গাজায় যুদ্ধবিরতি এবং মানবিক সহায়তা বাড়ানোর সর্বশেষ প্রস্তাবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোট হবে। আগে একাধিকবার যুক্তরাষ্ট্রের ভেটোর পরেও এবার সংখ্যাগরিষ্ঠ দেশ এই পদক্ষেপ সমর্থন করছে। ফলে যুক্তরাষ্ট্রের ওপর চাপ বাড়ছে। খবর এএফপির।
ভারত-পাকিস্তানসহ ২৩ দেশকে প্রধান মাদক পাচারকারী হিসেবে চিহ্নিত করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত ১৫ সেপ্টেম্বর মার্কিন কংগ্রেসে জমা দেওয়া এক ‘প্রেসিডেন্সিয়াল ডিটারমিনেশন’-এ এই তালিকা প্রকাশ করেন তিনি।
ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টার থেকে বুধবার (১৭ সেপ্টেম্বর) ১৭৬ জন বাংলাদেশিকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম)-এর সহায়তায় দেশে ফেরত পাঠানো হয়েছে। প্রত্যাবাসিতরা আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে দেশে ফেরার কথা রয়েছে। বুধবার ত্রিপোলীর বাংলাদেশ দূতাবাস এই তথ্য জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে বন্দুকধারীর হামলায় তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। অন্যদিকে পাল্টা গুলিবর্ষণে হামলাকারীও মারা গেছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
পারমাণবিক শক্তিধর পাকিস্তানের সঙ্গে সৌদি আরব একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে।
ভারতের নিরাপত্তা মহল পাঁচ প্রতিবেশী দেশকে সরাসরি হুমকি হিসেবে চিহ্নিত করেছে।
মিসরের রাজধানী কায়রোর জাদুঘর থেকে তিন হাজার বছর পুরোনো একটি সোনার ব্রেসলেট হাওয়া হয়ে গেছে। দেশটির পুরাতত্ত্ব মন্ত্রণালয় বুধবার (১৭ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে।
আবার বোমা ফাটালেন জয়েশ-ই-মোহাম্মদের অন্যতম শীর্ষ কমান্ডার মাসুদ ইলিয়াস কাশ্মীরি। জয়েশ-ই-মোহাম্মদের এই শীর্ষস্থানীয় নেতা একটি ভিডিও বার্তায় তার বস মাসুদ আজহারের বিরুদ্ধে দিল্লি ও মুম্বাইয়ে হামলার পরিকল্পনা ও তা বাস্তবায়নের সরাসরি অভিযোগ এনেছেন।
আপাতত ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে না জাপান। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বজায় রাখা এবং ইসরায়েলের কঠোর অবস্থান এড়াতে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি।
পারমাণবিক অস্ত্রের হুমকিতে নতুন ভারত ভয় পায় না বলে মন্তব্য করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার দাবি, পারমাণবিক হুমকিতে নতুন ভারত ভীত নয়।
ইউরোপের স্ক্যান্ডিনেভিয়া অঞ্চলের দেশ সুইডেনের একটি আইটি সিস্টেম প্রোভাইডার সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা হয়েছে
দোহায় বিমান অভিযান পরিচালনার নির্দেশ প্রদানের মাধ্যমে আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু; আর এ কারণে তাকে শাস্তি পেতে পেতে হবে বলে মন্তব্য করেছে কাতার।
নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার গণমাধ্যমে মুখ খুললেন সুশীলা কার্কি। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আসন্ন নির্বাচনের প্রস্তুতি, দুর্নীতি তদন্ত, জেন জি আন্দোলনের সময়কার সহিংসতার বিচার ও মন্ত্রিসভার সম্প্রসারণ নিয়ে খোলামেলা কথা বলেছেন।