| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

পশ্চিমবঙ্গের জনগণকে প্রণাম জানালেন মোদি

পশ্চিমবঙ্গের নতুন সরকার গঠনের শপথ অনুষ্ঠানে রাজ্যের জনগণের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রণাম করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার (৯ মে) কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত শপথ অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি মঞ্চ থেকে পশ্চিমবঙ্গের জনগণের উদ্দেশে মাথা নত করে শুভেচ্ছা জানান।

বিস্তারিত...

আমরা বিজেপির বিরুদ্ধে মঞ্চ গড়তে চাই: মমতা

একদিকে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী যখন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন, তখন অন্যদিকে কালীঘাটের বাড়িতে রবীন্দ্রজয়ন্তী উদযাপন করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার (৯ মে) সেখান থেকেই বিজেপির বিরুদ্ধে বৃহত্তর রাজনৈতিক জোট গঠনের আহ্বান জানান তিনি।

বিস্তারিত...

শপথ নিয়েই শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরপরই রাজ্যের প্রশাসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করেছেন শুভেন্দু অধিকারী। শনিবার (৯ মে) সকাল সাড়ে ১১টায় কলকাতার ব্রিগেড ময়দানে তাকে শপথবাক্য পাঠ করান পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবি।

বিস্তারিত...

পাল্টে গেলো মমতার পরিচিতি

পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদলের আবহে অবশেষে সেশাল মিডিয়ায় পরিচিতিতেও বদল আনলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এতদিন তার ফেসবুক ও এক্স প্রোফাইলে ‘সিএম’ বা চিফ মিনিস্টার লেখা থাকলেও, শনিবার(৯ মে) দুপুরের পর সেই পরিচিতিতে আসে পরিবর্তন।

বিস্তারিত...

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী।শনিবার সকাল ১১টা ৩৩ মিনিটে পশ্চিবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তাকে শপথবাক্য পাঠ করন রাজ্যপাল আরএন রবি। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং বিজেপিশাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের উপস্থিতিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পদে শপথ নেন শুভেন্দু অধিকারী।

বিস্তারিত...

রাশিয়া-ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দিলেন ট্রাম্প

রাশিয়া-ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধে তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ট্রুথ সোশ্যালে পোস্ট করে তিনি জানান, ৯, ১০ ও ১১ মে এই বিরতি থাকবে। ট্রাম্প লিখেছেন, ‘আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিন দিনের যুদ্ধবিরতি হবে। এই অনুরোধ সরাসরি আমার পক্ষ থেকে করা হয়েছে।’ রাশিয়া ও ইউক্রেনের নেতাদের রাজি হওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন তিনি।

বিস্তারিত...

বিজয় মুখ্যমন্ত্রী হচ্ছেন কিনা, নির্ভর করছে এক দলের সিদ্ধান্তে

তামিলনাড়ুর রাজনীতিতে ঐতিহাসিক সাফল্য অর্জনের পরও সরকার গঠন নিয়ে এখনো অনিশ্চয়তায় রয়েছেন জনপ্রিয় অভিনেতা-রাজনীতিক থালাপতি বিজয়। তার দল তামিলাগা ভেত্রি কাজাগম (টিভিকে) একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হলেও সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে না পারায় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পথ এখনো পরিষ্কার হয়নি।

বিস্তারিত...

বামদের সমর্থনে সরকার গঠনের পথে বিজয়

তামিলনাড়ুর রাজনৈতিক অচলাবস্থা কাটতে শুরু করেছে। শেষ পর্যন্ত বাম দলগুলো এবং ভিসিকে অভিনেতা-রাজনীতিক থালাপতি বিজয়ের দল টিভিকেকে (টামিলাগা ভেত্রি কাজগাম) সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পথে বড় বাধা দূর হয়েছে।

বিস্তারিত...

ইরানের কাছে এখনও ৭০ শতাংশ ক্ষেপণাস্ত্র মজুত আছে: সিআইএ

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর এক গোপন বিশ্লেষণে বলা হয়েছে, যুদ্ধ শুরুর আগের সময়ের তুলনায় ইরান এখনো প্রায় ৭৫ শতাংশ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণযান এবং ৭০ শতাংশ ক্ষেপণাস্ত্র মজুত ধরে রাখতে সক্ষম হয়েছে। একই সঙ্গে মার্কিন নৌ অবরোধের মধ্যেও দেশটি আরও তিন থেকে চার মাস টিকে থাকতে পারে বলে মূল্যায়নে উল্লেখ করা হয়েছে।

বিস্তারিত...

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিন দিনের যুদ্ধবিরতি কার্যকর হতে যাচ্ছে। শুক্রবার (৮ মে) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, যুদ্ধবিরতিটি শনিবার (৯ মে) থেকে সোমবার (১১ মে) পর্যন্ত চলবে।

বিস্তারিত...

সংখ্যাগরিষ্ঠতার অভাবে সরকার গঠনে অনিশ্চয়তায় বিজয়

অভিনেতা বিজয়কে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে আগামীকাল শপথ নিতে ডাকা হচ্ছে না বলে জানিয়েছে রাজভবন-সংশ্লিষ্ট সূত্র। ২৩৪ আসনের বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮ জন বিধায়কের লিখিত সমর্থন দেখাতে না পারায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

বিস্তারিত...

সন্তানের ভরণপোষণ বকেয়া থাকলে বাবা-মায়ের পাসপোর্ট বাতিল

যেসব আমেরিকান নাগরিক সন্তানের ভরণপোষণের টাকা বকেয়া রেখেছেন, তাদের পাসপোর্ট বাতিল করা হতে পারে। মার্কিন পররাষ্ট্র দপ্তর এমন খবর জানিয়েছে। এ ক্ষেত্রে যাদের ২৫০০ ডলারের বেশি বকেয়া আছে, তারা এই নিয়মের আওতায় পড়বেন। তবে বড় অঙ্কের বকেয়া থাকাদেরই বেশি লক্ষ্য করা হবে।

বিস্তারিত...

যুক্তরাষ্ট্র ‘বেপরোয়া’ হয়ে উঠছে : আরাগচি

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কূটনৈতিক প্রচেষ্টা বাধাগ্রস্ত করে সামরিক উত্তেজনা বাড়ানোর জন্য ‘বেপরোয়া’ হয়ে উঠছে বলে অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা বলছে, সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাগচি বলেন, যু

বিস্তারিত...

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন বিজয়

অবশেষে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে নবাগত দল তামিলাগা ভেট্রি কাজাগাম (টিভিকে)। ছোট দলগুলোর সমর্থনে প্রথমবারের মতো জোট সরকারের নেতৃত্ব দেবেন টিভিকে প্রধান বিজয়। জোটের নিয়ম অনুযায়ী মিত্র দলগুলো থাকবে মন্ত্রিসভায়।

বিস্তারিত...

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী

অবশেষে নানা জল্পনা-কল্পনার অবসান। শুভেন্দুই হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। বিজেপির বিজয়ী প্রার্থীদের সঙ্গে অমিত শাহের বৈঠকের পরেই তার নাম ঘোষণা করা হয়েছে। শুক্রবার (৮ মে) বিজেপির ২০৭ জন জয়ী প্রার্থীর সঙ্গে বৈঠক করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গ বিধানসভার

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪