| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ইরান ইস্যুতে আমি যা চাই, নেতানিয়াহু তাই করবে’: ট্রাম্প

ইরান ইস্যুতে নতুন করে উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার নির্দেশনা অনুযায়ীই কাজ করবেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, ইরানের সঙ্গে কোনো সমঝোতায় পৌঁছাতে তার তাড়াহুড়া নেই।

বিস্তারিত...

যুক্তরাষ্ট্রের একতরফা নীতির বিরুদ্ধে চীন-রাশিয়া

যুক্তরাষ্ট্রের একতরফা দাদাগিরি ও বিশ্বজুড়ে সামরিক অভিযানের সমালোচনা করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার (২০ মে) রাশিয়া ও চীন এক যৌথ বিবৃতিতে বিশ্বজুড়ে নানা ধরনের সামরিক কর্মকাণ্ডের নিন্দা জানায়। এতে গত ছয় মাসে ইরান ও ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের পদক্ষেপের প্রতি ইঙ্গিত করা হয়েছে।

বিস্তারিত...

বাংলাদেশ সীমান্তে বিএসএফকে ২৭ কি.মি. জমি দিলো শুভেন্দুর সরকার

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার পর মন্ত্রিসভার প্রথম বৈঠকেই ৪৫ দিনের মধ্যে বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী— বর্ডার সিকিউরিটি ফোর্স'কে (বিএসএফ) জমি হস্তান্তরের সিদ্ধান্ত নেন শুভেন্দু অধিকারী।

বিস্তারিত...

ইতালিতে মোদির টফি বিলানো নিয়ে রাহুলের তীর্যক মন্তব্য

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইতালি সফর এবং দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে তার ‘মেলোডি’ মুহূর্ত নিয়ে এবার তীব্র আক্রমণ শানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ইতালিতে মোদির টফি উপহার দেওয়া এবং মেলোনির সেই ভিডিও শেয়ার করাকে দেশের বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে ‘প্রহসন’ বলে অভিহিত করেছেন তিনি।

বিস্তারিত...

রুশ তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিল করলো যুক্তরাজ্য

আন্তর্জাতিক বাজারে জ্বালানির চড়া দাম নিয়ন্ত্রণে আনতে রাশিয়ার তেলের ওপর আরোপিত কঠোর নিষেধাজ্ঞা শিথিল করেছে যুক্তরাজ্য। বিশেষ করে তৃতীয় কোনো দেশে পরিশোধিত রাশিয়ার ডিজেল ও জেট ফুয়েলের ওপর থেকে এই কড়াকড়ি তুলে নেয়া হয়েছে।

বিস্তারিত...

সাংবাদিকতার আড়ালে গুপ্তচরবৃত্তি, দুজনকে গ্রেপ্তার করেছে ইরান

রাজধানী তেহরানের পশ্চিম ও উত্তরাঞ্চলে সাংবাদিক পরিচয়ে কাজ করা দুই জন ‘অনুপ্রবেশকারীকে’ গ্রেপ্তার করেছে ইরানি পুলিশ।

বিস্তারিত...

চীনে ভারী বৃষ্টিতে মৃত বেড়ে ২২, নিখোঁজ ২০

টানা ভারী বৃষ্টি, বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত হয়ে পড়েছে চীনের মধ্য ও দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ এলাকা। দুর্যোগে এখন পর্যন্ত অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও অন্তত ২০ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

বিস্তারিত...

নাইজেরিয়ায় মার্কিন হামলায় আইএসের ১৭৫ সদস্য নিহত

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে সাম্প্রতিক কয়েক দিনের যৌথ বিমান ও স্থল অভিযানে যুক্তরাষ্ট্রের সহায়তায় ১৭৫ জন আইএস জঙ্গিকে হত্যা করা হয়েছে বলে মঙ্গলবার দেশটির প্রতিরক্ষা সদর দপ্তর জানিয়েছে।

বিস্তারিত...

ভবিষ্যতে হামলা হলে “চমক” অপেক্ষা করছে: ইরান

সাম্প্রতিক সংঘাত থেকে ইরান গুরুত্বপূর্ণ সামরিক অভিজ্ঞতা অর্জন করেছে এবং ভবিষ্যতে আবার যুদ্ধ শুরু হলে আরও “চমক” অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

বিস্তারিত...

বাংলাদেশের জামাতিরা বেশি লাফালাফি করছে: শুভেন্দু

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পর ভারতের বিরোধী রাজনৈতিক দলগুলোর চেয়ে বাংলাদেশের “জামাতিরা” বেশি অস্বস্তিতে রয়েছে। একই সঙ্গে সীমান্ত সুরক্ষা, অনুপ্রবেশকারীদের প্রত্যর্পণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কঠোর অবস্থানের কথাও পুনর্ব্যক্ত করেছেন তিনি।

বিস্তারিত...

ইরানে হামলা স্থগিতের ঘোষণায় বিশ্ববাজারে কমলো তেলের দাম

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা প্রশমনে আলোচনার সুযোগ দিতে ইরানের ওপর পূর্বপরিকল্পিত সামরিক হামলা স্থগিতের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর এ ঘোষণার পর বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম এক শতাংশের বেশি কমেছে।

বিস্তারিত...

এবার ফেরত পাঠানোর সময় এসেছে: সীমান্ত নিয়ে শুভেন্দু

সীমান্ত সুরক্ষা ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানের কথা জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, আমাদের কাছে সবার আগে রাষ্ট্র। দেশকে সুরক্ষিত করার কাজ বিজেপি সরকার করবে। প্রথমে ভোটার তালিকায় তারা শনাক্ত হয়েছে, এরপর তাদের নাম বাতিল করা হয়েছে। এবার তাদের ফেরত পাঠানোর সময় এসেছে।

বিস্তারিত...

নয়াদিল্লির ব্রিকস সম্মেলনে অংশ নেবেন রুশ প্রেসিডেন্ট

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী সেপ্টেম্বরে ভারত সফরে যাচ্ছেন। নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ব্রিকস সম্মেলনে অংশ নিতেই তাঁর এ সফর বলে জানিয়েছে রুশ কর্তৃপক্ষ।

বিস্তারিত...

ইরানের সঙ্গে শান্তি চুক্তিতে ‘বড় হামলার’ ইঙ্গিত ট্রাম্পের

ইরানে আবারও হামলা চালানোর প্রয়োজন হতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (১৯ মে) হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বিস্তারিত...

রাশিয়া-চীন সম্পর্ক ‘নজিরবিহীন উচ্চতায়’ পৌঁছেছে: পুতিন

বেইজিং যাওয়ার আগে বিশেষ ভিডিও বার্তায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ভূয়সী প্রশংসা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দুই দিনের রাষ্ট্রীয় সফরে চীন যাওয়ার প্রাক্কালে মঙ্গলবার (১৯ মে) ক্রেমলিন থেকে প্রকাশিত ওই বার্তায় পুতিন শি জিনপিংকে নিজের “ভালো ও পুরোনো বন্ধু” বলে উল্লেখ করেন। একই সঙ্গে তিনি দাবি করেন, রাশিয়া-চীন সম্পর্ক এখন নজিরবিহীন উচ্চতায় পৌঁছেছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪