চীনের উত্তরাঞ্চলের একটি কয়লাখনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৩৮ জন শ্রমিক ভূগর্ভে আটকা পড়েছেন। শুক্রবার রাতে দেশটির শানসি প্রদেশে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।
পবিত্র আল-আকসা মসজিদে পশু জবাইয়ের চেষ্টা করেছে ইহুদিরা। তবে এর আগেই তাদের আটকে দেয় ইসরায়েলি পুলিশ। সঙ্গে এ ঘটনায় জড়িত ১৩ জনকে আটক করা হয়েছে। শুক্রবার (২২ মে) ইহুদিদের ধর্মীয় উৎসব শাভুতের দিন এ কাজ করার চেষ্টা করে তারা। আল-আকসা মসজিদকে ইহুদিরা টেম্পল মাউন্ট বলে ডাকে। সেখানে তারা ইহুদি রীতি অনুযায়ী পশু জবাই করতে চায়।
যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিদেশিরা এখন থেকে গ্রিন কার্ডের আবেদন করতে চাইলে নিজ নিজ দেশে ফিরে গিয়ে আবেদন করতে হবে বলে নতুন নীতিমালা ঘোষণা করেছে দেশটির নাগরিকত্ব ও অভিবাসন সংস্থা ইউএসসিআইএস। শুক্রবার (২২ মে) প্রকাশিত এক নীতিগত স্মারকে এ নির্দেশনা দেওয়া হয়।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না, আর তারা সেটা জানে। সেইসঙ্গে খুব শিগগিরই সবকিছুর সমাপ্তি হবে বলেও মন্তব্য করেন তিনি। নিউইয়র্কে দেওয়া এক বক্তব্যে এসব কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প আরও জানান, ইরান ও ভেনেজুয়েলায় হামলার বিষয়ে বিশ্ব তার সিদ্ধান্তকে কীভাবে দেখছে, সেটিও গুরুত্বপূর্ণ।
কিশোর-কিশোরীদের মধ্যে পারস্পরিক সম্মতিতে হওয়া যৌনসম্পর্ককে অপরাধের আওতার বাইরে আনতে আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে নেপাল সরকার। ১৮ বছরের কম বয়সীদের সম্মতিসূচক শারীরিক সম্পর্কের ক্ষেত্রে শাস্তি লঘু করা বা মামলা থেকে অব্যাহতির বিধান রেখে নতুন আইন প্রণয়নের আলোচনা চলছে দেশটিতে।
ভারতের কলকাতায় বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশনের (জেআরসি) বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ মে) কলকাতার রাজারহাট নিউটাউনের একটি পাঁচতারকা হোটেলে দুই দেশের প্রতিনিধিদল এ বৈঠকে অংশ নেয়।
যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা প্রধান (ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স) পদ থেকে পদত্যাগ করেছেন তুলসি গ্যাবার্ড। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক পদত্যাগপত্রে তিনি এ ঘোষণা দেন।
পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির শনিবার ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএসএনএ এ তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, তেহরান সফরকালে পাকিস্তানের সেনাপ্রধান ইরানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে একাধিক উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন।
আকাশছোঁয়া দামের বিশ্বকাপ টিকিটের বাজারে নিউইয়র্কবাসীর জন্য স্বস্তির খবর দিলেন মেয়র জোহরান মামদানি। আসন্ন বিশ্বকাপের জন্য শহরের বাসিন্দাদের মধ্যে ৫০ ডলার মূল্যের ১ হাজার টিকিট বিতরণ করা হবে।
পারস্য উপসাগরের অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর স্থায়ী টোল আরোপের পরিকল্পনা নিয়ে আলোচনা করছে ইরান ও ওমান। এই উদ্যোগ বাস্তবায়িত হলে আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুটে ইরানের নিয়ন্ত্রণ আরও আনুষ্ঠানিক ও শক্তিশালী হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
শাসনব্যবস্থার গতি বাড়ানো, যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের কারণে সৃষ্ট সম্ভাব্য জ্বালানি বিপর্যয়ের জন্য প্রস্তুতি এবং দীর্ঘমেয়াদী লক্ষ্য ‘বিকশিত ভারত ২০৪৭’-এর ওপর মনোনিবেশ এই তিনটি প্রধান বিষয়ে ভারতের মন্ত্রিসভার বৈঠকে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চার ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই বৈঠকটি এমন এক সময়ে অনুষ্ঠিত হয়, যখন ভারত পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান সংঘাতের অর্থনৈতিক প্রভাব মোকাবিলা করছে। বিশেষ করে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুট হরমুজ প্রণালী ঘিরে সৃষ্ট অনিশ্চয়তা ও সরবরাহ বিঘ্ন নিয়ে উদ্বেগ বাড়ছে।
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে জঙ্গিবিরোধী ধারাবাহিক অভিযানে এক কমান্ডারসহ অন্তত ২৩ জন জঙ্গি নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ৪৮ ঘণ্টায় একাধিক এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাকিস্তানের বিরুদ্ধে তীব্র কূটনৈতিক আক্রমণ চালিয়েছে ভারত। জম্মু-কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের মন্তব্যের জবাবে নয়াদিল্লি ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে সংঘটিত ‘অপারেশন সার্চলাইট’-এর ভয়াবহতা এবং আফগানিস্তানে পাকিস্তানের সাম্প্রতিক সামরিক অভিযানের প্রসঙ্গ তুলে ধরে দেশটিকে ‘গণহত্যা ও সহিংসতার দীর্ঘ ইতিহাসে কলঙ্কিত রাষ্ট্র’ হিসেবে আখ্যায়িত করেছে
মানুষের অদম্য ইচ্ছাশক্তির কাছে যেকোনো বাধাই তুচ্ছ, তা আরও একবার প্রমাণ করলেন রাশিয়ার সাবেক সেনাসদস্য রুস্তম নাবিইয়েভ। কৃত্রিম পায়ের সাহায্য ছাড়াই, কেবল নিজের দুই হাতের জোরে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করে অনন্য ইতিহাস গড়েছেন তিনি। চিকিৎসা বিজ্ঞান ও পর্বতারোহণের ইতিহাসে দুই পা হারানো কোনো মানুষের এভাবে এভারেস্ট চূড়ায় পৌঁছানোর ঘটনা এটিই প্রথম।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান উত্তেজনা নতুন করে বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি করেছে। দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি ও পারমাণবিক ইস্যু নিয়ে চলমান আলোচনা অচলাবস্থায় পড়ায় আন্তর্জাতিক বাজারে আবারও বাড়তে শুরু করেছে অপরিশোধিত তেলের দাম। বিশেষ করে ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত এবং কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ঘিরে তৈরি হওয়া অনিশ্চয়তা বিনিয়োগকারীদের উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে।