ভারতের উত্তরপ্রদেশের কানপুরে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পাইলট ও কো-পাইলট নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) গঙ্গা নদীর তীরের কাছে একটি মাঠে দুই ইঞ্জিনবিশিষ্ট প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর জরুরি পরিষেবার কর্মী ও প্রশাসনের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।
নেপালে প্রাণঘাতী আকস্মিক বন্যার যে কম্পন বুধবার সকালে অনুভূত হয়েছিল, তা ভূমিকম্পের কারণে নয়- ভূমিধসের কারণে হয়েছিল। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বুধবার রাতে বিষয়টি স্পষ্ট করেছে যে, হিমবাহ ধসে পড়া এবং এর সঙ্গে পাথর, কাদা ও ধ্বংসাবশেষের প্রবল স্রোত নামার কারণে ওই কম্পন তৈরি হয়েছিল।
উত্তর-পূর্ব আলজেরিয়ার বিভিন্ন অঞ্চলে ভয়াবহ দাবানলে অন্তত ১২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫৪ জন। দাবানলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলো থেকে কয়েক ডজন পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা কমিয়ে আবার আলোচনার পথ খুলতে তেহরান যাচ্ছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল-থানি। বৃহস্পতিবার (২৭ আগস্ট) তার এই সফর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
নেপালের তিব্বত সীমান্তবর্তী এলাকায় আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৬২ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন আরো ৪০৩ জন। নিখোঁজ ৩৪১ জন বিদেশি নাগরিকের বেশিরভাগই ভারতীয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬২ জনে। নিখোঁজ রয়েছেন প্রায় ৪০০ মানুষ। নিখোঁজদের মধ্যে বিদেশি পর্যটক, নিরাপত্তাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রয়েছেন। বুধবার সকালে ভোতেকোশি নদীতে আকস্মিক বন্যায় দেশটির তিনটি জেলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর কাঠামান্ডু পোস্ট। প্রাথমিকভাবে জানা গেছে, নেপাল-চীন সীমান্তের কাছে লহেন্দে নদীর প্রবাহ একটি তুষারধসে সৃষ্ট ধ্বংসস্তূপে আটকে যায়। পরে সেই পানি ও ধ্বংসাবশেষের বিশাল স্রোত ভোতেকোশি নদীতে নেমে এসে ভয়াবহ বন্যার সৃষ্টি করে।
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে নিম্নমুখী ধারা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সর্বশেষ লেনদেনে আন্তর্জাতিক তেল সূচক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৬০ সেন্ট বা ০.৭ শতাংশ কমে ৮৭.২৪ ডলারে নেমে এসেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই ক্রুডের দাম ৫৬ সেন্ট বা ০.৭ শতাংশ হ্রাস পেয়ে প্রতি ব্যারেল ৮১.৬৭ ডলারে দাঁড়িয়েছে।
টানা তিন দিন ঊর্ধ্বমুখী থাকার পর বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। বুধবার (২৬ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ তথ্য পাওয়া গেছে। মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের সাম্প্রতিক বন্ড ‘বাইব্যাক’ ঘোষণার পর মঙ্গলবার স্বর্ণের দাম ১৪ মে এর পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে। তবে, বুধবার স্পট স্বর্ণের দাম শূন্য দশমিক ৮ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৬১৮ দশমিক শূন্য ৩ ডলারে নেমে আসে।
নেপাল ও তিব্বত সীমান্ত-সংলগ্ন রসুয়া জেলায় ভয়াবহ বন্যায় পাহাড়ধস ও তুষারধসের ঘটনা ঘটেছে। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া ফুটেজে দেখা যায়, কীভাবে মিনিটের মধ্যে একটি বিশাল মাটি ও পলির দেয়াল গড়িয়ে এসে সবকিছু ধ্বংস করে দেয়। মানুষ দৌঁড়ে পালিয়ে বাঁচার চেষ্টা করছে। কিন্তু শুধু কয়েক সেকেন্ডের মধ্যেই সেই বিশাল কালো মাটি ও পলির দেয়াল সবকিছুকে ঢেকে ফেলে। এতে অন্তত ৯৫ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন ১০৫ ভারতীয় নাগরিকসহ ৩৪১ জন পর্যটক। স্থানীয় সংবাদমাধ্যম ও পুলিশের বরাত দিয়ে রয়টার্স এ খবর দিয়েছে।
ক্তরাষ্ট্রে ফ্যামিলি-বেইজড গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা বাংলাদেশি আবেদনকারীদের জন্য আগস্টের ভিসা বুলেটিনে এসেছে বড় ধরনের অগ্রগতি। পরিবারভিত্তিক অভিবাসন ভিসার এফ-২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্যভাবে এগিয়েছে ভিসা পাওয়ার সুযোগ।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের শাসক ‘বর্বরদের’ সঙ্গে কোনো কূটনৈতিক চুক্তি সম্ভব নয়। একই সঙ্গে তিনি ইরানের ওপর নতুন করে অর্থনৈতিক চাপ প্রয়োগের উদ্যোগ নেওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করেছেন।
আগামী ২৮ আগস্ট ঘটতে যাচ্ছে চলতি বছরের অন্যতম আকর্ষণীয় মহাজাগতিক ঘটনা। আর তা হলো, একটি গভীর আংশিক চন্দ্রগ্রহণ। পৃথিবী যখন সূর্য ও চাঁদের মাঝখানে চলে আসে, তখন পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে এই গ্রহণের সৃষ্টি করে।
নেপালে একটি ভূমিকম্পের পর তুষারধস ও আকস্মিক বন্যায় অন্তত ৩৮৪ জন পর্যটক নিখোঁজ হয়েছেন। নিখোঁজ ব্যক্তিদের মধ্যে ২৯১ জন বিদেশি পর্যটক রয়েছেন। সোশ্যাল মিডিয়া এক্সে শেয়ার করা একটি হালনাগাদ তথ্যে নেপাল ট্যুরিজম বোর্ড এ তথ্য জানিয়েছে। বোর্ডের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা মোট ৩৮৪ জন পর্যটককে নিখোঁজ হিসেবে শনাক্ত করেছে। এদের মধ্যে ২৯১ জন বিদেশি নাগরিক এবং ৯৩ জন নেপালি নাগরিক। নিখোঁজদের মধ্যে যুক্তরাজ্যের ১২ জন নাগরিক রয়েছেন বলে জানান তারা।
তাইওয়ান ইস্যুতে তীব্র বিরোধের জেরে চীনের সঙ্গে জাপানের সম্পর্ক যখন কয়েক দশকের মধ্যে সবচেয়ে নাজুক অবস্থায় পৌঁছেছে, ঠিক তখনই বেইজিং সফরে গেছেন জাপানের একদল রাজনীতিক। পর্যবেক্ষকদের মতে, দুই দেশের মধ্যে সংলাপ পুনরায় শুরু এবং কূটনৈতিক সম্পর্কের বরফ গলানোর চেষ্টা হিসেবেই এই সফরকে দেখা হচ্ছে।
নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি জানিয়েছেন যে, ম্যাডিসন স্কয়ার গার্ডেনে (এমএসজি) আয়োজিত হতে চলা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) আসন্ন অনুষ্ঠানকে তিনি সমর্থন করেন না।