দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বউফোর্ট দুর্গ (কালাত আল-শাকিফ) দখলের দাবি করেছে ইসরাইলি বাহিনী। ইসরাইলি সরকারি সম্প্রচারমাধ্যমের বরাতে বলা হয়েছে, দুর্গটি এবং আশপাশের সালুকি নদী অঞ্চল এখন তাদের নিয়ন্ত্রণে রয়েছে। সামরিক সূত্রের দাবি অনুযায়ী, স্থল ও আকাশপথে ব্যাপক গোলাবর্ষণের পর দীর্ঘ সংঘর্ষের মধ্য দিয়ে দুর্গ ও এর আশপাশের এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে ওই অঞ্চলে নিয়ন্ত্রণ আরও সুসংহত করার কাজ চলছে বলে জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের একটি সামরিক ড্রোন ভূপাতিত করা হয়েছে। ইরান দাবি করেছে, দেশটির আঞ্চলিক জলসীমার ওপর প্রবেশ করায় ড্রোনটি ভূপাতিত করেছে আইআরজিসি।
ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর চ্যাম্পিয়ন্স লিগে প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)-এর ঐতিহাসিক শিরোপা জয়ের উল্লাস শেষ পর্যন্ত রূপ নেয় সহিংসতা ও সংঘর্ষে। দলের বিজয় উদযাপন করতে হাজার হাজার সমর্থক রাস্তায় নেমে এলে ফ্রান্সের রাজধানী প্যারিসের বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অভিযান চালিয়ে শুধু প্যারিস থেকেই ২৮৩ জনকে আটক করেছে পুলিশ।
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ নিয়ে আবারও বিতর্কিত মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরাক যুদ্ধকে ‘ভুল সিদ্ধান্ত’ আখ্যা দিয়ে তিনি বলেছেন, সেখানে যুক্তরাষ্ট্রের সেনা পাঠানো উচিত হয়নি। একইসঙ্গে ইরান প্রসঙ্গেও তিনি স্বীকার করেন, যুক্তরাষ্ট্রের সেখানে জড়ানো উচিত ছিল না। সম্প্রতি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প যুক্তরাষ্ট্রের অতীত পররাষ্ট্র ও সামরিক নীতির কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, “ইরাকে কী ঘটেছে তা দেখুন। আমরা সেখানে খুব খারাপ করেছি। আমরা বোকামি করেছি। সেখানে আমাদের যাওয়া উচিত ছিল না।”
ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার ঘটনায় নতুন করে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে।
প্রয়োজন হলে ‘অপারেশন সিঁদুর’-এর পরবর্তী ধাপ ‘অপারেশন সিঁদুর ২.০’ পরিচালনায় ভারতীয় সশস্ত্র বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী।
ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়া হবে এবং হরমুজ প্রণালি অবিলম্বে সব ধরনের বৈশ্বিক নৌ চলাচলের জন্য উন্মুক্ত করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি না করার নিশ্চয়তা দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি। তবে সম্ভাব্য যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি নিয়ে ট্রাম্পের বক্তব্যকে সত্য ও মিথ্যার মিশ্রণ বলে দাবি করেছে ইরান।
গত ২২ মে শেষ হওয়া সপ্তাহে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা সঞ্চয় কমে এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন স্তরে পৌঁছেছে। রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (RBI) তথ্যে জানানো হয়েছে, আলোচ্য সপ্তাহে ভারতের মোট বৈদেশিক মুদ্রার সঞ্চয় দাঁড়িয়েছে ৬৮১.৪ বিলিয়ন ডলারে, যা এর আগের সপ্তাহের ৬৮৮.৮৯ বিলিয়ন ডলারের চেয়ে উল্লেখযোগ্যভাবে কম।
জুলাই গণঅভ্যুত্থানে প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছেন বলে তথ্য প্রকাশ করেছিল জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় ‘ওএইচসিএইচআর’। এ তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং ‘অত্যন্ত ভুল’ বলে চ্যালেঞ্জ করেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ইরানের সঙ্গে কূটনৈতিক সমঝোতা না হলে আবারও সামরিক অভিযান চালানোর প্রস্তুতি রয়েছে যুক্তরাষ্ট্র—এমন কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। শনিবার (৩০ মে) তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। একই সময়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান সংঘাত নিরসনে একটি সম্ভাব্য চুক্তি নিয়ে কূটনৈতিক আলোচনা চললেও উত্তেজনা নতুন করে বাড়ছে।
তীব্র কালবৈশাখী ঝড়ের আঘাতে পশ্চিমবঙ্গজুড়ে অন্তত আটজনের মৃত্যু হয়েছে। ঝড়ের তাণ্ডবে উপড়ে গেছে অসংখ্য গাছপালা, ভেঙে পড়েছে ঘরবাড়ির দেয়াল, ব্যাহত হয়েছে জনজীবন ও যোগাযোগ ব্যবস্থা।
নেদারল্যান্ডসের রটারডামে একটি মসজিদে হামলা ও ভাঙচুরের ঘটনায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মধ্যে। হামলাকারীরা মসজিদের দেয়াল ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি বিয়ার বোতল নিক্ষেপ এবং ভবনের সামনে অশোভন আচরণ করেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটিতে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে ইসলামিক ফাউন্ডেশন নেদারল্যান্ডস (আইএসএন)।
প্রায় তিন মাস পেরিয়ে গেলেও যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংকটের স্থায়ী সমাধান মিলছে না। কূটনৈতিক আলোচনা অব্যাহত থাকলেও শান্তিচুক্তি এখনও অনিশ্চয়তায়। মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া দুটি গুরুত্বপূর্ণ শর্তে একমত হতে পারেনি তেহরান, ফলে চুক্তি চূড়ান্ত হওয়ার পথও আটকে রয়েছে।
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার মানবিক বিপর্যয়ের মধ্যেও ঈদের আনন্দ ভাগাভাগি করতে মিশরে আশ্রয় নেওয়া ফিলিস্তিনি শরণার্থী ও আহতদের মধ্যে কোরবানির মাংস বিতরণ করেছে বাংলাদেশের মানবিক সংগঠন আলহাজ শামসুল হক (আশ) ফাউন্ডেশন।
পবিত্র হজের অন্যতম শেষ আনুষ্ঠানিকতা তিন জামারাতে কঙ্কর নিক্ষেপের মধ্য দিয়ে শেষ হয়েছে এবারের হজ কার্যক্রম। হজ সম্পন্ন করে এখন দেশে ফেরার প্রস্তুতি শুরু করেছেন বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের হাজিরা। এরই ধারাবাহিকতায় আজ রাত থেকেই শুরু হচ্ছে ফিরতি হজ ফ্লাইট।