| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

কেরালায় বাম দুর্গের পতন ঘটিয়ে ফিরলো কংগ্রেস

ভারতের কেরালা রাজ্যে বিশ্বে প্রথমবারের মতো গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত হয়েছিল বামপন্থী সরকার। তারাই এখন ভারতের শেষ রাজ্য, যেখান থেকে ক্ষমতার পতন ঘটলো বাম সরকারের। ফলে এখন ভারতের কোনো রাজ্যেই আর বামপন্থীরা ক্ষমতায় নেই।

বিস্তারিত...

পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের শপথ ৯ মে

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে জয় পেয়ে ইতিহাস গড়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দলটি আগামী ৯ মে নতুন সরকার গঠনের জন্য শপথ নেওয়ার পরিকল্পনা করছে বলে জানা গেছে। দিনটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী, অর্থাৎ রবীন্দ্র জয়ন্তী।

বিস্তারিত...

৮ কারণে মমতার পরাজয়

পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপটে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের অবস্থান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আনন্দবাজার পত্রিকার একটি বিশ্লেষণে মোট আটটি প্রধান কারণ তুলে ধরা হয়েছে, যেগুলো তৃণমূলের দুর্বলতার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করা হচ্ছে।পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে আলোচনায় এসেছে শাসক দল তৃণমূল কংগ্রেসের অবস্থান। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক বিশ্লেষণে দাবি করা হয়েছে, একাধিক কারণ মিলেই দলটির জনপ্রিয়তা ও সাংগঠনিক শক্তি চাপে পড়তে পারে। সেখানে আটটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়েছে।

বিস্তারিত...

চীনের আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ২১

চীনের হুনান প্রদেশে একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণে অন্তত ২১ জন নিহত এবং ৬১ জন আহত হয়েছেন। এ ঘটনায় মঙ্গলবার (৫ মে) পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

বিস্তারিত...

ভবানীপুরে মমতার দুর্গে ইতিহাস গড়ে শুভেন্দুর জয়

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে রাজনৈতিক ইতিহাসের এক নাটকীয় পুনরাবৃত্তি ঘটেছে। পাঁচ বছর আগে নন্দীগ্রামে যে লড়াই জাতীয় রাজনীতিতে আলোড়ন তুলেছিল, তারই প্রতিধ্বনি এবার শোনা গেল কলকাতার ভবানীপুরে। তৃণমূল কংগ্রেস সুপ্রিমো ও বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁর নিজের রাজনৈতিক দুর্গ ভবানীপুরে পরাজিত করেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

বিস্তারিত...

হারের পথে, মুখ্যমন্ত্রী মমতা

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিপর্যয় হয়েছে ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের। এরসঙ্গে দলীয় প্রধান ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও নিজ আসনে হারের পথে আছেন।তিনি ভবানিপুর থেকে। মাত্র একটি আসনে দাঁড়ানো মমতা সেখানে হারতে চলেছেন

বিস্তারিত...

হিন্দু ও আদিবাসীদের ভোটেই জয়ের পথে বিজেপি: শুভেন্দু

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। গণনায় দেখা গেছে, রাজ্যের সীমান্ত এলাকা, আদিবাসী অধ্যুষিত অঞ্চল এবং শিল্পাঞ্চলগুলোতে এগিয়ে যাচ্ছে বিজেপি। এ নিয়ে বিজেপির রাজ্য প্রধান এবং সম্ভাব্য মুখ্যমন্ত্রী পদপ্রার্থী শুভেন্দু অধিকারী দাবি করেছেন, হিন্দু ভোটের একত্রীকরণের পাশাপাশি আদিবাসী সম্প্রদায়ের কাছ থেকেও উল্লেখযোগ্য সমর্থন পেয়েছে তার দল।

বিস্তারিত...

সূর্য ডোবার আগে হাল ছাড়বেন না মমতা

দলীয় নেতা কর্মীদের উদ্দেশে সোশ্যাল মিডিয়ায় জরুরি বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, গণনাকেন্দ্র ছেড়ে বেরিয়ে আসবেন না। এখনও একাধিক রাউন্ডে গণনা হয়নি। হতাশ না হয়ে কর্মীরা নিশ্চিন্তে থাকুন। আজ সোমবার (বাংলাদেশ সময় দুপুর ১টার দিকে) সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও বার্তায় মমতা বলেন, ‘এটা বিজেপির প্ল্যান। প্রথম দুই-তিন রাউন্ড ওদেরগুলো আগে দেখাবে, আমাদেরগুলো পরে দেখাবে। অনেক জায়গায় দুই-তিন রাউন্ড গণনার পরে ১০০টি জায়গায় গণনা বন্ধ করে দিয়েছে। কল্যাণীতে ধরা পড়েছে সাতটি মেশিন, যেখানে কোনো মিল নেই।

বিস্তারিত...

এখনই হার মানতে নারাজ মমতা

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনায় প্রতিদ্বন্দ্বী দল বিজেপির তুলনায় পিছিয়ে পড়লেও এখনই পরাজয় মেনে নিতে নারাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বিস্তারিত...

সামাজিক মাধ্যমে এজেন্টদের ভোট কেন্দ্র না ছাড়ার আহবান মমতার

ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও পোস্ট করে ‘জরুরি বার্তা’ দিলেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বিস্তারিত...

পশ্চিমবঙ্গে ১৬৭ আসনে এগিয়ে বিজেপি

ভারতের বিধানসভা নির্বাচনে ২৯৪টি আসনের মধ্যে ১৬৭টি আসনে এগিয়ে আছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।

বিস্তারিত...

বাংলায় সরকার গঠন করবে বিজেপি: শুভেন্দু

বাংলায় (পশ্চিমবঙ্গে) এবার সরকার গঠন করতে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। রাজ্যটির বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে এমন প্রত্যয় ব্যক্ত করেছেন বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী।

বিস্তারিত...

কেনিয়ায় ভারী বর্ষণ ও ভূমিধসে নিহত ১৮

পূর্ব আফ্রিকার দেশ কেনিয়া–তে টানা ভারী বর্ষণজনিত বন্যা ও ভূমিধসে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। দেশটির বিভিন্ন অঞ্চলে এই দুর্যোগে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি বহু মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। রোববার (৩ মে) স্থানীয় কর্তৃপক্ষ জানায়, থারাকা নিথি, এলগেও-মারাকওয়েট এবং কিয়াম্বু কাউন্টিতে একাধিক ভূমিধসের ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত ১৮ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় জনগণকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

বিস্তারিত...

তামিলনাড়ু নির্বাচনে এগিয়ে থালাপতির দল

কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ভারতের একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। স্থানীয় সময় সোমবার সকাল ৮টায় ভোট গণনা শুরু হলে প্রথম দিকের ফলাফলে চমক দেখা যায়।

বিস্তারিত...

এবারই মসনদ হারাচ্ছেন মমতা?

প্রায় ১৫ বছর ধরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জী। তবে এবার অনেকটাই টালমাটাল হয়ে পড়েছে তার মসনদ। বিধানসভা নির্বাচনের ভোটগণনায় এখন পর্যন্ত পিছিয়ে রয়েছে মমতার দল।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪