| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

মানবদেহে প্রথমবার মাংসখেকো পরজীবী মাছি শনাক্ত

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো এক মানবদেহে পাওয়া গেল মাংসখেকো পরজীবী মাছি। ইংরেজিতে এটির নাম ‘নিউ ওয়ার্ল্ড স্ক্রুওয়ার্ম’। আক্রান্ত ব্যক্তি সেন্ট্রাল আমেরিকার দেশ এল সালভাদর ভ্রমণ শেষে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে ফেরেন। এরপর তার শরীরে এই পরজীবী শনাক্ত হয়।

বিস্তারিত...

‘বিশ্বের দুই বিপদ জলবায়ুর পরিবর্তন ও পারমাণবিক শক্তি’

পারমানবিক শক্তি ও জলবায়ুর পরিবর্তনকে বর্তমান পৃথিবীর বড় দুটি বিপদ বলে অভিহিত করেছেন ছত্তিশগড়ের রাজ্যপাল শ্রী রমেন ডেকা।

বিস্তারিত...

বাংলাদেশ সরকারের প্রশংসা করল যুক্তরাষ্ট্র

মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দেয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে রোহিঙ্গাদের আশ্রয় দেয়া এই অঞ্চলের অন্যান্য দেশেরও প্রশংসা করেছে দেশটি।

বিস্তারিত...

জাতিসংঘে একই দিনে ভাষণ দেবেন ইউনূস-শেহবাজ-মোদি

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে একই দিনে ভাষণ দেবেন বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে জাতিসংঘে এই অধিবেশন অনুষ্ঠিত হবে। সোমবার (২৫ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।

বিস্তারিত...

ভারতের উত্তরপ্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: নিহত ৮, আহত ৪৫

ভারতের উত্তরপ্রদেশে ভোররাতে ঘটে যাওয়া এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা মানুষের মনকে নাড়িয়ে দিয়েছে। ধর্মীয় মেলায় অংশ নিতে যাওয়া ভক্তদের বহনকারী ট্রাক্টরের সঙ্গে দ্রুতগামী একটি কন্টেনার ট্রাকের সংঘর্ষে প্রাণহানি ঘটেছে আটজনের। গুরুতর আহত হয়েছেন অনেকে।

বিস্তারিত...

ইউক্রেনকে আর কখনোই আপসে বাধ্য করা যাবে না: জেলেনস্কি

ইউক্রেনকে আর কখনোই আপসে বাধ্য করা যাবে না বলে মন্তব্য করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, তার দেশ আর কখনোই আপসের নামে কোনো চাপের মুখে পড়বে না।

বিস্তারিত...

আগামী সপ্তাহে চীন সফরে যাবেন পুতিন

আগামী সপ্তাহে চীন সফরে যাবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই সফরে দুই দেশের মধ্যে বৃহৎ পরিসরে আলোচনার কথাও রয়েছে। তবে কোন কোন বিষয়ের ওপর আলোচনা হবে তার বিস্তারিত তথ্য জানানো হয়নি।

বিস্তারিত...

গাজায় নিহত আরও ৫১, মানবিক সহায়তা নিতে গিয়ে প্রাণ গেল ২৪ জনের

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় একদিনে আরও ৫১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিন গাজায় মানবিক সহায়তা নিতে গিয়ে প্রাণ হারান ২৪ জন। অন্যদিকে অনাহার ও অপুষ্টিতে মৃত্যু হয়েছে আরও ৮ জনের। এছাড়া গাজা শহরে এক হাজারের বেশি ভবন ধ্বংস করেছে ইসরায়েল। সোমবার (২৫ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

বিস্তারিত...

অস্ট্রেলিয়াজুড়ে ফিলিস্তিন সমর্থনে বিক্ষোভে হাজারো মানুষ

ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া নিয়ে ইসরায়েলের সঙ্গে টানাপোড়েনের মাঝে অস্ট্রেলিয়াজুড়ে ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ।

বিস্তারিত...

ট্রাম্প ক্ষমতায় ফেরার পর যুক্তরাষ্ট্রে অভিবাসী কমেছে ১০ লাখেরও বেশি

যুক্তরাষ্ট্রে ৫০ বছরেরও বেশি সময় ধরে বাড়ছিল অভিবাসীর সংখ্যা। কিন্তু গত জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফেরার পর থেকেই শুরু হয়েছে উল্টো যাত্রা। পিউ রিসার্চ সেন্টারের নতুন এক সমীক্ষা বলছে, ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রের অভিবাসী জনসংখ্যা ১০ লাখেরও বেশি কমে গেছে।

বিস্তারিত...

ক্যামেরুন সীমান্তের কাছে নাইজেরিয়ার বিমান হামলা, নিহত অন্তত ৩৫

ক্যামেরুন সীমান্তের কাছে বিমান হামলা চালিয়েছে নাইজেরিয়া। এতে কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছেন। নিহতদের সশস্ত্র জঙ্গি হিসেবে উল্লেখ করেছে দেশটি।

বিস্তারিত...

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৬৩, অনাহারে মৃত্যু ৮ জনের

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে একের পর এক ইসরায়েলি হামলায় আরও অন্তত ৬৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে অন্তত ২২ জন ছিলেন মানবিক সহায়তা নিতে আসা মানুষ।

বিস্তারিত...

যুক্তরাজ্যে আশ্রয় আবেদনের রেকর্ড

যুক্তরাজ্যে গত এক বছরে রেকর্ডসংখ্যক মানুষ আশ্রয়ের জন্য আবেদন করেছেন। অভিবাসন নিয়ে সরকারের কঠোর অবস্থানের মাঝেই এমন তথ্য প্রকাশ পেয়েছে।

বিস্তারিত...

ভারতে শত শত নারীকে ধর্ষণের পর মাটিচাপার অভিযোগ তোলা সেই ব্যক্তি গ্রেপ্তার

ভারতের কর্ণাটক রাজ্যের ধর্মীয় শহর ‘ধর্মস্থলে’ শত শত নারীকে ধর্ষণের পর মাটিচাপা দেওয়ার অভিযোগ তোলা সেই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৩ আগস্ট) নাম প্রকাশে অনিচ্ছুক এসআইটি কর্মকর্তা জানান, ‘মিথ্যা বলার জন্য’ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এ অভিযোগটি ঘিরে রাজ্যটিতে চাঞ্চল্য তৈরি হয়েছে।

বিস্তারিত...

ঢাকায় বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলনে যেসব ইস্যুতে আলোচনা হবে

৫৬তম সীমান্ত সম্মেলনে যোগ দিতে ঢাকায় আসছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। আগামী ২৫ থেকে ২৮ আগস্ট ঢাকার পিলখানায় বিজিবির সদর দপ্তরে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪