ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ছড়িয়ে পড়ছে দুর্ভিক্ষ। এমন সতর্কবার্তাই উচ্চারণ করেছে জাতিসংঘ। আর এই পরিস্থিতির মধ্যেই উপত্যকাটিতে অপুষ্টি ও অনাহারে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া তীব্র অপুষ্টির ঝুঁকিতে রয়েছে আরও এক লাখ ৩০ হাজারেরও বেশি শিশু। বৃহস্পতিবার (২৮ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
ভারত মহাসাগরের দ্বীপদেশ মাদাগাস্কারে ১৮৯৭ সালে ভয়ঙ্কর হত্যাযজ্ঞ চালায় ফরাসি সেনারা। রাজা তোয়েরাসহ অসংখ্যা মানুষের শিরশ্ছেদ করে। আর সেই হত্যাযজ্ঞের স্মারক হিসেবে করে ফ্রান্সে নিয়ে যায় কাঁটামাথা।
মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপ করা ৫০ শতাংশ শুল্কের মুখে ভারত এখন একটি নতুন কৌশল গ্রহণ করেছে। রপ্তানি খাতে সম্ভাব্য ৪৮ বিলিয়ন ডলারের ক্ষতি এড়াতে ভারত এখন বস্ত্র ও রাসায়নিকের মতো গুরুত্বপূর্ণ খাতগুলোতে বাণিজ্য বৃদ্ধির জন্য বিশ্বব্যাপী প্রায় ৪০টি দেশের সঙ্গে যোগাযোগ শুরু করেছে।
ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশন জানিয়েছে যে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্তের ফলে তিরুপুর, নয়ডা এবং সুরাটের পোশাক ও টেক্সটাইল প্রস্তুতকারকরা উৎপাদন বন্ধ করে দিয়েছেন। কারণ ট্রাম্পের শুল্ক নীতির ফলে মোট শুল্ক ৫০ শতাংশে পৌঁছেছে, যা বিশ্বজুড়ে সর্বোচ্চ।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও তাঁর দাবিটি পুনরাবৃত্তি করেছেন যে, তিনি ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনা সমাধান করেছেন এবং দুটি প্রতিদ্বন্দ্বী দেশকে পারমাণবিক যুদ্ধের হাত থেকে বাঁচিয়েছেন।
শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে পাকিস্তান ও বাংলাদেশ সম্পর্ক ঘনিষ্ঠ হয়ে উঠেছে। উভয় দেশের রাজনীতিতে সাধারণ ভারত বিরোধী মনোভাব কাজ করছে। যা ঢাকা ও ইসলামাবাদের পূর্ব বৈরিতার চেয়েও ভয়াবহ হতে পারে বলে দাবি করা হয়েছে ভারতের প্রভাবশালী দ্য টেলিগ্রাফের সম্পাদকীয়তে।
বুধবার প্রবল বৃষ্টির মধ্যে জম্মু ও কাশ্মীরের কাটরায় বৈষ্ণো দেবী তীর্থযাত্রার পথে অর্ধকুমারী-র কাছে একটি বিশাল ভূমিধসে কমপক্ষে ৩১ জন নিহত এবং ২৩ জন আহত হয়েছেন। উদ্ধারকারী দলগুলি এখনও ধ্বংসস্তূপের মধ্যে আরও নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে।জম্মু ও কাশ্মীর জুড়ে লাগাতার বৃষ্টিপাত ব্যাপক বিপর্যয় ঘটিয়েছে, যার ফলে আকস্মিক বন্যা এবং ভূমিধস হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) থেকে ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। ফলে ভারতের ওপর যুক্তরাষ্ট্রের শুল্কের হার দাঁড়াবে ৫০ শতাংশে
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় একদিনে আরও ৬৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিন গাজায় মানবিক সহায়তা নিতে গিয়ে প্রাণ হারান ১৩ জন। অন্যদিকে অনাহার ও অপুষ্টিতে মৃত্যু হয়েছে আরও তিনজনের। মূলত গাজায় ইসরায়েলের অভিযান আরও তীব্র হয়েছে এবং গাজা নগরীতে হত্যাযজ্ঞ ও বাস্তুচ্যুতি বৃদ্ধি পেয়েছে। বুধবার (২৭ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান দলীয় নেতাকর্মীদের দেশটির পার্লামেন্টের সব সংসদীয় স্থায়ী কমিটি থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন।
জার্মান সংবাদপত্র ফ্রাঙ্কফুর্টার অ্যালজেমেইন জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক সপ্তাহগুলোতে চারবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করেছিলেন। তবে মোদি ফোনকল ধরেননি। সংবাদপত্রের মতে, এ ঘটনা ভারতের পক্ষ থেকে ক্ষোভ এবং সাবধানতার প্রমাণ।
মার্কিন যুক্তরাষ্ট্র বুধবার থেকে ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক কার্যকর করায় ভারতের রপ্তানি খাত এক গভীর সংকটের মুখে পড়ার আশঙ্কা তৈরী হয়েছে।
"জাহাজ ট্র্যাকিং ডেটা এবং সরকারি সূত্র" অনুযায়ী, ২০২২ সাল থেকে ভারতের রাশিয়ার তেল কেনার ফলে যে লাভ হয়েছে, তাতে রাষ্ট্রীয় মালিকানাধীন তেল পরিশোধনকারী সংস্থাগুলির চেয়ে দুটি বেসরকারি সংস্থা বেশি মুনাফা অর্জন করেছে।
রাষ্ট্রীয় অর্থ অপব্যবহারের অভিযোগে গ্রেপ্তারের চার দিন পর শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহেকে জামিন দিয়েছেন দেশটির একটি আদালত। মঙ্গলবার (২৬ আগস্ট) কলম্বোর একটি আদালত দেশটির সাবেক এই প্রেসিডেন্টকে জামিনের আদেশ দিয়েছেন। এর আগে, শুক্রবার কলম্বোর অ
চীনের রাষ্ট্রপতি শি জিনপিং আগামী সপ্তাহে আঞ্চলিক নিরাপত্তা ফোরামে ২০টিরও বেশি দেশের রাষ্ট্রপ্রধানদের একত্রিত করবেন। এটি ডোনাল্ড ট্রাম্পের যুগে বৈশ্বিক দক্ষিণের (Global South) সংহতির এক শক্তিশালী বহিঃপ্রকাশ, যা একই সাথে নিষেধাজ্ঞার শিকার রাশিয়াকে আরও একটি কূটনৈতিক সাফল্য অর্জনে সহায়তা করবে।