খাদ্যে বিষক্রিয়া আক্রান্ত হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে বর্তমানে তিনি শারীরিক এই অবস্থা থেকে সুস্থ হয়ে উঠছেন।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ক্যাথলিক চার্চের ওপর ইসরায়েলি দখলদার বাহিনীর হামলার তিন দিন পর গাজা যুদ্ধের ‘বর্বরতার’ এবং ‘নির্বিচারে শক্তি প্রয়োগ’ বন্ধের আহ্বান জানিয়েছেন পোপ লিও চতুর্দশ।
ইসরাইল শনিবার দক্ষিণ লেবাননে ড্রোন হামলা চালিয়েছে। ইসরাইলের এই হামলায় দুই ব্যক্তি নিহত হয়েছে বলে জানা গেছে। ইরান-সমর্থিত গোষ্ঠীটির সঙ্গে যুদ্ধবিরতি সত্ত্বেও হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
ভারতে শত শত মানুষের সামনে একই নারীকে বিয়ে করেছেন দুই ভাই। দেশটির হিমাচল প্রদেশের সিরমৌর জেলায় এই ঘটনা ঘটেছে। দুই ভাইকে বিয়ে করা কনে নিজের ইচ্ছাতেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানিয়েছেন।
ভারতে ২৮ বাংলাদেশিকে দুই বছর কারাদণ্ড
পাকিস্তানে মৌসুমি বৃষ্টির তীব্রতা এবার আগের বছরগুলোর তুলনায় প্রায় ৬০ শতাংশ বেশি। বর্ষা মৌসুম শুরুর পর দেশটিতে এখন পর্যন্ত ১৮০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ৫০০ জন।
ইন্দোনেশিয়ায় সক্রিয় এক ভয়ঙ্কর শিশু পাচারচক্রকে ভেঙে দিয়েছে দেশটির পুলিশ। ২০২৩ সাল থেকে সক্রিয় থাকা চক্রটি এখন পর্যন্ত অন্তত ২৫টি শিশু সিঙ্গাপুরে বিক্রি করেছে বলে অভিযোগ উঠেছে
অবশেষে মৃত ঘোষণা করা হলো সৌদি আরবের প্রিন্স আল-ওয়ালিদ বিন খালেদ বিন তালালকে। দীর্ঘ প্রায় ২০ বছর কোমায় থাকায় পর শনিবার তাকে মৃত ঘোষণা করা হয়। এ তথ্য জানিয়েছেন তার বাবা প্রিন্স খালেদ বিন তালাল।
ভিয়েতনামের দর্শনীয় পর্যটন কেন্দ্র হা লং বেতে পর্যটকবাহী নৌকা ডুবে অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন আটজন।
চীনের এই উদ্যোগে উদ্বিগ্ন ভারত। কারণ ব্রহ্মপুত্র নদ ভারত ও বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আন্তর্জাতিক নদী। ভারত মনে করছে, উজানে এমন বড় ড্যাম নির্মাণ নিচু অববাহিকার দেশগুলোর পানির নিরাপত্তা ও পরিবেশের ওপর গভীর প্রভাব ফেলতে পারে।
সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমাদ আল-শারাকে বিশ্বাস করেন না বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। যুক্তরাষ্ট্র সফরকালে তিনি এই মন্তব্য করেন বলে দেশটির সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।এমনকি সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট দেশটির সংখ্যালঘুদের, বিশেষ করে ড্রুজ সম্প্রদায়ের ওপর হামলা চালাচ্ছেন বলেও অভিযোগ করেছেন ইসরায়েলি এই প্রতিরক্ষামন্ত্রী।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি অবরোধ ও মানবিক সহায়তা বন্ধের মধ্যে অনাহারে প্রাণ হারিয়েছে মাত্র ৩৫ দিন বয়সী এক শিশু। শনিবার (১৯ জুলাই) গাজা সিটির আল-শিফা হাসপাতালে শিশুটির মৃত্যু হয়।
ইউক্রেন আগামী সপ্তাহে রাশিয়ার সঙ্গে নতুন করে শান্তি আলোচনায় বসার প্রস্তাব দিয়েছে। গত মাসে আলোচনা থেমে যাওয়ার পর পূর্ব ইউরোপের এই দেশটির পক্ষ থেকে নতুন এই কূটনৈতিক উদ্যোগ নেওয়া হলো।
তিনি বলেন, বাংলাদেশ বারবার ভারতকে শেষ করে দিতে চেয়েছে। একাধিকবার তিপ্রাসা যুবসমাজকে ব্যবহার করে করে টাকা, বন্দুক ইত্যাদি দিয়ে তাদের পুনরায় ত্রিপুরার বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে।
তেহরান থেকে এএফপি জানায়, রাজধানী থেকে প্রায় এক হাজার কিলোমিটার দূরে কাভার নামক শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়।