিচালনা করেছে। গোষ্ঠীটির এক বিবৃতিতে বলা হয়, তাদের যোদ্ধারা দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি সেনা, সামরিক যান ও প্রকৌশল সরঞ্জাম লক্ষ্য করে হামলা চালিয়েছে।

বিস্তারিত...

রুশ হামলা ঠেকাতে ট্রাম্পের সহায়তা চাইল জেলেনস্কি

নতুন করে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্র প্রতিরোধক চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

বিস্তারিত...

১০ ভারতীয় নাবিককে মুক্তি দিয়েছে ইরান

২০২৫ সালের জুলাই মাসে একটি তেল ট্যাংকার থেকে আটক ১০ জন ভারতীয় নাবিককে মুক্তি দিয়েছে ইরান। ইরানের সঙ্গে ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টার পর নাবিকদের মুক্তি নিশ্চিত হয়েছে বলে জানিয়েছে ভারতের নৌপরিবহন কর্তৃপক্ষ। মঙ্গলবার গভীর রাতে ভারতের নৌপরিবহন অধিদফর এক বিবৃ

বিস্তারিত...

পাকিস্তানে ৪.৮ মাত্রার ভূমিকম্পে নিহত ১, বহু ঘরবাড়ি বিধ্বস্ত

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ঝিলাম জেলায় ৪.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে বহু ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার পাশাপাশি এক কিশোর নিহত এবং কমপক্ষে ১১ জন আহত হয়েছেন। পাকিস্তান আবহাওয়া অধিদপ্তর (পিএমডি) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মঙ্গলবার (২৬ মে) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৬ মিনিটে রিখটার স্কেলে ৪.৮ মাত্রার এই ভূমিকম্পটি আ

বিস্তারিত...

বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আবারও উত্তেজনা বেড়ে যাওয়ায় বিশ্ব বাজারে বেড়েছে তেলের দাম। বুধবার (২৭ মে) বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ মার্কিন ডলার ছাড়িয়েছে। খবর দ্য গার্ডিয়ানের।

বিস্তারিত...

কাজাখস্তানে তিন দিনের রাষ্ট্রীয় সফরে পুতিন

দ্বিপাক্ষিক সম্পর্কের বার্তা দিয়ে তিন দিনের রাষ্ট্রীয় সফরে কাজাখস্তানে পৌঁছাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কূটনৈতিক প্রটোকল অনুযায়ী সর্বোচ্চ মর্যাদার এই রাষ্ট্রীয় সফরটি আজ ২৭ মে থেকে শুরু হয়ে চলবে আগামী ২৯ মে পর্যন্ত।

বিস্তারিত...

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা তুঙ্গে

ওমান উপসাগর ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী এলাকায় যুক্তরাষ্ট্রের বিমান হামলার পর মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হওয়ায় আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বাড়ছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪