কুয়েতে আবারও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। দেশটির তেল কমপ্লেক্স, বিদ্যুৎকেন্দ্র এবং সরকারি স্থাপনায় এই হামলায় ঘটনা ঘটে। রোববার (৫ এপ্রিল) চালানো এই হামলায় কুয়েতের সরকারি কমপ্লেক্সের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সর্বশেষ এই হামলায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। ড্রোন হামলার পর রাজধানীর শুওয়াইক তেল খাত কমপ্লেক্সে আগুন লেগে যায় বলে কুয়েত পেট্রোলিয়াম করপোরেশন জানিয়েছে। এই কমপ্লেক্সে তেল মন্ত্রণালয় এবং কুয়েত পেট্রোলিয়াম করপোরেশনের প্রধান কার্যালয় অবস্থিত।
ইরানে বিধ্বস্ত হওয়া এফ-১৫ যুদ্ধবিমানের দ্বিতীয় ক্রুকে উদ্ধার করেছে যুক্তরাষ্ট্র। রোববার (৫ এপ্রিল) সংবাদমাধ্যম আল জাজিরাকে এ তথ্য জানিয়েছেন এক মার্কিন সেনা কর্মকর্তা। তবে তাকে জীবিত নাকি মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে সেটি নিশ্চিত নয়।শুক্রবার (৩ এপ্রিল) সকালে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড যুক্তরাষ্ট্রের এফ-১৫-ই যুদ্ধবিমান ভূপাতিত করে। এই বিমান আকাশে উড়ার সময় দুজন থাকে। এরমধ্যে একজন পাইলট। অপরজন অস্ত্র নিয়ন্ত্রণের কাজ করেন।
যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। তবে বিমানটি ভূপাতিত হলেও এর পাইলট নিরাপদে বের হয়ে যান। পরে তাঁকে উদ্ধারে মার্কিন স্পেশাল ফোর্স অভিযান শুরু করেছে। রোববার (৫ এপ্রিল) সামরিক সূত্রের বরাতে তাসনিম নিউজ এ তথ্য জানিয়েছে।
২০২৬ সালের প্রথম দুই মাসে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি ৮ দশমিক ৫৩ শতাংশ কমে ১ দশমিক ৩৭ বিলিয়ন ডলারে নেমে এসেছে। তবে এই সময়েই চীনকে পেছনে ফেলে যুক্তরাষ্ট্রের বাজারে দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশের অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ।
ইরানের দক্ষিণাঞ্চলে একটি মার্কিন এফ-১৫ই যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনায় একজন ক্রু সদস্য এখনো নিখোঁজ রয়েছেন। শুক্রবার দুইজন ক্রু বহনকারী বিমানটি বিধ্বস্ত হলে পাইলটকে উদ্ধার করা সম্ভব হলেও উইপন সিস্টেম অফিসারের কোনো খোঁজ পাওয়া যায়নি।
ইরানের সঙ্গে চলমান যুদ্ধের কারণে ইসরায়েলের রাজধানী তেল আবিবে শনিবার (৪ এপ্রিল) শত শত মানুষ সরকার ও প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ করেছেন। বিক্ষোভকারীরা রাজপথে জড়ো হয়ে যুদ্ধবিরোধী স্লোগান দেন এবং ‘ডোন্ট বম্ব—টক! এন্ড দ্য এন্ডলেস ওয়ার্স!’ লেখা ব্যানার বহন করেন। যদিও বড় ধরনের সমাবেশে নিষেধাজ্ঞা রয়েছে, তবু এটি উপেক্ষা করে বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
মার্কিন সরকার ইরানের কুদস ফোর্সের সাবেক প্রধান কাসেম সোলাইমানির এক ভাতিজি ও তাঁর মেয়ের স্থায়ী বসবাসের অনুমোদন বা গ্রিন কার্ড বাতিল করেছে। শুক্রবার রাতেই হামিদেহ সোলাইমানি আফশার ও তাঁর মেয়েকে গ্রেপ্তার করা হয় বলে শনিবার এক বিবৃতিতে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।
শনিবার দুপুরে ইন্দোনেশিয়ার উত্তরাঞ্চল ও ফিলিপাইনের মিন্দানাও দ্বীপে ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল মিন্দানাও দ্বীপ থেকে ৯৯ কিলোমিটার গভীরে এবং তালাউদ দ্বীপ থেকে ৯০ কিলোমিটার দক্ষিণপূর্বে অবস্থান করছিল।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েল শনিবার ইরানের ওপর নতুন করে চাপ বাড়িয়েছে। হরমুজ প্রণালি খুলে দিতে বলা হয়েছে তেহরানকে, না হলে দেশটির জ্বালানি স্থাপনাগুলোতে হামলার মুখে পড়তে হতে পারে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। একই সঙ্গে যুদ্ধক্ষেত্রে নিখোঁজ এক মার্কিন সেনাকে খুঁজে বের করতে তৎপরতা চলছে।
ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া ৪৮ ঘণ্টার আলটিমেটামকে পূর্ণ সমর্থন জানিয়েছেন মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম। ট্রাম্পের দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র ও ইরানে সামরিক চাপ প্রয়োগের কট্টর সমর্থক হিসেবে পরিচিত গ্রাহাম বলেছেন, ইরান যদি জলপথটি বন্ধ রাখা অব্যাহত রাখে, তাহলে কঠোর সামরিক পদক্ষেপ নেওয়ার পক্ষে তিনি।
চার বছর আগের ভয়াবহ অর্থনৈতিক ধসের ক্ষত এখনো না শুকাতেই আবারও নতুন সংকটে পড়েছে শ্রীলংকা। দীর্ঘস্থায়ী মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব, বৈশ্বিক জ্বালানি সংকট এবং সাম্প্রতিক ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি মিলিয়ে দেশটির অর্থনীতি ফের চাপে পড়েছে।
ইসরায়েল বিমানবাহিনীর একটি হেলিকপ্টার ভুলবশত উত্তর ইসরায়েলের একটি খোলা এলাকায় বোমা ফেলে দিয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, এমনটিই জানিয়েছে, ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) । ঘটনাটি নিশ্চিত করে প্রতিবেদন প্রকাশ করেছে দা টাইমস অফ ইসরায়েল।
মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইরানকে নতুন করে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি খুলে না দিলে ইরানের ওপর ‘নরক নেমে আসবে’।
হরমুজ প্রণালি একটি ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হামলা চালিয়েছে ইরান। দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, তারা ড্রোন ব্যবহার করে ইসরায়েলি জাহাজকে লক্ষ্যবস্তু করে তাতে আগুন ধরিয়ে দিয়েছে।
যুক্তরাষ্ট্রের ফেডারেল এজেন্টরা প্রয়াত ইরানি সামরিক কমান্ডার কাসেম সোলাইমানির ভাতিজি ও নাতনিকে গ্রেপ্তার করেছে। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তাদের বৈধ স্থায়ী বাসিন্দা (গ্রিন কার্ড) মর্যাদা বাতিল করার পর শনিবার এ তথ্য জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।