লিবিয়া উপকূলে শরণার্থীদের বহনকারী একটি নৌকায় আগুন ধরে অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে। রবিবার সুদানের অভিবাসীদের বহনকারী নৌকায় মর্মান্তিক এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। গতকাল মঙ্গলবার জাতিসংঘের অভিবাসন সংস্থা জানিয়েছে, দুর্ঘটনা থেকে বেঁচে ফেরা ২৪ জনকে তারা চিকিৎসা সহায়তা প্রদান করেছে।
ইসরায়েলি সেনাদের ভয়াবহ হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের সবচেয়ে বড় নগরী গাজা সিটি ছেড়ে পালাচ্ছেন হাজারো ফিলিস্তিনি। জাতিসংঘ তদন্ত কমিশন এই যুদ্ধকে গণহত্যা আখ্যা দিয়েছে, আর আন্তর্জাতিক সমালোচনা আরও তীব্র হচ্ছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৫তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মোদিকে ফোন করে উষ্ণ অভিনন্দন জানান তিনি।
গত সপ্তাহে কাতারে হামাস নেতাদের ওপর ইসরায়েলের হামলার পর আরব ও ইসলামিক দেশগুলোর নেতারা সোমবার দোহায় এক জরুরি বৈঠকে মিলিত হন।
মঙ্গলবার ভোরে উত্তরাখণ্ডের দেরাদুন এবং আশেপাশের জেলাগুলিতে আকস্মিক মেঘভাঙা বৃষ্টি ও ভূমিধসের ফলে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে।
ইরানের সুপ্রিম জাতীয় নিরপত্তা কাউন্সিলের সেক্রেটারি আলী লারিজানি সৌদি আরবে গেছেন।
ইয়েমেনের হোদাইদা বন্দরে ভয়াবহ বিমান হামলার জবাবে দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে মিসাইল ছুড়েছে ইয়েমেনে হুতি বিদ্রোহীরা। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, মিসাইলটি ভূপাতিত করার চেষ্টা করা হচ্ছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ইয়েমেনের অন্যতম গুরুত্ব
মধ্যপ্রাচ্যের অস্থিরতা যেন এক অশেষ ধারাবাহিকতা। ফিলিস্তিন, সিরিয়া, লেবানন কিংবা ইয়েমেন—যেখানেই চোখ রাখা যায়, সেখানেই আগুনের লেলিহান শিখা। তবে সাম্প্রতিক দোহা হামলা পরিস্থিতিকে এক নতুন মোড় দিয়েছে। কাতারের রাজধানীতে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শুধু হামাসের বৈঠককে লক্ষ্য করেই হয়নি, বরং পুরো আরব বিশ্বকে যেন প্রকাশ্যে চ্যালেঞ্জ করেছে।
পাকিস্তান ভারতের সঙ্গে মধ্যস্থতা নিয়ে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের বিষয়ে ভারতের চিরন্তন অসম্মতির কথা প্রকাশ্যে স্বীকার করেছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এই বিরল স্বীকৃতি, যা কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতা করার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবীকে কার্যত মিথ্যা প্রমাণ করে।
সোমবার রাতে উত্তরাখণ্ডের দেরাদুনে মেঘভাঙা বৃষ্টি হয়, যার ফলে মঙ্গলবার তামসা নদীর জলস্তর মারাত্মকভাবে বৃদ্ধি পায়। এই ঘটনায় পাঁচজন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে, একাধিক দোকান ভেসে গেছে এবং রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। জলস্তর বৃদ্ধির কারণে তপকেশ্বর মহাদেব মন্দিরও জলমগ্ন হয়ে পড়ে, যদিও মন্দিরের গর্ভগৃহের কোনো ক্ষতি হয়নি।
ভারত কর্তৃক 'অপারেশন সিন্দূর'-এর অধীনে পাকিস্তান এবং পাকিস্তান-অধিকৃত কাশ্মীর-এর অভ্যন্তরে একাধিক সন্ত্রাসী আস্তানা ধ্বংস করার কয়েক মাস পর, জইশ-ই-মোহাম্মদ এর এক কমান্ডার স্বীকার করেছেন যে এই সন্ত্রাসী গোষ্ঠীর শীর্ষ কমান্ডার মাসুদ আজহারের পরিবার বাহাওয়ালপুরে ভারতীয় হামলায় "ছিঁড়ে টুকরো টুকরো" হয়ে গেছে।
বিশ্বের স্থলভাগে এ পর্যন্ত যতগুলো উত্তোলনযোগ্য গ্যাস ও তেলের খনির সন্ধান পাওয়া গেছে, সেগুলোর মজুত দ্রুত হারে কমছে। জাতিসংঘের জ্বালানি সম্পদ পর্যবেক্ষণ বিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যানার্জি এজেন্সি (আইইএ) এক প্রতিবেদনে জানিয়েছে এ তথ্য।
সারা বিশ্বের কৃষি বিনিয়োগকারীদের জন্য অন্যতম সেরা গন্তব্য হতে পারে ‘পার্ল অব আফ্রিকা’ কিংবা ‘আফ্রিকার মুক্তা’ খ্যাত দেশ উগান্ডা। দেশটির জলবায়ু কৃষির জন্য বিশেষভাবে অনুকূল হওয়ায় ও বিস্তৃতি চাষযোগ্য জমি থাকায় এখানে অর্গানিক চাষাবাদের ব্যাপক সম্ভাবনা রয়েছে।
ভুয়া তথ্য প্রদান এবং বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির ‘মাউথপিস’ হিসেবে কাজ করার অভিযোগ তুলে মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে ১ হাজার ৫০০ কোটি ডলারের ক্ষতিপূরণ মামলা করেছেন ট্রাম্প।
নেপালের সাম্প্রতিক অভ্যুত্থানের জেরে নিরাপত্তাজনিত ঝুঁকিতে পড়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকার। এ ঝুঁকি থেকে উত্তরণে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের সঙ্গে ইতোমধ্যে সমঝোতা করেছেন মমতা।