জ্বালানি সাশ্রয়, আমদানি হ্রাস ও স্বর্ণ কেনা কমানোর মতো পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহ্বানের পর সোমবার বড় পতনের মুখে পড়েছে ভারতের শেয়ারবাজার। একই সঙ্গে মার্কিন ডলারের বিপরীতে দেশটির মুদ্রা রুপির মান রেকর্ড পরিমাণে কমেছে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়তে থাকায় দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ তৈরি হওয়ায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে তীব্র গরম ও দাবদাহের কারণে সব শিক্ষাপ্রতিষ্ঠানে তিন মাসব্যাপী দীর্ঘ গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা করা হয়েছে। সোমবার (১১ মে) পাঞ্জাবের শিক্ষামন্ত্রী রানা সিকান্দার হায়াত আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানান। মন্ত্রীর মুখপাত্রের দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে
জামিন পেয়েছেন শান্তিতে নোবেলজয়ী ইরানের মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদি। তবে শারীরিক অবস্থার ক্রমেই অবনতি হওয়ায় ইরানের কারাগার থেকে হাসপাতালে পাঠানো হয়েছে। খবর বিবিসির। রোববার (১০ মে) তার পরিবার পরিচালিত ফাউন্ডেশন জানায়, অসুস্থতার কারণে সাময়িকভাবে কারাগারের বাইরে থাকার অনুমতি পেয়েছেন নার্গিস।
মজুতকৃত সমৃদ্ধ ইউরেনিয়াম ইরান থেকে সরিয়ে না নেওয়া পর্যন্ত চলমান যুদ্ধকে শেষ বলা যাবে না। এমন মন্তব্য করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সরিয়ে আনার উপায় হিসেবে তিনি বলেছেন, দেশটির ভেতরে গিয়ে বের করে আনতে হবে।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকে ঘিরে নতুন করে উদ্বেগ বাড়ছে। যুক্তরাষ্ট্র, ইরান, ইসরায়েল ও ইউরোপীয় দেশগুলোর পাল্টাপাল্টি অবস্থান পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এক নজরে দেখে নেওয়া যাক ইরান যুদ্ধ পরিস্থিতির সর্বশেষ গুরুত্বপূর্ণ ৮টি খবর—
সীমান্তে কাঁটাতার বসানোর জন্য প্রয়োজনীয় জমি ৪৫ দিনের মধ্যে বিএসএফ-এর হাতে তুলে দেবে ভারতের পশ্চিমবঙ্গ সরকার। সোমবার (১১ মে) নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ইরান যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় অর্থনৈতিক চাপ মোকাবিলায় ভারতীয় নাগরিকদের আগামী এক বছর স্বর্ণ না কেনার পরামর্শ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার (১১ মে) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যার ঘটনায় বড় অগ্রগতি পেয়েছে রাজ্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাবাহিনীর বিভিন্ন অবস্থান, সামরিক যান ও সেনা সদস্যদের লক্ষ্য করে গত ২৪ ঘণ্টায় অন্তত ২৪টি হামলা চালিয়েছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।
ইরান ও যুক্তরাষ্ট্রকে ঘিরে নতুন করে উত্তেজনা বাড়তে থাকায় আন্তর্জাতিক বাজারে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে অপরিশোধিত তেলের দাম। সোমবার এশিয়ার বাজারে লেনদেন শুরুর পরই বেড়ে যায় ব্রেন্ট ও যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের মূল্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বশেষ প্রস্তাবকে “সম্পূর্ণ অগ্রহণযোগ্য” বলে মন্তব্য করার পর বিশ্ব জ্বালানি বাজারে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে। ইরানের সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে নিজেদের জবাব পাঠিয়েছে তেহরান। ওই জবাবে অবিলম্বে যুদ্ধ বন্ধ এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আর কোনো হামলা না হওয়ার নিশ্চয়তা চেয়েছে ইরান।
যুক্তরাষ্ট্রের দেওয়া সর্বশেষ শান্তি প্রস্তাবের জবাবে সন্তুষ্ট নন মার্কিন প্রেসিডেন্ট Donald Trump। ইরানের পাঠানো প্রতিক্রিয়াকে তিনি “সম্পূর্ণ অগ্রহণযোগ্য” বলে মন্তব্য করেছেন। রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, “আমার এটা পছন্দ হয়নি— ইরানের এই জবাব সম্পূর্ণ অগ্রহণযোগ্য।”
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বশেষ শান্তি প্রস্তাবকে “সম্পূর্ণ অগ্রহণযোগ্য” বলার পর সোমবার এশীয় বাজারে মার্কিন ডলারের মান বেড়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের চাকরির শক্তিশালী তথ্যও ডলারকে আরও চাঙা করেছে বলে জানিয়েছে রয়টার্স।
ইতালির ভেনিসে ১৭ বছর বয়সী এক বাংলাদেশি কিশোরীর বিরুদ্ধে যৌন সহিংসতার অভিযোগ উঠেছে। মেস্ত্রে এলাকার একটি অ্যাপার্টমেন্টে নিজ ঘরে তাকে ধর্ষণের অভিযোগে স্থানীয় পুলিশ তদন্ত শুরু করেছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের পদত্যাগ এবং দক্ষিণ লেবাননে সামরিক অভিযান বন্ধের দাবিতে তেল আবিবে বিক্ষোভ করেছেন কয়েকশ মানুষ। শনিবার দিবাগত রাতজুড়ে চলা এ বিক্ষোভে অংশ নেওয়া নাগরিকরা সরকারের যুদ্ধনীতি ও অভ্যন্তরীণ বিভাজনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।
পেট্রল, ডিজেল ও রান্নার গ্যাস ব্যবহারের ক্ষেত্রে ভারতের নাগরিকদের সংযমী হতে বললেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই পণ্যগুলোর ক্ষেত্রে ভারত স্বয়ংসম্পূর্ণ নয়। দেশে পেট্রোপণ্যের চাহিদার একটি বড় অংশ আমদানি করতে হয় অন্য দেশ থেকে।