দক্ষিণ লেবাননের একাধিক শহরে বিমান হামলা ও গোলাবর্ষণ চালিয়েছে ইসরায়েলি বাহিনী। লেবাননের স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (৩ এপ্রিল) টাইর ও নাবাতিয়েহ অঞ্চলের আশেপাশের এলাকাগুলোতে এ হামলা চালানো হয়।
হরমুজ প্রণালি দিয়ে ‘জরুরি পণ্য’ বহনকারী জাহাজ চলাচলের অনুমতি দেবে বলে জানিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, গুরুত্বপূর্ণ এই নৌপথ পুরোপুরি বন্ধ না রেখে মানবিক ও জরুরি প্রয়োজনীয় পণ্যবাহী জাহাজের জন্য আংশিকভাবে উন্মুক্ত রাখা হবে।
ইসরায়েলের বেন গুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন করে ড্রোন হামলা চালিয়েছে ইরানের সেনাবাহিনী। ইসরায়েলি সামরিক বিমান চলাচল এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা অচল করে দেওয়ার লক্ষ্যে শনিবার ওই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরান।
যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত শত্রুপক্ষের ১৬০টিরও বেশি ড্রোন এবং বেশ কিছু অত্যাধুনিক যুদ্ধবিমান সফলভাবে ধ্বংসের দাবি করেছে ইরান। দেশটির সামরিক বাহিনী এখন যেকোনো উচ্চ প্রযুক্তির ড্রোন এবং পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট মোকাবিলায় সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ।
ইরানের বিরুদ্ধে বড় ধরনের স্থল অভিযান চালানোর নির্দেশকে ঘিরে যুক্তরাষ্ট্রে নজিরবিহীন সাংবিধানিক সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। প্রেসিডেন্টের দেওয়া ওই নির্দেশ অমান্য করেছেন দেশটির এক ডজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা। এর ফলে হোয়াইট হাউস ও সামরিক বাহিনীর শীর্ষ পর্যায়ের মধ্যে তীব্র মতপার্থক্য দেখা দিয়েছে।
চীনের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর করতে বৈঠকে বসল পাকিস্তান এবং আফগানিস্তান। ডিসেম্বরে সৌদি আরবের রিয়াদে বৈঠকের পরে এই প্রথমবার দুই পক্ষ আবার মুখোমুখি হল। গত বৃহস্পতিবার (২ এপ্রিল) থেকে চীনের শিনজিয়াং প্রদেশের রাজধানী উরুমকিতে শুরু হয়েছে কূটনৈতিক স্তরের ওই বৈঠক।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের দেওয়া স্বল্পমেয়াদি যুদ্ধবিরতির একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তেহরান; এমন দাবি করেছে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ। শুক্রবার (৪ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি জানায়,
মধ্যপ্রাচ্যে উত্তেজনা যখন ক্রমেই তীব্র হচ্ছে, ঠিক তখনই চীন থেকে রাসায়নিক বহনকারী একাধিক জাহাজ ইরানে পৌঁছানোর ঘটনা নতুন করে আলোচনায় এসেছে। বিশ্লেষকদের মতে, এটি কেবল বাণিজ্যিক লেনদেন নয়, বরং একটি সুপরিকল্পিত ভূরাজনৈতিক পদক্ষেপ।
একদিনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অন্তত দুটি যুদ্ধবিমান, তিনটি ড্রোন ও দুটি মিসাইল ভূপাতিত করার দাবি করেছে ইরানের সশস্ত্র বাহিনী। শুক্রবার(৩মাচ) এসব অত্যাধুনিক যুদ্ধ সরঞ্জাম ভূপাতিত করা হয় এবং দিনটিকে মার্কিন ও ইসরায়েলি বিমান বাহিনীর জন্য ‘কালো দিন’ হিসেবে আখ্যা দিয়েছে তেহরান।শনিবার (৪মার্চ) এক বিবৃতিতে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) জনসংযোগ শাখা বিভিন্ন প্রদেশে সংঘটিত একাধিক সফল প্রতিরোধ অভিযানের বিস্তারিত তুলে ধরে।
ইরানে শুক্রবার (৩ এপ্রিল) ভূপাতিত করা মার্কিন যুদ্ধবিমানের এক নিখোঁজ ক্রুকে খুঁজে বের করতে সাধারণ নাগরিকদের ১০ বিলিয়ন তুমান (৬৬ হাজার ১০০ ডলার বা প্রায় ৮১ লাখ টাকা) পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম।চ্যানেলের সংবাদ উপস্থাপক এক ঘোষণায় বলেন, সামরিক বাহিনী নিখোঁজ মার্কিন ক্রুকে খুঁজে বের করতে অভিযান শুরু করেছে।
ইরানে চলমান যুদ্ধে গতকাল শুক্রবার পর্যন্ত অন্তত ১৩ মার্কিন সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৩৬৫ জন। নিহতদের মধ্যে সাতজন সরাসরি যুদ্ধের কারণে নিহত হন। এছাড়া কুয়েতে ইরানের হামলায় ছয়জন নিহত হয়েছেন এবং সৌদি আরবে আহত হওয়ার পর একজনের মৃত্যু হয়েছে।
ইসরায়েলের মধ্যাঞ্চলেও বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ের সবচেয়ে অভিযাত এলাকা দুবাই মেরিনাতে হামলা চালিয়েছে ইরান। শনিবার (৪ এপ্রিল) সকালে সেখানে ড্রোন ও মিসাইল ছোড়ে তেহরান।
ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের সদরদপ্তর লক্ষ্য করে একটি ‘নির্ভুল হামলা’ চালানোর দাবি করেছে ইরান। দেশটির বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ।
৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে আফগানিস্তান, পাকিস্তান ও ভারত। শুক্রবার রাত ৯টা ১৩ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে।