ভারতের সামরিক বাহিনী এই প্রথমবারের মতো বন্ধুত্বপূর্ণ ১১ প্রতিবেশী দেশের সঙ্গে যৌথ সামরিক মহড়ার আয়োজন করেছে। তবে এই ১১ দেশের তালিকায় বাংলাদেশের নাম নেই।আগামী ১৮ মে থেকে ৩১ মে পর্যন্ত বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্য মেঘালয়ে হবে ‘প্রগতি’ নামের বহুজাতিক এই সামরিক মহড়া। এই মহড়ায় অংশ নিচ্ছে লাওস, মিয়ানমার, ভিয়েতনাম, সেশেলস, শ্রীলঙ্কা, ফিলিপাইন, নেপাল, মালদ্বীপ, মালয়েশিয়া, কম্বোডিয়া এবং ভুটান এই ১১টি দেশ।
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের বুথফেরত সমীক্ষা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেছেন, এবারের নির্বাচনে তার দল ২২৬টির বেশি আসন পাবে এবং প্রয়োজন হলে ২৩০ আসন পর্যন্তও পৌঁছাতে পারে।
ইরানকে ঘিরে চলমান সংঘাত ইতোমধ্যেই ‘শেষ হয়ে গেছে’-এমন দাবি করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। তাদের যুক্তি, এপ্রিলের শুরুতে কার্যকর হওয়া যুদ্ধবিরতির মাধ্যমেই মূলত সংঘাতের ইতি ঘটেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু করার প্রয়োজন হতে পারে।গত বৃহস্পতিবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি। ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি চুক্তির পর যুক্তরাষ্ট্র আবারও যুদ্ধে জড়াবে কি না, তা তার জানা নেই (নিশ্চিত নন) বলেও মন্তব্য করেন তিনি।
সৌদি আরবে কর্মরত কর্মচারীরা হজ পালনের জন্য সর্বোচ্চ ১৫ দিনের বেতনসহ ছুটি পাবেন বলে জানিয়েছে দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়।
গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর পথে থাকা আন্তর্জাতিক ত্রাণবহরকে লক্ষ্য করে মাঝসমুদ্রেই সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েল, যা নতুন করে বৈশ্বিক উত্তেজনা বাড়িয়েছে।উপকূল থেকে অনেক দূরে, গ্রিসের ক্রিট দ্বীপের পশ্চিমে প্রায় এক হাজার কিলোমিটার দূরে আন্তর্জাতিক জলসীমায় এ অভিযান চলছে বলে জানা গেছে। স্বেচ্ছাসেবীরা জানিয়েছেন, ইসরায়েলি বিশেষ বাহিনী বহরের অন্তত একটি জাহাজে তল্লাশি চালাচ্ছে এবং এতে জাহাজগুলোর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
ইরানের বিরুদ্ধে অপারেশন ইকোনমিক ফিউরি বা অর্থনৈতিক তাণ্ডব শুরু করেছে ওয়াশিংটন। এই অভিযানের অংশ হিসেবে তেহরানের প্রায় ৫০ কোটি (৫০০ মিলিয়ন) ডলার সমমূল্যের ক্রিপ্টোকারেন্সি জব্দ করার দাবি করেছে মার্কিন ট্রেজারি বিভাগ।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ‘একই সময়ে’ শেষ হবে বলে ধারণা করছেন তিনি। গতকাল বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে আলোচনার পর মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ধারণা জানিয়েছেন তিনি।
ইরানের দেয়া নতুন প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে সাফ জানিয়েছেন, পরমাণু চুক্তি না হওয়া পর্যন্ত নৌ-অবরোধ বহাল থাকবে। এদিকে আইআরজিসি জানিয়েছে, যুদ্ধবিরতির সুযোগে শত্রুপক্ষের লক্ষ্যবস্তুর তালিকা করা হচ্ছে। ফের আগ্রাসন হলে কঠোর জবাব দেয়া হবে।
মধ্যপ্রাচ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি ঘিরে চলমান অচলাবস্থা এখন বিশ্বজুড়ে অর্থনৈতিক উদ্বেগ আরও তীব্র করেছে। জ্বালানি তেল পরিবহণের প্রধান এই রুটে বিঘ্ন ঘটায় বৈশ্বিক বাজারে অনিশ্চয়তা বাড়ছে। বর্তমান পরিস্থিতিতে প্রায় দুই হাজার জাহাজ এবং ২০ হাজার নাবিক পারস্য উপসাগরে আটকা পড়ে আছে। তারা হরমুজ প্রণালি দিয়ে চলাচলের অনুমতির অপেক্ষায় রয়েছে, কিন্তু নিরাপত্তা ঝুঁকির কারণে এই জলপথ কার্যত স্থবির হয়ে পড়েছে।
পারস্য উপসাগরীয় অঞ্চলে মোতায়েন থাকা মার্কিন মেরিনদের ব্যক্তিগত তথ্য ফাঁসের দাবি করেছে ইরানের সঙ্গে সংশ্লিষ্ট বলে ধারণা করা সাইবার গোষ্ঠী ‘হানদালা’। গোষ্ঠীটি তাদের টেলিগ্রাম চ্যানেলে এক পোস্টে জানায়, তারা ২ হাজার ৩৭৯ জন মার্কিন মেরিনের নামসহ বিস্তারিত তথ্য প্রকাশ করেছে।দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, হ্যাকাররা টেলিগ্রামে এসব তথ্য শেয়ার করে নিজেদের ‘নজরদারি সক্ষমতার’ প্রমাণ হিসেবে তুলে ধরেছে।
মার্কিন কংগ্রেসে মঙ্গলবার (২৮ এপ্রিল) ভাষণ দিয়েছেন যুক্তরাষ্ট্রে সফররত ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। একই দিন হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রাষ্ট্রীয় নৈশভোজে তিনি অংশ নেন। দ্য টাইমসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, মস্কো ইরানের সঙ্গে তাদের কৌশলগত সম্পর্ক আরও জোরদার করবে এবং মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ও শান্তি নিশ্চিত করতে ‘যা কিছু প্রয়োজন’ তা করবে। সেন্ট পিটার্সবার্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠকের সময় তিনি এ মন্তব্য করেন। পুতিন জানান, সম্প্রতি তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একটি বার্তা পেয়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যাতে কখনোই পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে, সে বিষয়ে রাজা চার্লস আমার সঙ্গে একমত পোষণ করেছেন।মঙ্গলবার (২৮ এপ্রিল) মার্কিন কংগ্রেসে ভাষণ দিয়েছেন যুক্তরাষ্ট্রে সফররত ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। একই দিন হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নেন তিনি। যুক্তরাষ্ট্র সফররত যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের সম্মানে আয়োজিত নৈশভোজে ইরান পরিস্থিতি নিয়ে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।