তামিলনাড়ুর নবনিযুক্ত মুখ্যমন্ত্রী জোসেফ বিজয় ওরফে ‘থালাপতি’ বিজয় নাগরিক অধিকার রক্ষা এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে অত্যন্ত কঠোর অবস্থান গ্রহণ করেছেন।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সাম্প্রতিক সংঘাতের সময় রাওয়ালপিন্ডির নূর খান বিমানঘাঁটিতে ইরানি সামরিক বিমান অবস্থান করার বিষয়ে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের দাবি করা প্রতিবেদনটি আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। মঙ্গলবার (১২ মে) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই অভিযোগকে ভিত্তিহীন ও বানোয়াট বলে বর্ণনা করেছে।
টানা দ্বিতীয়বারের মতো আসামের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) হিমন্ত বিশ্বশর্মা। মঙ্গলবার (১২ মে) স্থানীয় সময় সাড়ে ১১টার পর খানাপাড়া এলাকার ভেটেরিনারি মাঠে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে বট ফার্ম ও ভুয়া আইডির মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্পর্ক নষ্ট করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েই তামিলনাড়ুর ৭১৭টি মদের দোকান বন্ধ করার নির্দেশ দিলেন জোসেফ বিজয় থালাপতি। তার স্পষ্ট নির্দেশ ধর্মীয় স্থান, স্কুল-কলেজ এবং বাসস্ট্যান্ডের সামনে মদ বিক্রি করা যাবে না।
ইসরায়েলি পার্লামেন্ট (নেসেট) সম্প্রতি একটি বিতর্কিত বিল অনুমোদন করেছে, যার মাধ্যমে ২০২৩ সালের ৭ অক্টোবর হামলার সঙ্গে জড়িত সন্দেহভাজন ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ড দেওয়ার ক্ষমতাসম্পন্ন একটি বিশেষ আদালত গঠন করা হবে।
ইরানের সঙ্গে যুদ্ধ চলার সময় সংযুক্ত আরব আমিরাতকে দখলদার ইসরায়েল তার আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়েছে। জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত মাইক ওয়াল্টজ বিষয়টি নিশ্চিত করেছেন। এরআগে আমিরাতকে ইসরায়েলের আয়রন ডোম দেওয়ার কথা শোনা গেলেও; কেউ এটি স্বীকার করেনি।তবে সোমবার (১১ মে) মাইক ওয়াল্টজ প্রথমবারের মতো প্রকাশ্যে এটি জানিয়েছেন।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে ঘিরে রাজনৈতিক চাপ আরও বেড়েছে। সাম্প্রতিক নির্বাচনী ধাক্কার পর তার পদত্যাগ দাবি জোরালো হয়েছে দলীয় ভেতরেই। মন্ত্রিসভার একাধিক সদস্য তাকে সরে দাঁড়ানোর সময়সূচি ঘোষণার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে ৭০ জনের বেশি লেবার এমপি প্রকাশ্যে তার পদত্যাগ দাবি করেছেন।
যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত নিরসনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং প্রস্তাবিত চার দফা শান্তি পরিকল্পনাকে সমর্থন করার কথা জানিয়েছে ইরান। চীনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আব্দোলরেজা রাহমানি ফাজলি সোমবার (১১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।
ইরানের পক্ষ থেকে ওয়াশিংটনের শান্তি প্রস্তাবের জবাবকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করে বলেছেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে এ অঞ্চলে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়তে পারে।’
ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির নির্ধারিত কাঠমান্ডু সফর হঠাৎ স্থগিত করা হয়েছে। নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ তার সঙ্গে সাক্ষাৎ করতে অস্বীকৃতি জানিয়েছেন। সোমবার (১১ মে) দুই দিনের সফরে বিক্রম মিশ্রির কাঠমান্ডু পৌঁছানোর কথা ছিল। নতুন সরকার গঠনের
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) নিয়ে বিধানসভা নির্বাচনের আগে থেকেই বিতর্ক ছিল। এবার তা গড়াল ভারতের সর্বোচ্চ আদালতে। সোমবার আদালত বিষয়টি নিয়ে পৃথক আবেদন জমা দিতে তৃণমূল কংগ্রেসকে পরামর্শ দিয়েছেন।
ভারতের কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির হাতে আটক হয়েছেন পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সাবেক দমকল মন্ত্রী ও বিধাননগর বিধানসভার সাবেক বিধায়ক সুজিত বসু। একাধিক স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছে, সোমবার (১১ মে) সকাল ১১টা থেকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয় সাবেক দমকল মন্ত্রীকে
শনিবার পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর সোমবার (১১ মে) প্রথমবার সচিবালয় নবান্নে অফিস করেছেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর জন্য নির্দিষ্ট ১৪ তলায় মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন শুভেন্দুর সঙ্গেই মন্ত্রী হিসেবে শপথ নেওয়া দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক
ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা মেজর জেনারেল মোহসেন রেজাই বলেছেন, ইসরায়েলকে সাহায্যকারী যেকোনো আরব রাষ্ট্রের পরিণতি হবে ‘ভয়াবহ’। তিনি বলেন, বর্তমান আঞ্চলিক পরিস্থিতিতে ইসরায়েলের সঙ্গে যেকোনো ধরনের সহযোগিতা শুধু রাজনৈতিকভাবে 'ভুল' সিদ্ধান্ত