ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনার এখনকার প্রবণতায় ভবানীপুর আসনে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে আছেন। এখানে পিছিয়ে আছেন তার প্রতিদ্বন্দ্বী বিধানসভার বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী।
যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যে গুলির ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার রাতে লেক আরকাডিয়া এলাকার কাছে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
পশ্চিমবঙ্গে চলছে বিধানসভার ভোট গননা। হিন্দুস্তান টাইম্সের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ১০৫টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস ১০৩টি আসনে এগিয়ে থেকে কাছাকাছি অবস্থান ধরে রেখেছে।
আটলান্টিক মহাসাগরের বুকে ভেসে চলা একটি বিলাসবহুল প্রমোদতরী হঠাৎই পরিণত হয়েছে আতঙ্কের কেন্দ্রে। অজানা উপসর্গে অসুস্থ হয়ে পড়া যাত্রীদের মধ্যে পরে শনাক্ত হয়েছে বিরল ও প্রাণঘাতী হান্টাভাইরাসের সংক্রমণ। ইতোমধ্যে তিনজনের মৃত্যু হয়েছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা জরুরি সতর্কতা জারি করেছে এবং সম্ভাব্য সংক্রমণ নিয়ন্ত্রণে শুরু হয়েছে ব্যাপক তদন্ত ও সমন্বিত পদক্ষেপ।
ইরানের জাতীয় ট্যাংকার কোম্পানির একটি বিশালাকৃতির ট্যাংকার যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ এড়িয়ে ইরান থেকে তেল নিয়ে গেছে। এটি বর্তমানে এশিয়া প্রশান্ত মহাসাগরে অবস্থান করছে। এই ট্যাংকারে আছে ১৯ লাখ ব্যারল তেল। যেগুলোর দাম ২২০ মিলিয়ন ডলার। বাংলাদেশি অর্থে যা প্রায় ২ হাজার ৭০০ কোটি টাকার সমান।
ভারতের রাজধানী দিল্লির বিবেক বিহার এলাকায় একটি চারতলা ভবনে ভয়াবহ আগুন লেগে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও ২ জন।
জেট ফুয়েলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক বিমানসংস্থা স্পিরিট এয়ারলাইন্স। শনিবার (২ মে) এক বিবৃতিতে সংস্থাটি জানায়, তারা ধাপে ধাপে কার্যক্রম বন্ধের প্রক্রিয়া শুরু করেছে। এর অংশ হিসেবে তাৎক্ষণিকভাবে সব ফ্লাইট বাতিল করা হয়েছে এবং যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ জানানো হয়েছে। খবর আল জাজিরার।
কম্বোডিয়ায় অনলাইন প্রতারণার অভিযোগে ১২ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১ মে) রাজধানী নম পেনের মিয়ানচে জেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার (২ মে) খিমার টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
গত সপ্তাহে মুম্বাইয়ে একটি পরিবারের চারজনের মৃত্যু হয়। সে সময় জানা যায় তরমুজ খাওয়ার কারণেই তাদের মৃত্যু হয়েছে। এরপরেই জনপ্রিয় গ্রীষ্মকালীন এই ফল কেনা নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক ছড়ায়। এমনকি কিছু এলাকায় এর দাম কমে যাওয়ার কথাও খবরে উঠে আসে। খবর এনডিটিভির।
ইরান যুদ্ধ শেষ করে ফেরার পথে যুক্তরাষ্ট্র কিউবা ‘দখল’ করে নিতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার(২ মে) ফ্লোরিডায় এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে উপহাসের সুরে তিনি এমন ইঙ্গিত দেন। অনুষ্ঠানে উপস্থিত এক বন্ধুর পরিচয় দিতে গিয়ে ট্রাম্প বলেন, তিনি এমন এক জায়গা থেকে এসেছেন যার নাম কিউবা; যা আমরা প্রায় সঙ্গে সঙ্গেই দখল করে নিতে যাচ্ছি।
যুদ্ধ-উত্তেজনা অবসানের জন্য যুক্তরাষ্টেল সঙ্গে ফের আলোচনায় বসতে ইচ্ছুক ইরান; তবে এক্ষেত্রে শর্ত হলো— ওয়াশিংটনকে ‘অতিরিক্ত বাড়াবাড়ি এবং হুমকি জাতীয় কথাবার্তা’ বন্ধ করতে হবে।
জার্মানি থেকে ৫ হাজার মার্কিন সেনা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। শুক্রবার পেন্টাগন এ তথ্য নিশ্চিত করেছে।ইরান যুদ্ধকে কেন্দ্র করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউরোপের দেশগুলোর ক্রমবর্ধমান দূরত্বের মধ্যেই ন্যাটো মিত্র জার্মানির বিরুদ্ধে এই পদক্ষেপ নিল ওয়াশিংটন। কয়েক দিন আগে জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎসের সঙ্গে তিক্ত বাক্যবিনিময়ের পর দেশটি থেকে সেনা সরিয়ে আনার হুমকি দিয়েছিলেন ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বশেষ শান্তি প্রস্তাব নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, তেহরানের প্রস্তাবে এমন কিছু দাবি রয়েছে যা তিনি মেনে নিতে পারবেন না। শুক্রবার(১ মে) গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, তারা (ইরান) চুক্তি করতে চায়, কিন্তু আমি এতে সন্তুষ্ট নই। তারা এমন কিছু দাবি করছে, যেগুলোতে আমি রাজি হতে পারি না।
ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জানজান প্রদেশে অবিস্ফোরিত বোমা ও মাইন অপসারণের সময় ইসলামি রেভ্যুলশনারি গার্ড কোরের (আইআরজিসি) ১৪ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন বলে জানিয়েছে ইরানের বার্তা সংস্থা ফারস, যার বরাত দিয়ে খবরটি প্রকাশ করেছে আল জাজিরাসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম।
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান শান্তি আলোচনা অচল হয়ে পড়ার প্রেক্ষাপটে ইরানের শীর্ষ নেতৃত্বের ভেতরে ক্ষমতার দ্বন্দ্ব প্রকাশ্যে আসছে। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিকে অপসারণের কথা ভাবছেন বলে একাধিক সূত্রের বরাতে সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে।