| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম চার বছরের মধ্যে সর্বোচ্চ

ইরানে যুদ্ধ এবং তার জেরে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল অতিমাত্রায় কমে যাওয়ায় যুক্তরাষ্ট্রে বাড়ছে জ্বালানি গ্যাস এবং পেট্রোল থেকে তৈরি গ্যাসোলিনের দাম। বর্তমানে দেশটিতে প্রতি গ্যালন (৩ দশমিক ৭৮ লিটার) গ্যাস-গ্যাসোলিন বিক্রি হচ্ছে গড়ে ৪ দশমিক ১৮ ডলারে।

বিস্তারিত...

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের শেষ দফার ভোটগ্রহণ চলছে

ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ শুরু হয়েছে। বুধবার(২৯এপ্রিল) স্থানীয় সময় সকাল সাতটায় শুরু হওয়া এই ভোটাভুটি চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। এই ধাপে রাজ্যের মোট ১৪২টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন এক হাজার ৪৪৮ জন প্রার্থী।

বিস্তারিত...

রোমানিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য সুখবর

স্থানীয় সময় মঙ্গলবার (২৮ এপ্রিল) বুখারেস্ট রোমানিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক জরুরি ঘোষণায় এই তথ্য জানিয়েছে।এতে বলা হয়েছে, রোমানিয়ার সরকারি জরুরি অধ্যাদেশ নং৩২, যা অফিসিয়াল গেজেট নং৩৩৫ এ প্রকাশ হয় এবং রাজক্ষমা কর্মসূচির অনুচ্ছেদ৫২ অনুযায়ী, নন-ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ থেকে আগত যেসব বিদেশি কর্মী বিভিন্ন কারণে অবৈধ অবস্থায় চলে গেছেন, তাদের জন্য শর্তসাপেক্ষে বৈধ হওয়ার সুযোগ সৃষ্টি করা হয়েছে।

বিস্তারিত...

মাঝ আকাশেই কন্যাশিশু প্রসব করলেন মা

যুক্তরাষ্ট্রে একটি যাত্রীবাহী উড়োজাহাজে অবতরণের ঠিক আগে এক নারী কন্যাশিশুর জন্ম দিয়েছেন। গত শুক্রবার (২৪ এপ্রিল) ডেলটা এয়ারলাইনস-এর আটলান্টা থেকে ওরেগনের পোর্টল্যান্ডগামী একটি বোয়িং ৭৩৭ উড়োজাহাজে এ বিরল ঘটনা ঘটে।

বিস্তারিত...

লিমন ও বৃষ্টি হত্যাকান্ড ঘটল যেভাবে

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে হত্যার ঘটনায় রোমহর্ষক তথ্য উঠে এসেছে তদন্তে। এ ঘটনায় লিমনের রুমমেট হিশাম আবুঘরবেহকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিস্তারিত...

৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন পদক্ষেপ

ইরানের তথাকথিত ‘ছায়া ব্যাংকিং’ ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত ৩৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ। যুদ্ধবিরতি নিয়ে চলমান আলোচনায় অচলাবস্থার মধ্যেই এ পদক্ষেপ নেওয়া হলো।

বিস্তারিত...

হিশামকে ‘সাইকোপ্যাথ’ আখ্যা, আদালতের নির্দেশে কারাগারে প্রেরণ

আলোচিত এক মামলায় অভিযুক্ত হিশামকে ‘সাইকোপ্যাথ’ হিসেবে উল্লেখ করে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। শুনানি শেষে বিচারক পর্যবেক্ষণে বলেন, অভিযুক্তের আচরণ ও ঘটনার ধরন মানসিকভাবে অস্বাভাবিক ও সহিংস প্রবণতার ইঙ্গিত দেয়

বিস্তারিত...

মেঘালয়ে স্বামী হত্যা মামলার আসামি সোনম জামিনে মুক্ত

ভারতের মেঘালয় রাজ্যের পূর্ব খাসি হিলস জেলায় মধুচন্দ্রিমায় এসে স্বামী রাজা রঘুবংশীকে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত সোনম রঘুবংশী জামিনে মুক্তি পেয়েছেন।

বিস্তারিত...

ওপেক থেকে বেরিয়ে গেল আমিরাত

বিশ্বের বৃহৎ তেল উৎপাদনকারীদের গ্রুপ ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেছে সংযুক্ত আরব আমিরাত। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) দেশটি এ তথ্য জানিয়েছে। যা তেল উৎপাদনকারী গ্রুপ ও এটির ডি ফ্যাক্টো লিডার সৌদি আরবের জন্য বড় ধাক্কা।

বিস্তারিত...

বিরিয়ানি ও তরমুজ খেয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

ভারতের মুম্বাইয়ের পাইধুনি এলাকায় বিরিয়ানি ও তরমুজ খাওয়ার পর বিষক্রিয়ায় একই পরিবারের চার সদস্যের মৃত্যু হয়েছে। সোমবার মুম্বাই পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে। মৃতরা হলেন, আব্দুল্লাহ দোকাদিয়া (৪০), তার স্ত্রী নাসরিন দোকাদিয়া (৩৫) এবং তাদের দুই মেয়ে আয়েশা (১৬) ও জয়নাব (১৩)।

বিস্তারিত...

নিউইয়র্কে প্রথমবারের মত উড়ল বৈদ্যুতিক ট্যাক্সি

নিউইয়র্কের ম্যানহাটন থেকে জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত প্রথমবারের মতো একটি সম্পূর্ণ বৈদ্যুতিক ট্যাক্সি সফল পরীক্ষামূলক উড্ডয়ন চালানো হয়েছে। সড়ক পথের দীর্ঘ যানজট এড়িয়ে এই প্রযুক্তির মাধ্যমে কয়েক ঘণ্টার পথ মাত্র ১০ মিনিটে পাড়ি দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠানটি।বৈদ্যুতিক এয়ার ট্যাক্সি নির্মাতা প্রতিষ্ঠান জোবি এভিয়েশন গত শুক্রবার এই সফল উড্ডয়ন সম্পন্ন করে। এটি একটি ইভিটিওএল প্রযুক্তির যান, যা বৈদ্যুতিকভাবে হেলিকপ্টারের মতো খাড়াভাবে ওঠানামা করতে সক্ষম। এই সপ্তাহেও তাদের পরীক্ষা চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

বিস্তারিত...

হরমুজে ইরানের নিয়ন্ত্রণ মানবে না যুক্তরাষ্ট্র: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

হরমুজ প্রণালি আন্তর্জাতিক জলপথ, আর এটি ব্যবহারের ক্ষেত্রে তেহরানের কোনো ধরনের খবরদারি বা নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্র কখনোই মেনে নেবে না বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

বিস্তারিত...

বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা অচলাবস্থায় থাকায় এই ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

বিস্তারিত...

ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত ১৪

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার কাছে দুটি ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে এবং ৮৪ জন আহত হয়েছেন। সোমবার গভীর রাতে জাকার্তার নিকটবর্তী বেকাসি শহরের রেল স্টেশনে এই দুর্ঘটনাটি ঘটে।

বিস্তারিত...

ইরান ধারণার চেয়ে বেশি শক্তিশালী: জার্মান চ্যান্সেলর

জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎস বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র কার্যত ‘অপমানিত’ হচ্ছে। তিনি সতর্ক করে বলেন, এই সংঘাত থেকে বের হওয়ার কোনো স্পষ্ট পথ ওয়াশিংটনের সামনে নেই, বরং পরিস্থিতিতে তেহরানই ক্রমশ প্রাধান্য পাচ্ছে।সোমবার (২৭ এপ্রিল) জার্মানির মার্সবার্গ শহরে শিক্ষার্থীদের সঙ্গে এক আলোচনায় ম্যার্ৎস বলেন, এই পরিস্থিতি যুক্তরাষ্ট্রের জন্য একটি গভীর কৌশলগত সমস্যার দিক তুলে ধরেছে। তিনি অতীতের সামরিক ব্যর্থতার উদাহরণ টেনে বলেন, এ ধরনের সংঘাতে সমস্যাটা হলো- শুধু ঢোকা নয়, বের হওয়ার পথও থাকতে হয়। আমরা আফগানিস্তানে ২০ বছর ধরে সেটা খুব কষ্টের সঙ্গে দেখেছি। ইরাকেও দেখেছি।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪