| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

হংকংয়ে বহুতল ভবনে আগুনে মৃত্যু বেড়ে ৪৪, নিখোঁজ ২৭৯

হংকংয়ের উত্তরাঞ্চলীয় তাই পো এলাকায় পরপর কয়েকটি আবাসিক টাওয়ারে বিধ্বংসী অগ্নিকাণ্ডে মৃত্যুর মিছিল ক্রমেই দীর্ঘ হচ্ছে। ভয়াবহ এই আগুনে এখন পর্যন্ত ৪৪ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে, চিকিৎসাধীন আরও ৪৫ জনের অবস্থা সংকটাপন্ন, আর ২৭৯ জনকে এখনো খুঁজে পাওয়া যায়নি। যা নিয়ে বাড়ছে আতঙ্ক ও অনিশ্চয়তা। এখনও আগুন লাগার সঠিক কারণ উদ্ঘাটিত হয়নি।

বিস্তারিত...

হংকংয়ে ভয়াবহ আগুন: নিহত ৩৬, নিখোঁজ ২৭৯

হংকংয়ের তাই পো এলাকার একটি বহুতল আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৩৬ জনের মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ২৭৯ জন। আগুনে দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি আছেন অনেকে। বুধবার স্থানীয় সময় দুপুরে ওয়াং ফুক কোর্ট আবাসিক কমপ্লেক্সে এ দুর্ঘটনা ঘটে। রাতে হতাহতের হালনাগাদ তথ্য জানান হংকংয়ের প্রধান নির্বাহী জন লি।

বিস্তারিত...

৩০০ বছরের রেকর্ড বৃষ্টিতে থাইল্যান্ডে বন্যা, নিহত ৩৩

থাইল্যান্ডে গত তিন শতাব্দীর মধ্যে সবচেয়ে ভয়াবহ বৃষ্টিপাত দেখা দিয়েছে দক্ষিণাঞ্চলে। টানা বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় এখন পর্যন্ত কমপক্ষে ৩৩ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন লাখ লাখ মানুষ বহু পরিবার ঘরবাড়ি হারিয়ে আশ্রয়কেন্দ্রে যেতে বাধ্য হয়েছে।

বিস্তারিত...

ডিসেম্বরে পাকিস্তান-বাংলাদেশ সরাসরি ফ্লাইট চালু হতে পারে: হাইকমিশনার

আগামী ডিসেম্বর থেকে পাকিস্তানের মাহান এয়ার করাচি থেকে ঢাকায় সপ্তাহে তিনটি ফ্লাইট চালু করতে পারে। এটি দুই দেশের বাণিজ্য ও যোগাযোগ বৃদ্ধিতে বড় অগ্রগতি হবে বলে জানিয়েছেন বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হুসেইন খান।

বিস্তারিত...

বলসোনারোর ২৭ বছরের জেল কার্যকরের নির্দেশ

ব্রাজিলে অভ্যুত্থানচেষ্টার অভিযোগে সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর ২৭ বছরের কারাদণ্ড কার্যকরের নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। মঙ্গলবার (২৫ নভেম্বর) আদালত বলসোনারোর বিরুদ্ধে মামলার সব কার্যক্রম শেষ করে তার দণ্ডকে চূড়ান্ত ঘোষণা করে। খবর রয়টার্স।

বিস্তারিত...

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শেষের চুক্তির খুব কাছে পৌঁছেছি: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধের সমাধানে সম্ভাব্য চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে যুক্তরাষ্ট্র। জেনেভায় অনুষ্ঠিত আলোচনা ও নতুন শান্তি কাঠামোর সমঝোতার পর তিনি এই মন্তব্য করেছেন।খবর আনাদোলু

বিস্তারিত...

ইসরাইলি হামলায় এতিম হয়ে পড়া গাজার শিশুদের হৃদয়বিদারক বর্ণনা

অবরুদ্ধ গাজায় দুই বছরেরও বেশি সময় ধরে চলমান ইসরাইলি হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো উপত্যকা। প্রতিদিনের বোমা, গোলা ও হামলায় সেখানে অসংখ্য পরিবার ছিন্নভিন্ন হয়ে গেছে। কেউ হারিয়েছে সন্তান, কেউ বাবা-মা আর অনেক শিশু এত অল্প বয়সেই এতিম হয়ে পড়েছে যে, তারা এখনো বুঝতেই পারছে না তাদের জীবনে কী ভয়াবহ শূন্যতা নেমে এসেছে।

বিস্তারিত...

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান ২২ সন্ত্রাসী নিহত

পাকিস্তানের খায়বার পাখতুনখোয়ার বান্নু জেলায় নিরাপত্তা বাহিনীর একটি অভিযানে ২২ জন সন্ত্রাসী নিহত হয়েছে। এ তথ্য জানিয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

বিস্তারিত...

সৌদি আরবে প্রথমবারের মতো বার, বিক্রি হবে অ্যালকোহলমুক্ত বিয়ার

বিশ্বের প্রভাবশালী মুসলিম রাষ্ট্র সৌদি আরব যেখানে ১৯৫২ সাল থেকে মদপান ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ সাম্প্রতিকভাবে ইতিহাস গড়েছে। রাজধানী রিয়াদে চালু হয়েছে নতুন ‘এ-১২’ ক্যাফে, যা দেশটির ইতিহাসে প্রথমবারের মতো বার হিসেবে অনুমোদিত।

বিস্তারিত...

আফগানিস্তানে পাকিস্তানি বিমান হামলায় ১০ নিহত

আফগানিস্তানের দক্ষিণ-পূর্ব খোস্ত প্রদেশের গুরবুজ জেলায় পাকিস্তানি বাহিনী পরিচালিত বিমান হামলায় নয় শিশু ও একজন নারী নিহত হয়েছেন। হামলায় ক্ষতিগ্রস্ত বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) তালেবান প্রশাসনের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, হামলা সোমবার মধ্যরাতে কাজী মীরের ছেলে ওয়ালিয়াত খানের বাড়িতে পরিচালিত হয়। তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন, নিহত শিশুদের মধ্যে পাঁচজন ছেলে এবং চারজন মেয়ে রয়েছেন।

বিস্তারিত...

জিনপিংয়ের সঙ্গে ফোনালাপের পর এপ্রিলেই বেইজিং যাচ্ছেন ট্রাম্প

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে এক গুরুত্বপূর্ণ ও দীর্ঘ ফোনালাপের পর আগামী বছরের এপ্রিলেই বেইজিং সফরে যাওয়ার পরিকল্পনা চূড়ান্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয় ২০২৫ সালে শি জিনপিংকে আনুষ্ঠানিক রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে আমন্ত্রণও জানিয়েছেন তিনি। সাম্প্রতিক সময়ের উত্তেজনাপূর্ণ ভূরাজনৈতিক পরিস্থিতির মধ্যে দুই পরাশক্তির এ আলোচনা বিশেষ গুরুত্ব পেয়েছে।

বিস্তারিত...

গাজায় ইসরাইলি হামলায় দুই বছরে নিহতের সংখ্যা লাখ ছাড়াল

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের লাগাতার দুই বছরের সামরিক হামলা বাস্তবে কত মানুষের প্রাণ কেড়ে নিয়েছে—তা নিয়ে নতুন এক চমকপ্রদ তথ্য হাজির করেছে জার্মানির বিখ্যাত গবেষণা প্রতিষ্ঠান ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট। তাদের বিশ্লেষণে উঠে এসেছে যে, সরকারি হিসাবের বাইরে আরও বিপুল সংখ্যক মানুষ এই যুদ্ধের বলি হয়েছেন। সর্বশেষ গবেষণায় প্রকাশ, গাজায় নিহতের সংখ্যা অন্তত এক লাখের বেশি, যা এতদিনের গণনা থেকে বহু গুণ বেশি।

বিস্তারিত...

বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ,তৈরি হচ্ছে ‘সেনিয়ার’

আন্দামান সাগর ও মালাক্কা প্রণালিতে সৃষ্ট নিম্নচাপ দ্রুত শক্তি সঞ্চয় করে বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হচ্ছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই এটি ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’-এ পরিণত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি)। সম্ভাব্য ঝড়ের প্রভাব মোকাবিলায় আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ, তামিলনাড়ু, পদুচেরি ও আশপাশের এলাকায় সতর্কতা জারি করা হয়েছে।

বিস্তারিত...

বাংলাদেশে সরবরাহের জন্য ১ লাখ টন চাল কিনতে পাকিস্তানের টেন্ডার

বাংলাদেশে সরবরাহের উদ্দেশ্যে ১ লাখ টন চাল কেনার জন্য টেন্ডার আহ্বান করেছে পাকিস্তানের ট্রেডিং করপোরেশন অব পাকিস্তান (টিসিপি)। সোমবার বিষয়টি নিশ্চিত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের ইংরেজি দৈনিক ডন। টেন্ডার অনুযায়ী, ২০ নভেম্বর প্রকাশিত এ আহ্বানে ২৮ নভেম্বর বেলা ১১টা ৩০ মিনিটের মধ্যে মূল্য প্রস্তাব জমা দিতে হবে। টিসিপি জানায়, পৃথক

বিস্তারিত...

পাকিস্তানে আধাসামরিক সদর দপ্তরে হামলা, নিহত ৬

পাকিস্তানের পেশোয়ার শহরে আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে বন্দুকধারীদের হামলা ঘটেছে। পুলিশ জানিয়েছে, এতে ৬ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ৩ জন সন্ত্রাসী এবং ৩ জন আধাসামরিক সদস্য রয়েছেন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪