কয়েকদিনের ব্যবধানে রাশিয়ায় দ্বিতীয়বারের মতো বড় ভূমিকম্প আঘাত হানল। দেশটির ফার ইস্ট অঞ্চলের কামচাতকা উপকূলে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য দিয়েছে। ভূমিকম্প আঘাত হানার পর জারি করা সুনামি সতর্কতা প্রত্যাহার করা হয়েছে।
এবিসি উপস্থাপক জিমি কিমেলকে সাময়িক বরখাস্তের ঘটনায় যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে নতুন বিতর্ক। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যেসব টিভি নেটওয়ার্ক তার বিরুদ্ধে প্রচার চালায়, তাদের সম্প্রচার লাইসেন্স বাতিল করা হতে পারে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
যুক্তরাজ্যের চেকার্স থেকে লন্ডনের স্ট্যানস্টেড বিমানবন্দরের যাওয়ার পথে যান্ত্রিক ত্রুটির কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বহনকারী ‘মেরিন ওয়ান’ হেলিকপ্টারটি জরুরি অবতরণ করেছে।
মার্কিন যুক্তরাষ্ট্র সম্প্রতি ইরানের কৌশলগত চাবাহার বন্দরের কার্যক্রমের ওপর থেকে নিষেধাজ্ঞা মওকুফ প্রত্যাহার করে নিয়েছে।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফাতে রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে চার ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। বোমার আঘাতে আহত হয়েছেন আরও তিনজন।
ব্রিটিশ পার্লামেন্টে ক্ষমতাসীন লেবার পার্টির প্রভাবশালী এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের বাংলাদেশের নাগরিকত্ব থাকার বিষয়টি নিয়ে যৌথ অনুসন্ধান করেছে প্রথম আলো ও ব্রিটিশ দৈনিক দ্য টাইমস। এই যৌথ অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ করেছে আরেক ব্রিটিশ দৈনিক এক্সপ্রেস।
মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক আরোপিত কড়া শুল্কের কারণে ভারত-মার্কিন বাণিজ্যে তীব্র হ্রাস ঘটেছে। এর ফলস্বরূপ, চীন আগস্ট মাসে মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে ভারতের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার হিসেবে উঠে এসেছে।
মস্তিষ্কখেকো অ্যামিবার রহস্য কেবলই জটিল হচ্ছে ভারতে। ১৯ জনের মৃত্যুর পর উচ্চ সতর্ক কেরালা রাজ্য। চলতি বছর রাজ্যটিতে সংক্রমণ হয়েছে ৬৯ জনের দেহে।
নেপালে জেন জি আন্দোলনে ক্ষমতাচ্যুত হয়ে পালিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। অন্যান্য শীর্ষ নেতারাও নিরুদ্দেশ! এ অবস্থায় কী হবে ওলির দল সিপিএন-ইউএমএল (কমিউনিস্ট পার্টি অব নেপাল–ইউনিফায়েড মার্কসবাদী-লেনিনবাদী)-এর? এমন প্রশ্নই এখন ঘুরপাঁক খাচ্ছে দেশটির রাজনৈতিক মহলে।
সৌদি আরব এবং পারমাণবিক অস্ত্রধারী পাকিস্তান বুধবার (১৭ সেপ্টেম্বর) একটি আনুষ্ঠানিক পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছে।
২০২৬ সালের আসাম বিধানসভা নির্বাচনের আগে, ১৫ সেপ্টেম্বর ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র রাজ্য শাখা এক্স (পূর্বে টুইটার) প্ল্যাটফর্মে একটি স্পষ্টতই সাম্প্রদায়িক এআই-জেনারেটেড ভিডিও পোস্ট করেছে। ভিডিওটি রাজনৈতিক মহলে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে। যদিও ভারতের নির্বাচন কমিশন এখন পর্যন্ত এই বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি, তবে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে ভোট চাওয়া বা ভোটদান থেকে বিরত থাকার আহ্বান জানানো জনপ্রতিনিধিত্ব আইন, ১৯৫১-এর অধীনে একটি 'দুর্নীতিমূলক কাজ' হিসেবে বিবেচিত হয়।
ভারতের সরকারি গোদামগুলোতে চাল ও গমের মজুত নতুন রেকর্ডে পৌঁছেছে।
ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে এবং এই সত্য এখন আর উপেক্ষা করার সুযোগ নেই। গতকাল বুধবার এক বিবৃতিতে এ কথা বলেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স।
উত্তর আফগানিস্তানের পাঁচটি প্রদেশে ইন্টারনেট ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে তালেবান প্রশাসন। স্থানীয় সময় গতকাল বুধবার এই নিষেধাজ্ঞা জারি করা হয়।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের অব্যাহত হামলায় প্রাণহানির মিছিল আরও দীর্ঘ হচ্ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া অভিযানে বুধবার (১৭ সেপ্টেম্বর) পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ হাজার ৬২ জনে। আহত হয়েছেন আরও ১ লাখ ৬৫ হাজার ৬৯৭ জন। খবর আনাদোলু ও বিবিসির।