| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

গাজায় ২০০ গণমাধ্যমকর্মীকে হত্যা করেছে ইসরায়েল

ফিলিস্তিনি ভূখণ্ড গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসের আল-নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন আন্তর্জাতিক গণমাধ্যমে কাজ করা পাঁচজন সাংবাদিক। এ তথ্য নিশ্চিত করেছে হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়। নিহত সাংবাদিকেরা রয়টার্স, অ্যাসোসিয়েটেড প্রেস (এপি), আল জাজিরা ও মিডল ইস্ট আইয়ের সঙ্গে কাজ করছিলেন।

বিস্তারিত...

চীনের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের হুঁশিয়ারি ট্রাম্পের

এবার চীনের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রকে আরও বেশি ম্যাগনেট দিতে হবে, না হলে চীনের ওপর এই শুল্ক আরোপ করা হবে।

বিস্তারিত...

গাজায় একদিনে নিহত আরো ৮৬, প্রাণহানি ছাড়াল ৬২ হাজার ৭০০

রোববার সন্ধ্যা থকে সোমবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বিমান বাহিনীর গোলাবর্ষণে ফিলিস্তিনের গাজার উপত্যকায় নিহত হয়েছেন কমপক্ষে ৮৬ জন এবং আহত হয়েছেন আরও ৪৯২ জন। সোমবার সন্ধ্যার পর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

বিস্তারিত...

আগামী ২ থেকে ৩ সপ্তাহের মধ্যে গাজা যুদ্ধের সমাপ্তি হবে: ট্রাম্প

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে গাজা যুদ্ধের সমাপ্তি হতে পারে বলে এক প্রতিবেদনে জানিয়েছেন কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

বিস্তারিত...

সামরিক-বেসামরিক ৩০০ যুদ্ধবন্দিকে মুক্তি দিলো রাশিয়া-ইউক্রেন

রাশিয়া ও ইউক্রেন উভয়েই ১৪৬ জন করে সামরিক যুদ্ধবন্দিকে মুক্তি দিয়েছে। রুশ সামরিক যুদ্ধবন্দিদের পাশপাশি ৮ জন বেসামরিক যুদ্ধবন্দিকেও মুক্তি দিয়েছে ইউক্রেন।

বিস্তারিত...

বাংলাদেশ ও ড. ইউনূস নিয়ে মন্তব্য করলেন উইকিপিডিয়ার সহ-প্রতিষ্ঠাতা

উইকিপিডিয়ার সহ-প্রতিষ্ঠাতা জিমি ওয়েলস বলেছেন, ‘মুহাম্মদ ইউনূস শুধু নোবেলজয়ী নন, ব্যক্তিগতভাবে উনি অত্যন্ত আনন্দময় ও সদয় একজন মানুষ। আমি তাকে খুব কাছ থেকে চিনি এবং তিনি আমাকে বরাবরই অনুপ্রাণিত করেছেন’।

বিস্তারিত...

মানবদেহে প্রথমবার মাংসখেকো পরজীবী মাছি শনাক্ত

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো এক মানবদেহে পাওয়া গেল মাংসখেকো পরজীবী মাছি। ইংরেজিতে এটির নাম ‘নিউ ওয়ার্ল্ড স্ক্রুওয়ার্ম’। আক্রান্ত ব্যক্তি সেন্ট্রাল আমেরিকার দেশ এল সালভাদর ভ্রমণ শেষে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে ফেরেন। এরপর তার শরীরে এই পরজীবী শনাক্ত হয়।

বিস্তারিত...

কানাডায় ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ দেশের তালিকায় বাংলাদেশ

বাংলাদেশকে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ বা ‘রেড লিস্ট’-এ অন্তর্ভুক্ত করার পর থেকে দেশটির নাগরিকদের জন্য ভিসা অনুমোদনের সংখ্যা নাটকীয়ভাবে কমিয়ে দিয়েছে কানাডা। সরকারি তথ্য অনুযায়ী, গত কয়েক মাসে ভিসা অনুমোদনের হার ৬১ শতাংশ হ্রাস পেয়েছে। এ পরিস্থিতি অভিবাসন বিশেষজ্ঞ ও শিক্ষা পরামর্শকদের মধ্যে গভীর উদ্বেগ তৈরি করেছে।

বিস্তারিত...

বাংলাদেশি হয়ে জন্মগ্রহণ করা কি পাপ? ভারতীয় মানবাধিকার কর্মীর মন্তব্যে তোলপাড়

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য আসামে অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে প্রশাসনের ব্যাপক ধরপাকড়ের কড়া সমালোচনা করেছেন দেশটির পরিকল্পনা কমিশনের সাবেক সদস্য ও মানবাধিকার কর্মী সৈয়দা সাইয়্যেদিন হামিদ। তিনি বলেছেন, বাংলাদেশিরাও মানুষ এবং ভারতে তাদের বসবাসের অধিকার আছে।

বিস্তারিত...

‘বিশ্বের দুই বিপদ জলবায়ুর পরিবর্তন ও পারমাণবিক শক্তি’

পারমানবিক শক্তি ও জলবায়ুর পরিবর্তনকে বর্তমান পৃথিবীর বড় দুটি বিপদ বলে অভিহিত করেছেন ছত্তিশগড়ের রাজ্যপাল শ্রী রমেন ডেকা।

বিস্তারিত...

নিউইয়র্কে তথ্য উপদেষ্টা মাহফুজকে হেনস্তার চেষ্টা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট অফিসে ঢোকার সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে হেনস্তার চেষ্টা করার অভিযোগ উঠেছে নিউইয়র্কে অবস্থানরত আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রোববার (২৪ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যায় এক অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ কনস্যুলেট অফিস। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য উপদেষ্টা।

বিস্তারিত...

বাংলাদেশ সরকারের প্রশংসা করল যুক্তরাষ্ট্র

মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দেয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে রোহিঙ্গাদের আশ্রয় দেয়া এই অঞ্চলের অন্যান্য দেশেরও প্রশংসা করেছে দেশটি।

বিস্তারিত...

জাতিসংঘে একই দিনে ভাষণ দেবেন ইউনূস-শেহবাজ-মোদি

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে একই দিনে ভাষণ দেবেন বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে জাতিসংঘে এই অধিবেশন অনুষ্ঠিত হবে। সোমবার (২৫ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।

বিস্তারিত...

ভারতের উত্তরপ্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: নিহত ৮, আহত ৪৫

ভারতের উত্তরপ্রদেশে ভোররাতে ঘটে যাওয়া এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা মানুষের মনকে নাড়িয়ে দিয়েছে। ধর্মীয় মেলায় অংশ নিতে যাওয়া ভক্তদের বহনকারী ট্রাক্টরের সঙ্গে দ্রুতগামী একটি কন্টেনার ট্রাকের সংঘর্ষে প্রাণহানি ঘটেছে আটজনের। গুরুতর আহত হয়েছেন অনেকে।

বিস্তারিত...

ইউক্রেনকে আর কখনোই আপসে বাধ্য করা যাবে না: জেলেনস্কি

ইউক্রেনকে আর কখনোই আপসে বাধ্য করা যাবে না বলে মন্তব্য করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, তার দেশ আর কখনোই আপসের নামে কোনো চাপের মুখে পড়বে না।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪