কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অপতথ্য দিয়ে তৈরি করা ছবি ও ভিডিও বাংলাদেশে বড় ঝুঁকি তৈরি করেছে। রাজনৈতিক নেতা, নারীনেত্রী, ব্যবসায়ীসহ বিভিন্ন মহলের মানহানি ঘটাচ্ছে এসব কনটেন্ট। বিশেষ করে নারীরা এআই প্রযুক্তির অপব্যবহারের শিকার হচ্ছেন সবচেয়ে বেশি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও এআই প্রযুক্তির ব্যবহার করে তৈরি করা অপতথ্য সংবলিত নানা ভিডিও এবং ছবি বড় ধরনের বিভ্রান্তি ছড়াতে পারে।
২০২৫ সালের প্রথম প্রান্তিকে বাংলাদেশ থেকে মোট ১ কোটি ১০ লাখ ৬ হাজার ৯৬০টি ভিডিও সরানো হয়েছে। বাংলাদেশে সক্রিয়ভাবে ভিডিও অপসারণের হার ৯৯.৬ শতাংশ এবং এর মধ্যে ৯৭.৭ শতাংশ ভিডিও ২৪ ঘণ্টার মধ্যে সরানো হয়েছে।
ফেসবুক আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে ঠিকই, তবে এর সঙ্গে বেড়েছে গোপনীয়তা ও নিরাপত্তা ঝুঁকিও। অনেকেই অজান্তেই নিজের জন্মতারিখ, ঠিকানা, সম্পর্কের অবস্থা কিংবা বন্ধু তালিকা প্রকাশ করে ফেলেন, যা হ্যাকার বা অনলাইন প্রতারকদের জন্য হতে পারে একটি সোনার খনি। তবে চিন্তার কিছু নেই।
যুদ্ধক্ষেত্রে নজরদারি ও তথ্য সংগ্রহের জন্য এক নতুন প্রযুক্তি তৈরি করছে জার্মানি। সামরিক প্রযুক্তিতে দেশটি নিয়ে এসেছে সাইবার তেলাপোকা। এই বিশেষ তেলাপোকাগুলো জীবিত পোকামাকড়ের দেহকে কৃত্রিম প্রযুক্তির সঙ্গে মিলিয়ে তৈরি করা হয়েছে। পিঠে লাগানো ক্ষুদ্র ক্যামেরা ও সেন্সর দিয়ে এগুলো শত্রুর অবস্থান এবং পরিস্থিতি সরাসরি সেনাবাহিনীর কাছে পৌঁছে দেবে।
শনির ২৭৪টি উপগ্রহ। তার মধ্যে সবচেয়ে বড়টির নাম টাইটান। আর সেই উপগ্রহের মাটিতেই প্রাণ তৈরির সম্ভাবনা দেখতে পেলেন বিজ্ঞানীরা।
:স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক সম্প্রতি বাজারে আসা জনপ্রিয় একাধিক কৃত্রিম বুদ্ধিমত্তা টুলসের ওপর গবেষণা চালিয়েছে। এসব টুলসের মধ্যে রয়েছে- ওপেন এআই এবং ক্যারেকটার ডটএআই। মূলত এসব টুলসের প্রতিক্রিয়াগুলো কেমন তা গবেষণার মাধ্যমে জানার চেষ্টা করা হয়েছে।
বেশি খরচ করে ফাইভজি হ্যান্ডসেট ও ডেটা প্যাক কিনেও অনেকেই কাঙ্ক্ষিত গতি পান না ইন্টারনেটে। অথচ একটু সচেতন হলেই এ সমস্যা সহজে এড়ানো সম্ভব। কারণ, উচ্চগতির নেট নিশ্চিত করতে স্মার্টফোনে কিছু প্রাথমিক সেটিংস সঠিকভাবে ঠিক করে নেওয়া জরুরি। ভুল নেটওয়ার্ক মোড কিংবা ব্যাকগ্রাউন্ডে অ্যাপ চলা এই সাধারণ বিষয়গুলোই হতে পারে ধীরগতির অন্যতম কারণ।
১৮ জুলাই ২০২৪ এ ইন্টারনেট শাট ডাউনের প্রতিবাদে এবং জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে আজ শুক্রবার থেকে (১৮ জুলাই) ৫ দিন মেয়াদে দেশের সব গ্রাহক বিনা মূল্যে ১ জিবি ইন্টারনেট ডেটা পাচ্ছেন।
বিশ্বখ্যাত মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের সহযোগী প্রতিষ্ঠান স্টারলিংকের ব্যবসা পরিচালনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ারের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল আজ ঢাকায় আসছেন।
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে ১৮ জুলাই (শুক্রবার) ‘ফ্রি ইন্টারনেট ডে’ ঘোষণা করেছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ
আগামী সপ্তাহেই মার্কিন বিদ্যুচ্চালিত গাড়ি বা ইভি নির্মাতা টেসলার গাড়িতে আসছে ইলন মাস্কের এআই স্টার্টআপ এক্সএআইয়ের চ্যাটবট গ্রক।
জুলাই আন্দোলন স্মরণে সরকারি উদ্যোগের অংশ হিসেবে আগামী ১৮ জুলাই গ্রাহকদের বিনামূল্যে ১ জিবি ইন্টারনেট দেওয়ার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
বিশ্বখ্যাত প্রযুক্তি কোম্পানি মাইক্রোসফট সম্প্রতি ঘোষণা করেছে যে, তারা পাকিস্তানে তাদের সীমিত কার্যক্রম বন্ধ করছে। বৃহস্পতিবার প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে ইসলামাবাদ অফিস বন্ধ করে দেয়, যা গত ২৫ বছর ধরে চালু ছিল।
এআই ব্যবহার করে বিভ্রান্তিকর ও ভুল তথ্য ছড়ানো ডিজিটাল অপতথ্যের ঝুঁকি বহুগুণে বাড়িয়ে তুলছে। এতে একদিকে যেমন রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত হচ্ছে, তেমনি সাধারণ মানুষও বিভ্রান্তির শিকার হচ্ছেন।